What is a social audit ? (সামাজিক নিরীক্ষা কি ?)
কোন একটি প্রকল্পের উপভোক্তাদের দ্বারা সকলের সাথে বসে প্রকল্পের হিসেব নেওয়া ও প্রকল্পটির গুণগত ও কার্যকারিতা মূল্যায়ণ করে মতামত দেওয়া কে সামাজিক নিরীক্ষা বলে ।
কেন সামাজিক নিরীক্ষা ?
দায়িত্ব ও অংশগ্রহণ নিশ্চিতকরণ দায়বদ্ধতা নিশ্চিতকরণ ,স্বচ্ছতা নিশ্চিতকরণ গ্রামসভা শক্তিশালীকরণ ( কর্মসূচী পরিকল্পনা , রূপায়ণ ও তদারকির উন্নতিকরণ সচেতনতা বৃদ্ধিকরণ নীতি বা পদ্ধতিগত পরিবর্তনের উপর সাধারণ মানুষের মতামতের গুরুত্ব আরোপ উপভোক্তাদের জন্য কথা বলার জায়গা তৈরী l
সামাজিক নিরীক্ষার ৫ টি মৌলিক শর্ত:-
১. গ্রামসভা সামাজিক নিরীক্ষা সহায়ক দলের সাহায্যে সামাজিক নিরীক্ষা করবে । ২. সামাজিক নিরীক্ষা সহায়ক দলের সদস্যদের সমস্ত নথিপত্র জানা , বোঝা ও বিশ্লেষণ করা জানতে হবে । ৩. প্রশাসন প্রয়োজনমত সমস্ত নথি সামাজিক নিরীক্ষা সহায়ক দলকে সময়মত সরবরাহ করবে । ৪. সামাজিক নিরীক্ষার আওতায় গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজ , সকল উপভোক্তা ও সমস্ত ধরণের খরচকে আনতে হবে । ৫. সামাজিক নিরীক্ষা সহায়ক দলের সদস্যরা সামাজিক নিরীক্ষা প্রতিবেদন তৈরী করবে ও গ্রামসভায় নিজেরা পাঠ করবে ।
সামাজিক নিরীক্ষা সহায়ক দলের দায়িত্ব :-
উপভোক্তার বাড়ি পরিদর্শন ও তাদের মতামত নেওয়া । সংসদ স্তরে পরিদর্শনের সময়ে সামাজিক নিরীক্ষা গ্রামসভা ও জনশুনানী সম্পর্কে প্রচার করা । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরী করা । গ্রাম সভা বৈঠকে প্রতিবেদন পেশ করা । সামাজিক নিরীক্ষার আওতায় নেওয়া কর্মসূচীগুলি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বৃদ্ধি করা । পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে গ্রাম পঞ্চায়েতে সমস্ত নথিপত্র দেখা । রূপায়িত কাজের স্থান পরিদর্শন করা ।
সামাজিক নিরীক্ষা গ্ৰাম সভা :-
নোটিশ ও প্রচার গ্রাম সভা করার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের । রাজ্য সামাজিক নিরীক্ষা বিভাগ দ্বারা প্রাকাশিত ক্যালেন্ডার অনুযায়ী প্রধান সামাজিক নিরীক্ষা গ্রাম সভার নোটিশ দেবেন । কমপক্ষে সাত দিনের নোটিশে সভা ডাকতে হবে । সভার আলোচ্যসূচী , তারিখ , সময় এবং স্থান মাইকের মাধ্যমে বা ঢোল পিটিয়ে ব্যাপক প্রচার করতে হবে । গ্রাম সভার নোটিশ গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে ।
সভা পরিচালনা সভায় উপস্থিত সকলের দ্বারা মনোনীত একজন ব্যাক্তি সভাপতি হিসাবে সভা পরিচালনা করবেন , যিনি রূপায়ণকারী সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নন । অর্থাৎ তিনি কোন মতেই গ্রাম পঞ্চায়েতের সদস্য , পদাধিকারী বা কর্মী হতে পারবেন না ।
সামাজিক নিরীক্ষা সহায়ক দলের সদস্যরা গ্রাম সভা সঞ্চালকের দায়িত্ব পালন করবেন । গ্রাম সভায় সদস্যদের হাজিরা একটি খাতায় নিতে হবে এবং সভার কার্যবিবরণী ( রেজলিউশন ) অন্য একটি খাতায় লিখতে হবে ।
সামাজিক নিরীক্ষা সহায়ক দলের সদস্য সভাপতির অনুমতিক্রমে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন পাঠ করবেন ।
কার্যবিবরণী লেখার দায়িত্বে থাকবেন কোন সরকারি প্রতিনিধি যিনি ঐ গ্রাম পঞ্চায়েতের সাথে যুক্ত নন ।
সামাজিক নিরীক্ষা জনশুনানি সভা :-
এই সভাটির জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করবেন জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং পরিচালনার দায়িত্বে থাকবেন জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ । জেলা শাসক অথবা তাঁর দ্বারা মনোনীত আধিকারিক সভার সভাপতি হিসাবে সভা পরিচালনা করবেন সভার আলোচ্যসূচী , তারিখ , সময় এবং স্থান মাইকের মাধ্যমে , ঢোল পিটিয়ে বা বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে । উক্ত সভায় সকল সদস্যদের অংশগ্রহণের বিষয়টি প্রোগ্রাম অফিসার সুনিশ্চিত করবেন । সভার ভিডিও রেকর্ডিং একান্ত আবশ্যক । এই বিষয়টি জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ সুনিশ্চত করবেন । জেলা শাসক অথবা তার দ্বারা মনোনীত আধিকারিকবৃন্দ ( প্রয়োজনে সামাজিক সংগঠনের প্রতিনিধি থাকতে পারে ) গ্রাম সভায় উত্থাপিত বিষয়গুলি নিরীখে প্রস্তাবিত ব্যবস্থার উপর আইনানুসারে সিদ্ধান্ত নেবেন ও প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবেন ।
সামাজিক নিরীক্ষা জনশুনানি সভার কার্যসূচী :-
সভাপতি নির্বাচন উপস্থিত আধিকারিক , স্বাধীন পর্যবেক্ষক , সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের পরিচয় সভাপতি দ্বারা সামাজিক নিরীক্ষা জনশুনানি সম্পর্কে আলোচনা l সামাজিক নিরীক্ষা দলের সদস্যদের দ্বারা প্রকল্প ভিত্তিক সামাজিক নিরীক্ষা গ্রাম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত সহ রিপোর্ট পাঠ l সভাপতির অনুমতিক্রমে সামাজিক নিরীক্ষা প্রতিবেদনের উপর প্রকল্প আধিকারিকের পক্ষ থেকে উত্তরপ্রদান l
ব্যবস্থা গ্রহণ:-
সামাজিক নিরীক্ষা জন শুনানি সভা অনুষ্ঠিত হওয়ার ৩০ ( ত্রিশ ) দিনের মধ্যে প্রোগ্রাম অফিসার / সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা গ্রহণ করে তার একটি প্রতিলিপি জেলা সামাজিক নিরীক্ষা বিভাগকে পাঠাবেন l জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ সামাজিক নিরীক্ষার মাধ্যমে উঠে আসা বিষয়গুলি একত্র করে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন সহ বিস্তারিতভাবে জেলা ভিত্তিক একটি প্রতিবেদন তৈরি করে রাজ্য সামাজিক নিরীক্ষা বিভাগে পাঠাবেন l জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ প্রতিবেদনের লিখিত সিদ্ধান্তগুলি কত দূর কার্যকরী হয়েছে তার উপর প্রতিনিয়ত নজর রাখবেন এবং হালনাগাদ করা তথ্য সংগ্রহে রাখবেন । সংশ্লিষ্ট দপ্তরগুলি সামাজিক নিরীক্ষা গ্রাম সভায় ও সামাজিক নিরীক্ষা জন শুনানি সভায় গৃহীত যে সব সিদ্ধান্ত রূপায়ণ করা গেছে ও যে সব সিদ্ধান্ত রূপায়ণ করা যায়নি তার প্রতিবেদন কারণসহ জেলা সামাজিক নিরীক্ষা বিভাগকে পরবর্তী সামাজিক নিরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ ( ত্রিশ ) দিন পূর্বে প্রেরণ করবেন ।