Asha Staff Recruitment 2021 l আশা কর্মী নিয়োগ 2021l Asha kormi Recruitment

 রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন এর  পত্র নম্বর HFW / NRHM 20 / 2006 / PART ।।/1631 এর আদেশনামা অনুযায়ী হুগলী জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্যকেন্দ্রের ( পার্শ্বে উল্লেখিত স্থানের ) নিয়োগের উদ্দেশ্যে ঐ এলাকার অন্তর্গত গ্রাম গুলিতে মহিলা প্রাথীদের কাছ থেকে উক্ত পদের জন্য নিদ্দিষ্ট আবেদন পত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ।



 শর্তাবলী : ১ ) কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারেন । 


২ ) আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে । প্রমাণ স্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে তার EPIC ( ভোটার কার্ড ) বা রেশনকার্ড এর প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে । সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগ সূত্র যাচাই করা হবে । 


 ৩ ) সাধারণ প্রার্থীর বয়স ০১/০১/২০২১ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । তপশিলী জাতি , তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়ঃসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে । 


৪ ) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে , মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচত হবেন । উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন , এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবেনা । 


৫ ) গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্টীর সদস্যা , প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন । 


৬ ) সাবসেন্টার সন্নিহিত গ্রাম সমূহের ( সারণী দ্রষ্টব্য ) ২০১১ সালের জনগণনা ( SECC - 2011 ) তথ্য প্রক্ষেপণ করে তপশিলী জাতি / উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলী জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা সংরক্ষনের ক্ষেত্রে বিবেচিত হবেন । 


৭ ) আবেদন পত্রের সঙ্গে যে সকল প্রমাণ পত্রের প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে : ক ) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ৷ 


খ ) এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র ( EPIC ) বা রেশনকার্ড । 


গ ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র ( তপশিলী জাতি , উপজাতি ) । 


ঘ ) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট এর স্ব - প্রত্যায়িত কপি ৷ 


ঙ ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্টীভুক্ত সদস্য / প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র । ( প্রযোজ্য হলে ) 


চ ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো । শংসাপত্র গুলির মধ্যে যে কোনো একটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে । ইন্টারভিউ এর দিনে প্রার্থীকে অবশ্যই 



ঙ ) ক ) থেকে তে উল্লেখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে ৷ 


৮ ) উপরিউক্ত শর্তপূরণ কারী প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ , সময় ও স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে । 


৯ ) অসম্পূর্ন ও ত্রুটিপূর্ন আবেদন খারিজ হবে এবং পরবর্তী কালে অনুরোধ গ্রাহ্য হবেনা । 


১০ ) আবেদন পত্র জমা দেওয়ার স্থান : সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ( বি.ডি.ও. ) অফিসে ৷ ড্রপবক্সে জমা দেওয়া যাবে । 


১১ ) আবেদনপত্র জমা দেবার তারিখ : ২২-১১-২০২১ থেকে ১৩.১২.২০২১ বেলা ১১ টা থেকে বিকেল ৫:৩০ ( পঁাচ টা ৩০ মিনিট ) টা পর্যন্ত ( সরকারী ছুটির দিন ব্যতীত ) । আবেদনপত্র ডাকযোগে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে প্রেরন করা যাবে , উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে ।


মোট শূন্যপদ-


Download PDF format- Click here




Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন