মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা লক্ষীর ভান্ডার টাকা দেওয়া বন্ধ l লক্ষীর ভান্ডার প্রকল্পে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে ?

  প্রশাসনিক সূত্র জানাচ্ছে , আর্থিক সহায়তা পাঠানোর চূড়ান্ত তালিকায় একই উপভোক্তার নাম একাধিক বারও উল্লেখ রয়েছে । সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও একই । মনে করা হচ্ছে , সেই উপভোক্তারা প্রতি মাসে একাধিক বার বরাদ্দ হাতে পেয়েছেন । এমনিতেই কোষাগারের উপরে প্রবল চাপ । এখন দেখা গিয়েছে , নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ পৌঁছচ্ছে উপভোক্তার হাতে ! এই পরিস্থিতিতে ' লক্ষ্মীর ভান্ডার ' - কে আতস কাচের তলায় আনতে বাধ্য হল রাজ্য সরকার ।কলকাতা পুরসভা - সহ সব জেলা প্রশাসনকে এখন সরকার নির্দেশ দিয়েছে , জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্যভান্ডারকে ত্রুটিমুক্ত করইে হবে । ' জলে ' যাওয়া টাকাও কোষাগারে ফেরত আনতে হবে দ্রুত । সরকারের নির্দেশ , পুনরায় চালাতে হবে চিহ্নিত উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া । একমাত্র ন্যায্য উপভোক্তাই তথ্যভান্ডারে জায়গা পাবেন । অন্যথায় কাটা যাবে নাম । জেলা শাসকদের উদ্দেশে সরকারের নির্দেশ , সরেজমিনে নতুন করে এমন প্রতিটি ঘটনা যাচাই করতে হবে । একমাত্র বৈধ উপভোক্তাকেই আর্থিক সুবিধাপ্রাপকদের তালিকার রাখা হবে । যাচাইয়ের পরে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় ১.৪৫ কোটি উপভোক্তা । প্রশাসনের দাবি , এঁদের মধ্যে যাঁদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে , রাজ্যের নির্দেশে সশরীরে তাঁদের কাছে পৌঁছে নতুন করে প্রত্যেক উপভোক্তার যাচাই প্রক্রিয়া করতে হবে জেলা প্রশার্সনের কর্তাদের । কোনও উপভোক্তা বৈধ বলে প্রমাণিত হলে এবং তাঁর নিজস্ব বলে প্রমাণিত হলে এবং তাঁর নিজস্ব অ্যাকাউন্ট না থাকলে , তার নামে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে প্রশাসন ।

প্রশাসনের শীর্ষ মহল স্পষ্ট করে দিয়েছে , এই যাচাই প্রক্রিয়া এবং বৈধ উপভোক্তার নাম নথিভুক্ত হওয়ার কাজ চলাকালীন সংশ্লিষ্টদের আর্থিক সুবিধা দান বন্ধ থাকবে । বাকি উপভোক্তারা যেমন টাকা পাচ্ছিলেন তেমনই পাবেন । 



লক্ষীর ভান্ডার প্রকল্পে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে  । 

১ ) একাধিক মহিলার টাকা একটিমাত্র ব্যাংক একাউন্টে ঢুকেছে সেই ক্ষেত্রে সেই একাধিক মহিলাকে টাকা দেওয়া বর্তমানে বন্ধ করা হলো 

২ ) একটি একাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেছে সেই ক্ষেত্রে সেই একাউন্টটি যেই মহিলার তার টাকা দেওয়া বন্ধ করা হলো

৩ ) যেসকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো 

৪ ) অনেক ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি কাস্ট এর মহিলারাও এসসি এসটি কাস্টের মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া বন্ধ ন্ধ করা হলো 

৫ ) আধার কার্ডে এক নাম এবং ব্যাংক একাউন্টে আলাদা নাম , যে সকল মহিলার নাম সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে দুটি ক্ষেত্রে তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে 

৬ ) যাদের বয়স 25 থেকে 60 মধ্যে নেই কিন্তু বর্তমানে টাকা পেয়েছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো 

৭ ) যে সকল মহিলারা সরকারি চাকরি করছে অথচ লক্ষীর ভান্ডার এর টাকা মাসের - পর - মাস পেয়ে গিয়েছেন তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হলো

৮ ) যে সকল মহিলারা আগে থেকেই ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষীর ভান্ডার এর টাকাও পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে 

৯ ) তাছাড়া অনেক ক্ষেত্রে ব্যাংকে যাদের KYC আপডেট করা নেই তাদের ক্ষেত্রেও টাকা সরকার দিতে পারছে না , তাদের একাউন্টে টাকা পৌঁছাচ্ছে না KYC না কর না করবার জন্য

১০ ) যে সকল মহিলা মারা গেছেন তাদের লক্ষীর ভান্ডার টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে

১১ ) তাছাড়াও যারা বর্তমানে চাকরি পেয়েছেন অর্থাৎ রিসেন্ট চাকরি পেয়েছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে 

১২ ) যেসকল মহিলাদের বর্তমানে ভাতা চালু হয়েছে কিন্তু আগে ভাতা পেতেন না , তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন