আগামী 22 শে February কয়েকজনের উদ্যোগে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে
কর্মসূচী দিদিকে বলো
না Vrp দের জন্য সত্যিই এই মুহূর্তে আর কোনো সুখবর নেই । মাসিক বেতন, কর্ম নিশ্চয়তা কোনো বিষয়েই সুখবর নেই। যেটা আছে সেটা হতাশা ও অন্ধকার দিক।
যতো সময় যায় চিন্তা ততোই একটু একটু করে বেড়ে যাচ্ছে। ছন্নছাড়া সাংগঠনিক পরিস্থিতি চিন্তা ভাবনা স্তর কে সর্বোচ্চ পৌছে দিয়েছে । আর খুশি তে ডগমগ হয়ে আনন্দে লাফাচ্ছে সেই Vrp গুলো যারা সমালোচনার নামে গালিগালাজ করে সংগঠনের কাজের লোক গুলোকে ঘর বন্দী করে দিল, সত্যিই সফল তো তারাই কারন তাদের সুদিন এসেছে। আর দুঃখ পাচ্ছে তারা যারা এতদিন চুপ চাপ কোনো প্রতিবাদ না করে বসে বসে মজা নিয়ে এসেছে।
কিন্তু আর নয়
এর পরও যদি আমরা এক মিনিট সময় নষ্ট করি তাহলে সময় কিন্তু উচিৎ শিক্ষা দিয়ে ই ছাড়বে । এই সত্য কে উপলব্ধি করে আমরা আর বসে থাকতে চাই না।
সামনেই বাজেট মুখ্যমন্ত্রী অনেক
ব্যাস্ততার মাঝে Vrp দের কে দেওয়া প্রতিশ্রুতি নিশ্চয়ই ভুলে যাবেন। কিন্তু মনে করিয়ে দেবার দায়িত্ব আমাদের । তিনি ভুলে যেতে চাইলেও আমরা তাকে ভুলতে দেব না ।
সামনেই বাজেট, VBDC র নতুন অর্ডার ,তার থেকেও বড় বিষয় পঞ্চায়েত নির্বাচন খুব বেশি দূরে নয়।
এখন থেকেই আমাদের এগোতে হবে। নিজের কাজ নিজেকেই করতে হবে।
মুখ্যমন্ত্রীকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেবার উদ্দেশ্যে আগামী 22 শে February কয়েকজনের উদ্যোগে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার নাম
দিদিকে বলো
সারা বাংলার প্রতিটি পঞ্চায়েতের সকল VRP দের উদ্দেশ্যে আমার অনুরোধ
উক্ত দিনে একই পঞ্চায়েতের 10 জন Vrp একসাথে উপস্থিত হয়ে nearest post office থেকে স্পীড পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিতে হবে।
চিঠিতে লেখা থাকবে
আমাদের দাবী ও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা।
প্রতিশ্রুতির তিন বছর পূর্ণ কিন্তু প্রতিশ্রুতি এখনো পূরণ হলো না। তাই এই শুভ সন্ধিক্ষণে দাড়িয়ে আমরা আমাদের প্রিয় মূখ্যমন্ত্রী কে আবারো একবার স্মরণ করিয়ে দেব। আপনারা প্রস্তুতি সেরে নিন, মিটিং করে নিন জেলা ও ব্লক ভিত্তিক। এই চিঠি কোনো সাংগঠনিক চিঠি হবে না প্রতিটি Vrp ব্যাক্তিগত ভাবে চিঠি দেবে cm কে। অবশ্য চিঠির লেখা টা একই হবে
আরো Details guidelines এবং চিঠির পিডিএফ খুব তাড়াতাড়ি গ্রুপে পোস্ট করা হবে। আপনারা তৈরি হয়ে যান
নিবেদনে
সুজাউদ্দিন আহমেদ মল্লিক
অমিত সরকার
রাজু আলী