ডিসেম্বর : সরকারি নির্দেশিকা অমান্য করে মিড ডে মিলের অডিট টিম থেকে দুজন গ্রাম সম্পদকর্মী ( ভিআরপি ) -কে বাদ দেওয়ায় খড়িবাড়ি ব্লকে ক্ষোভ দেখা দিয়েছে । বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লক প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুজন গ্রাম সম্পদকর্মীকে মিড - ডে মিলের অডিট থেকে বাদ দেওয়া হয় । যা নিয়ে শিলিগুড়ি মহকুমার ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিটের তরফে খড়িবাড়ি ব্লক প্রশাসনকে দ্রুত জবাবদিহি করতে বলা হয়েছে । নিয়ম অনুযায়ী , জেলা প্রশাসনের অনুমতি ছাড়া একজন সামাজিক নিরীক্ষা দলের কর্মীকে কোনওমতেই ব্লক প্রশাসন অডিট টিম থেকে বাদ দিতে পারে না । তাহলে খড়িবাড়ি ব্লক প্রশাসন মিড - ডে মিলের অডিট থেকে কীভাবে দুজন কর্মীকে হঠাৎ বাদ দিল , তা নিয়ে প্রশ্ন . উঠতে শুরু করেছে । বিষয়টি নিয়ে শিলিগুড়ি মহকুমার ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিট বিভাগে ব্লক প্রশাসনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
![]() |
| কুমারসিংজোত জুনিয়ার হাইস্কুলে খতিয়ে দেখা হচ্ছে মিড - ডে মিলের খাবার । |
রাজ্যের নির্দেশে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত দুটি ব্লকের ২০ টি স্কুলে শুক্রবার থেকে মিড - ডে মিল প্রোজেক্টের উপর সামাজিক নিরীক্ষা ( সোশ্যাল অডিট ) শুরু হয়েছে । এর জন্য নকশালবাড়ি ব্লক থেকে দশটি স্কুল এবং খড়িবাড়ি ব্লক থেকে দশটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে । ইতিমধ্যে মাটিগাড়ার শিবমন্দিরে অনগ্রসর কল্যাণ দপ্তরের কার্যালয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত সামাজিক নিরীক্ষা দলের কর্মী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে । শুক্রবার খড়িবাড়ি ব্লকের সামাজিক নিরীক্ষা দলের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু হঠাৎ দুজন কর্মীকে খড়িবাড়ি ব্লকের অডিট টিম থেকে বাদ দেওয়ায় হইচই শুরু হয় । দুজন কর্মী বিষয়টি নিয়েশিলিগুড়ি মহকুমা সোশ্যাল অডিট ইনচার্জকে লিখিত অভিযোগ করেন । গ্রাম খড়িবাড়ি , ১৬ খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , ' মিড - ডে মিলের সোশ্যাল অডিটের জন্য ওই দুজন কর্মীর প্রয়োজন ছিল না । ' অন্যদিকে শিলিগুড়ি মহকুমার ডিস্ট্রিক্ট সোশ্যালঅডিট ইউনিটের প্রোজেক্ট অফিসার অনাবিল দত্তের বক্তব্য , ' রাজ্যের নির্দেশিকা অনুযায়ী সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েতের গ্রাম সম্পদকর্মীকে মিড ডে মিলের অডিটে নিয়োগ করতে হবে । খড়িবাড়ি ব্লক প্রশাসন কেন দুজন কর্মীকে বাদ দিল তা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব । ' খড়িবাড়ির গ্রাম সম্পদকর্মীদের একাংশ জানিয়েছেন , মাসখানেক আগে খড়িবাড়ি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষায় একাধিক অভিযোগ উঠেছিল । একশো দিনের কাজ , জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প ; প্রধানমন্ত্রী আবাস যোজনায় রানিগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির কথা জনশুনানিতে উঠেছিল । ওই পঞ্চায়েতের গ্রাম সম্পদকর্মীরা একশো দিনের কাজে ১৮ টি ইস্যু জনসমক্ষে নিয়ে আসায় ব্লক প্রশাসন ক্ষুব্ধ হয় । রানিগঞ্জ পানিশালি পঞ্চায়েতের গ্রাম সম্পদকর্মী শমীলাল সিংহের অভিযোগ , ' আমরা গতবার অডিটে একাধিক ইস্যু তুলেছিলাম । সেজন্য আমাদের হঠাৎ মিড - ডে মিলের অডিট থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে । এই নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি । 'সারা বাংলা গ্রাম সম্পদকর্মীর দার্জিলিং জেলা কমিটির সভাপতি করলেই ব্লক প্রশাসন ওই কর্মীকে সন্তোষ দেবনাথ জানান , ভালো কাজ নানাভাবে হেনস্তা করে । এভাবে গ্রাম সম্পদকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । পরে অডিট হলে ভয়ে কেউই কোনও ইস্যু তুলতে পারবেন না । দুর্নীতি আবার ছড়িয়ে পড়বে । দ্রুত ওই কর্মীকে অডিটে ফেরানোর দাবি জানান তিনি ।
