লক্ষীর ভান্ডার মার্চ মাসে টাকা দেরিতে , তবে পাবেন 1500 , 3000 3500 , 7000 টাকা |


পশ্চিমবঙ্গের গৃহবধুদের জন্য দারুন খুশির খবর । মার্চ মাসের টাকা দেরিতে দিলেও থাকছে চমক । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের একাউন্টে আসতে চলেছে 1500 টাকা , 3000 টাকা , 3500 টাকা এবং 7000 টাকা । কত তারিখ থেকে কোন মহিলাদের একাউন্টে কত টাকা ঢুকবে এই নিয়ে ইতি মধ্যেই সরকারি ঘোষণা করা হয়েছে । সেই সাথে দেরিতে টাকা আসার কারণ ও জানানো হয়েছে । 

2021 সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভাণ্ডারের সূচনা করেন মুখমন্ত্রী । মুখ্যমন্ত্রী পদে বসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে তিনি প্রত্যেক পরিবারের মহিলাদের 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সহায়তা দেবেন । ভোটে জেতার পর তিনি তার সেই কথা রাখেন । 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মহিলার একাউন্টে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া শুরু করেন । ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা ছয় মাসের টাকা পেয়ে গেছেন । এই প্রকল্পের মাধ্যমে SC ST মহিলারা প্রতি মাসে 1000 টাকা পায় , এবং OBC সহ - সাধারণ বর্গের মহিলারা এখান থেকে প্রতিমাসে 500 টাকা করে আর্থিক সহায়তা পায় । তবে মার্চ মাসে 500 টাকা বা হাজার টাকা নয় এবার SC ST মহিলারা 3000 টাকা এবং 7000 টাকা পাবে । OBC , সাধারণ বর্গের মহিলারা পাবে 1500 টাকা এবং 3500 টাকা । সকল সুবিধাভোগীর একাউন্টে টাকাও আসবে দেরিতে । এবারেও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছে । এই প্রকল্পে আবেদনে এবারেও প্রচুর ভিড় দেখা গেছে । অনেকে মহিলা জানুয়ারি মাস থেকে টাকা পাচ্ছেন না , এই মহিলাদের একাউন্টেও মার্চ মাসে টাকা দেওয়া হবে । তাই তারা জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত তিন মাসের টাকা  একবারে পাবে । এই তিন মাসের জন্য SC ST মহিলারা প্রতিমাসে 1000 টাকা হিসেবে 3000 টাকা পাবে , অন্যদিকে সাধারণ ও OBC বর্গের মহিলারা তিন মাসের জন্য 500 টাকা হিসেবে মোট 1500 টাকা পাবে ।

অনেক মহিলা এমন আছে যারা এবার লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন কিংবা প্রথমেই আবেদন করছে কিন্তু এখনো টাকা পায়নি । নতুন এই আবেদনকারী যাদের দ্বিতীয় SMS এসেছে , এই সমস্ত মহিলারা 7 মাসের টাকা একবারে পাবে । এই সাত মাসের জন্য SC , ST মহিলারা মোট 7000 টাকা পাবে এবং OBC ও সাধারণ বর্গের মহিলারা 3500 টাকা পাবে । মার্চ মাসের 7 তারিখ শেষ হবে দুয়ারে সরকার ক্যাম্প । ক্যাম্প শেষ হলেই বিশেষত 10 তারিখ থেকে সকলের একাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে । যেহেতু কয়েকটি ধাপে টাকা দেওয়া হবে , তাই 15 তারিখের পর এই টাকা সকলের একাউন্টে দেওয়া সম্পন্ন হবে বলে খবর । 



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন