প্রিয় রাজ্যের সকল VRP ভাই বোন ও বন্ধুরা অনেক কষ্ট করে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,বাংলার " আইকন" যুবরাজ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয়ের কাছে আমাদের (SAVRP)স্মারকপত্র পৌঁছাতে পেরেছি।
জানিনা উনি কতোটা আমাদের দুঃখ দূর্দশার বিষয়টি মানবিক সহকারে দেখবেন।তবে যতটা আমার দ্বারা ও অন্যান্য বন্ধুদের দ্বারা সম্ভব হয়েছে করেছি।বাকি উপর আলার হাত,,। এই "করোনা"মহামারী'র কোভিট প্রোটোকল (Covid-19)মেনে এই সমাবেশে হাজির হয়ে কয়েকটা Tv News চ্যানেল কে আমাদের দূঃখ দূর্দশার কথা,,175 টাকা দিনপ্রতি পারিশ্রমিকের 6 মাসের বকেয়া বেতন পাইনি সে বিষয়ে অবগত করেছি।সেই সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি SAVRP দের (লোকসভা ভোটের পূর্বে) সিস্টেমে এনে মাসিক বেতন করবেন বলেছিলেন,,,অনেক ব্যাস্ততার কারনে হয়তো এখনো করে উঠতে পারিনি।তবে আমার আশাবাদী দিদি মুখে যা বলেন কাজে ঠিক তাই করেন,সেই ভরসা ও আস্তা দিদির প্রতি আমাদের আছে।আমাদের মাসিক বেতন টা যেন সরাসরি আমাদের (SAVRP) এ্যাকাউন্টে দেওয়া হয় এবং দূবেলা দূমুঠো ডালভাতের জন্যে দক্ষশ্রমিকের পারিশ্রমিক এর হারে,VRP কর্মীদের সিস্টেমে এনে, নূন্যতম 15 হাজার টাকা মাসিক বেতনের ব্যবস্থা করেন সেই অনুরোধ জানিয়েছি এবং 6 মাসের বকেয়া বেতনটা যেন কালি পূজার আগে দিয়ে দেওয়া হয়।
( কোন টিভি চ্যানেলে দেখাচ্ছেন কোভিট কালে কাজটি চলে গেছে,এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা কথা এরকম কোন কথা VRP কর্মীরা বলে নি,শুধু এই কথাটা আমি খন্ডন করছি)
যে সকল TV চ্যানেল SAVRP কর্মীদের দুঃখ দূর্দশার কথা নিউজ চ্যানেল TV পর্দায় প্রদর্শিত করছেন(দেখাচ্ছেন)পেপার পত্রিকায় ও খবরের কাগজে ছেপেছেন,সকল মিডিয়া বন্ধু পত্রিকার এডিটর বন্ধু ,,প্রেস মিডিয়া,ইলেক্ট্রিক মিডিয়া সকল কে SAVRP সংগঠনের তরফ থেকে শুভ বিজয়া দশমির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
SAVRP সংগঠনের পক্ষে-
মিন্টু রাজ সরদার