গভীর অন্ধকার, ভোলানাথ VRP মশারী টাঙিয়ে ঘুমাচ্ছে।হঠাৎ সে স্বপ্নে দেখতে পেল মহামায়া মা দুর্গা কে।

 

মা দুর্গা



           নাটক -- অকাল রোদন

রচনা --- কৃষ্ণেন্দু প্রামানিক(তারকেশ্বর ব্লক SAVRP)



(গভীর অন্ধকার, ভোলানাথ VRP মশারী টাঙিয়ে ঘুমাচ্ছে।হঠাৎ সে স্বপ্নে দেখতে পেল মহামায়া মা দুর্গা কে।সেই কথপোকথন টাই ছোট্ট নাটিকা আকারে তুলে ধরলাম।)




🙍‍♂️ভোলানাথ VRP -- উড়ি বাবারে! পা টা মনে হয় থেঁতো করে দিল রে! কে রা কে যাচ্ছিস?

👰‍♀ মা দুর্গা -- হতভাগা, আমার ১০ টা হাত দেখেও চিন্তে পড়ছিস নে,কে আমি?চোখে কি একবারে নেবা পড়ে গেছে গা!


🙍‍♂️ভোলানাথ VRP -- ( মনে মনে -- ১০ টা হাত!এখন আবার কেউ নাটকের রিয়ার্সাল দিয়ে ফিরছে মনে হয়) হতভাগী কারেন্ট টা চলে গেছে বলে উঠুনে একটু শুয়েছি,আর চলার পথ খুঁজে পেলি না? নাটকের তো আর বেশি দেরি নেই,তো এখনও এত রিহার্সালের কি আছে,ঠিক ভাবে পার্ট মুখস্ত করিসনি বুঝি?

👩‍🦰দুর্গা -- ওরে আমি তোদের পাড়ার নাটকের দুর্গা নই,হতভাগা আমি কৈলাসের মা দুর্গা।তোদের ভোলে বাবার বউ।


🙍‍♂️ভোলানাথ VRP -- ( আশ্চর্য হয়ে) মা, তু তু তুমি?নিজে এসেছো?আমার প্রণাম নিও মা।( দুহাত তুলে প্রণাম করে)

👩দুর্গা --- হতচ্ছাড়া সেই থেকে তো ১০ টা হাত দেখাচ্ছি।তার পরেও চিন্তে পড়ছিস না আমাকে?তোদের এখানে দেখতে এসেছিলাম পূজোর ব্যাবস্থা কেমন হয়েছে? সব ঠিক ঠাক আছে কিনা? তুই এমন চিৎকার জুড়ে দিলি যে,বুঝতেই পারছি পূজো কটা দিন আমার কি অবস্থা হবে!


🙍‍♂️ভোলানাথ VRP -- তোমার আসার ব্যাবস্থা তো ঠিকই আছে মা!কিন্তু আমাদের যা অবস্থা!

🧑‍🦰দুর্গা -- কেন রে আবার কি হলো তোদের?বেশ তো আছিস দেখছি।আর কিসের যেন একটা কাজ করিস!ভিআইপি নাকি!


🙍‍♂️ভোলানাথ VRP -- না মা,ভিআইপি নয় মা,ভিআইপি নয়।তোমার আশীর্বাদে VRP মানে ভিলেজে রিসোর্স পার্সন এর কাজ পেয়েছি।কিন্তু জানো না আজ ৫ মাস হয়ে গেল একটা টাকাও মাইনে নেই আমাদের!

👩দুর্গা -- সব সময় এত টাকা টাকা করিস কেন বলত? এমন একটা ভাব করছিস যেন কোনো উচ্চপদস্থ সরকারি কর্মচারী!থাকিস তো ওই মশা মাছি নিয়ে,তাতে এত দেমাক কিসের?ওরে কাজ করে যা টাকার কথা চিন্তা করিস না একদম।সেই কবে তো গদাই কে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে,মাটি টাকা আর টাকা মাটি।যাঃ যাঃ এখন এখন থেকে সর বাছা,আমাকে আবার আমাকে আবার ১ টা ২৫ এর কৈলাস স্পেশাল টা ধরতে হবে!


🙍‍♂️ভোলানাথ VRP -- মাগো তোমাকে যখন একবার হাতের সামনে পেয়েছি তখন আমার মনের দুটো কথা না বলে ছাড়ি কি করে বলোতো?

👩দুর্গা --- ( এই সেরেছে দেরি হয়ে গেলে শিবু কে আবার সামলানো দায়!কিন্তু এ বেটাও দেখছি ছাড়বে না)বল তাড়াতাড়ি কি বলার আছে তাড়াতাড়ি বল!বলছি বিয়ে করেছিস?মনে হয় করিস নি?করলে জ্বালা টা বুঝতে পারতিস!


🙍‍♂️ভোলানাথ VRP --- মা গো কি করে বিয়ে করব?তোমার আশীর্বাদে গার্ল ফ্রেন্ড টাও তো ডিভোর্স দিয়ে পালিয়ে গেল!

👩দুর্গা --- (গার্ল ফ্রেন্ড,আবার ডিভোর্স!মাথা টা একেবারেই গেছে মনে হয়!) ও মা! তাই! এই থুড়ি, ও বাবা তাই নাকি!


🙍‍♂️ভোলানাথ VRP --- হ্যাঁ মা,আর থাকলেও কি হতো? বিয়ে করলেও তো দুদিন পড়ে পালিয়েই যেত।কাজের যা মাইনে পাই তাতে করে তো বউএর ওই টাও কিনে দিতে পারতাম না! মানে একটা রুমাল পর্যন্ত কিনে দিতে পারতাম না! তাতে সে গেছে ভালোই হয়েছে,আমার খরচা কমিয়ে দিয়ে গেছে।কিন্তু মা!

👩দুর্গা --- কিন্তু কি?


🙍‍♂️ভোলানাথ VRP ---- কিন্তু মা তোমার গায়ে কত গহনা,প্যান্ডেলে প্যান্ডেলে কত নতুন রঙবে রঙের কাপড় পরে থাকবে।কিন্তু আমার ঘরের মা টা,ঘরের জ্যান্ত মাকে তো একটা নতুন কাপড় কিনে  দিতে পারলাম না মা! একটা নতুন কাপড় কিনে দিতে পারলাম না( কাঁদ তে থাকে)

মাগো, সারা বছর কাজ করে সময়ে মাইনে পাইনা, আর তোমার পূজোর সময়েও যদি ওই টুকু টাকা মাইনে না জুটে,মায়ের গায়ে একটা নতুন বস্ত্র তুলে দিতে না পারি! তাহলে এই কাজ থেকেই কি হবে!আর এই জীবন থেকেই কি বা হবে মা?

👩দুর্গা -- দেখেছিস এই যাবার সময় আবার আমাকে এই ভাবে ইমোশনাল করে দিলে আমিই কি করি বলত? আচ্ছা ঠিক আছে,ঠিক আছে,আমি ওখানে গিয়ে শিবু কে আর নারাণ কে কথাটা বলব।দেখি কি হয়!


🙍‍♂️ভোলানাথ VRP --- তুমিও বলছো উর্ধতন কর্তৃক্ষের কাছে জানাবে? তুমিও প্রতিশ্রুতি দিচ্ছি মা?( রেগে গিয়ে) এমনই যদি করবে তাহলে প্রতি বছর বছর এই মর্তে আসো কেন? আমাদের মতো অসহায় VRP দের দুর্দশা বাড়াতে? এত আলো,এত মাইক এর আওয়াজ, চারি দিকে শুধু আনন্দ ধারা বইবে আর VRP দের বাড়ি তে মনে শুধু বিরহের সঙ্গীত ই বাজ বে মা,শুধু বিরহের সঙ্গীত বাজবে।( কাঁদ তে থাকে)

👩দুর্গা --- নারে যাই,অনেক দেরি হয়ে গেল রে,অনেক দেরি হয়ে গেল।দেখি কি করতে পরি।এলাম রে,আবার কদিন বাদ দেখা হবে।


🙍‍♂️ভোলানাথ VRP --- (প্রণাম করে আবার )  মাগো অনেক ছোট বড়ো কথা তোমাকে বলে ফেললাম,ক্ষমা করে দিও মা।ক্ষমা করে দিও।

(ভোলানাথ VRP আবার নিদ্রা মগ্ন অবস্থা তে থাকে)




(বিঃ দ্রঃ আমার নাটক এখানেই শেষ হলো।নিতান্তই একটা কাল্পনিক নাটিকা।কাউকে দুঃখ দেওয়া আমার এই নাটকের কাজ নয়।এখানে সমস্ত চরিত্রই কাল্পনিক।কেউ এই নাটকে দুঃখ পেয়ে থাকলে আমি কৃষ্ণেন্দু প্রামানিক তাঁদের কাছে করো জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি।)



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন