স্বর্গীয় সুব্রত বাবুর চাইতে পুলক বাবুর কাছে VRP রা সরাসরি সাক্ষাৎ করার সুযোগ থাকবে।

 



Arfat Mollah :- প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবুর সাথে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের পার্থক্য। জানিনা পুলক রায় লোকটি কেমন প্রকৃতির তবুও বলছি যদি পুলক বাবুর ভালো কাজ করার মানসিকতা থাকে তাহলে স্বর্গীয় সুব্রত বাবুর চাইতে পুলক বাবুর কাছে VRP রা অনেক বেশি Advantage পাবে। 


 (১) প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবু কলকাতার বালিগঞ্জের বাসিন্দা ছিলেন কিন্তু বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় হাওড়া জেলার উলুবেড়িয়ার মহাদেবপুরের বাসিন্দা।


 (২) প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবুর সাথে সবসময় সরাসরি দেখা করার সুযোগ থাকতো না, কিন্তু বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের সাথে বেশিরভাগ সময় সরাসরি সাক্ষাৎ করার সুযোগ থাকবে।


 (৩) প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবুর সাথে সরাসরি দেখা করতে গেলে অনেক আগে থেকে এপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হতো কিন্তু বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের সাথে দেখা করার ক্ষেত্রে এপয়েন্টমেন্ট ছাড়াই অনেক সময় সরাসরি সাক্ষাৎ করা যাবে উলুবেড়িয়া এলাকায় তথা উলুবেড়িয়ার মহাদেবপুরের বাড়িতে অথবা উনার বিধানসভা এলাকায় কোনো না কোনো পার্টি অফিসে।


 (৪) প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবু কলকাতার বাসিন্দা ছিলেন আর কলকাতায় যেহেতু কোনো VRP নেই সুতরাং স্বর্গীয় সুব্রত বাবুর খুব বেশি ধারণা ছিল না VRP সম্পর্কে। কিন্তু বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় যেহেতু গ্রামাঞ্চলের বাসিন্দা আর গ্রামাঞ্চলে যেহেতু VRP আছে, খুঁজে দেখলে আমার মনে হয় উনার হাওড়া জেলার উলুবেড়িয়া বিধানসভা এলাকায় উনার নিজের গ্রাম মহাদেবপুরেই VRP আছে। সুতরাং VRP সম্পর্কে পুলক বাবুকে একটা ভালো ধারণা দেওয়া যাবে।


 (৫)প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবুর কলকাতা জেলায় যেহেতু কোনো VRP নেই যার জন্য VRP সংগঠন ততটা সুবিধা পাচ্ছিল না, কিন্তু বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় যেহুতু হাওড়া জেলার আর হাওড়া জেলায় যেহেতু VRP আছে সুতরাং হাওড়া জেলার VRP সংগঠন অনেক বেশি সুবিধা পাবে পুলক রায়কে VRP দের দূঃখ দূর্দশার কথা বলার।


 (৬) কলকাতা জেলায় VRP না থাকার জন্য VRP রা অনেক পিছিয়ে আছে বা VRP সম্পর্কে সঠিক একটি ধারণা সরকারকে দিতে ব্যর্থ হয়েছি, এবার কিন্তু একটি ভালো সুযোগ এসেছে হাওড়া জেলার VRP সংগঠনকে সেই গুরু দায়িত্ব পালন করতে হবে VRP সম্পর্কে সঠিক ধারণা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের দ্বারা সরকারের কাছে পৌঁছে দিতে হবে।


 (৭) কলকাতায় VRP না থাকার জন্য এতদিন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী স্বর্গীয় সুব্রত বাবুর বাড়ির সামনে VRP রা ধর্নায় বসতে পারিনি এবার কিন্তু হাওড়া জেলার VRP সংগঠন হাওড়া জেলার লোকাল নেতৃত্বের মাধ্যমে সরাসরি বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের বাড়ির সামনে ধর্নায় বসে যেতে পারবে প্রয়োজনে রাজ্যের সকল VRP একত্রে হয়ে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক বাবুর বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবো বা আন্দোলন করবো।


 তবে শেষে একটি কথায় বলবো যেহেতু আমাদের রাজ্য কমিটি নেই সুতরাং এখন থেকে হাওড়া জেলা VRP সংগঠনের অনেক দায়িত্ব বেড়ে গেলো। এবার থেকে হাওড়া জেলা যে পদক্ষেপ নেবে রাজ্যের সকল VRP সেই পদক্ষেপে সহমত দেবে এবং হাওড়া জেলা VRP সংগঠনকে সবরকম ভাবে সহোযোগীতা করবে। হাওড়া জেলা আগামীদিনে VRP দের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে বা VRP দের সাফল্যের দরজায় নিয়ে যাবে এই আশা রাখি।


 এখন থেকেই হাওড়া জেলা VRP সংগঠন সঠিক পরিকল্পনা করে সাহসিকতার সঙ্গে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন