VBDC কাজটি চালু থাকলে পেমেন্ট নেই কেন?
| VRP (Village recourse person) |
কোন্ যুক্তিতে বিনা বেতনে পোর্টালে ডাটা আপলোড চলবে?
পেমেন্ট ফাইল সাইন হচ্ছে না কেন?
কে সাইন করছে না? তার পিছনে কি কোনো প্রশাসনিক নির্দেশ আছে?
মাননীয়া মূখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে VRP দের মাসিক বেতনের ব্যবস্থা করেছিলেন!
মূখ্যমন্ত্রী VRP দের বেতন না পাবার বিষয়টি কি জানেন?
কেন মূখ্যমন্ত্রী দপ্তর, পঞ্চায়েত মন্ত্রীর দপ্তরে কোনো রাজ্য কমিটি সদস্য ভিজিট করছে না?
আশা, অঙ্গনয়ারী,সিভিক, প্রাণীমিত্র, লক্ষ্মীর ভান্ডার , ভাতা ইত্যাদিতে নিয়মিত পেমেন্ট হচ্ছে!
ভিআরপি দেরকে কি জীবিকা সেবকদের মতো পরোক্ষভাবে বসিয়ে দেওয়া হলো?
প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে ভিআরপি দেরকে উদ্যোগী ভূমিকায় ফিরতে হবে।
যেখানে সমস্ত সরকারি উচ্চপর্যায়ের আমলা রা এবং রাজনৈতিক দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা সবাই VRP দের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল তা সত্ত্বেও কেনো কোনো ধরনের সমস্যার সমাধান হচ্ছে না!!!এর পরেও কি হাত গুটিয়ে বসে থাকবো আমরা !!!যে ভাবে বেঁচে আছি এটা কে কী বেঁচে থাকা বলে !!! সবাই যখন সঠিক সময়ে তাদের প্রাপ্য পেয়ে যায় শুধুমাত্র আমাদের বেলায় কেনো এমন হবে ।।। কোথায় সমস্যা আমাদের ???