| Duаre Rаtiоn Reсruitment |
পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পের মধ্যে নতুন আর একটি প্রকল্প হলো দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্প অনুসারে বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে রেশন। রেশন ডিলাররা এই প্রকল্পের জন্য গাড়ি ও কর্মচারী বাড়ানোর কথা বলেন। উচ্চ আদালতও এই প্রকল্পের ব্যাপারে সিলমোহর দিয়েছে। গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে পশ্চিমবঙ্গ সরকার। প্রকল্পের জন্য কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব তাড়াতাড়ি l
যোগ্যতা:- ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বেতন:- এই প্রকল্পের যুক্ত কর্মচারীদের দৈনিক হিসাবে ৪০০ টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগের দায়িত্ব রয়েছে বিডিও অফিস। যারা যারা এই প্রকল্পের কাজ করতে ইচ্ছুক তারা তাদের নিকটবর্তী পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করে নিয়োগের ব্যাপারে জানতে পারবেন।
ডকুমেন্টস লাগবে:-
1)ভোটার কার্ড/ আধার কার্ড থাকতে হবে।
2) কাস্ট সার্টিফিকেট।
3) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
4) ইনকাম সার্টিফিকেট।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে ১৫ থেকে ২০ জন কর্মী নিয়োগ করা হবে। নিজস্ব পঞ্চায়েত এলাকা থেকে স্থানীয় যুবকদের এই কর্মচারী হিসেবে নিয়োগ করা হবে।