স্বচ্ছ ভারত মিশনও সোশ্যাল অডিট করবে SAVRP || "স্বচ্ছ ভারত মিশনেও" Social Audit গাইডলাইন ||

 "স্বচ্ছ ভারত মিশনেও" Social Audit গাইডলাইন নিয়ে একটি নতুন লেটেস্ট তথ্য জানুন

Social Audit


SAVRP দের ভাগ্য সত্যিই কি খারাপ নাকি খারাপ করে রাখা হয়েছে?মিথ্যাচার যতই রঙ্গিন হোক না কেন সত্যের উজ্জলতায় তা অত্যন্ত ফিকে হয়।তেমনি সত্যও চিরকাল চাপা থাকে না।ভারতের অশোক স্তম্ভে লেখা থাকে "সত্যমেব জয়তে"।সনাতন ধর্মের চিরসত্য উক্তি--" সত্যম শিবম সুন্দরম।


কে বলে সোশ্যাল অডিটের ভবিষ্যৎ নেই?নাকি সমস্ত ভবিষ্যৎ চাপা দিয়ে রেখেছে দুর্নীতির জগদ্দল পাথর।কেন এতো গাইডলাইন থাকা সত্ত্বেও SAVRP দের ভবিষ্যৎ নেই?কেন আমরা মেনে নিয়েছি হার?নাকি আমরাও হেরে গেছি দুর্নীতির পদতলে?রাজ্য সোশ্যাল অডিট দপ্তর কেন চেপে রেখেছে এইসব তথ্য?কেন রাজ্য সোশ্যাল দপ্তর তাদের তৃণমূল স্তর কর্মী SAVRP কে অবহেলিত করে রেখেছে?নিজের দপ্তর দ্বারাই কেন আমরা অবহেলিত?


সোশ্যাল অডিটের পুর্ণাঙ্গ তথ্য যারা রাখে না,যারা সোশ্যাল অডিট নিয়ে পড়াশোনা করে না।যারা নিজেদের ভুত ভবিষ্যৎ অতীত ইতিহাস ঠিক ঠাক জানে না তারা কিভাবে SAVRP দের ইউনিয়নের রাজ্য বা জেলা কমিটিতে স্থান পায়?রাজনৈতিক নেতার মতো মঞ্চে দুই লাইন ভাষণ দিতে জানলেই যেমন SAVRP দের সঠিক লিডার হওয়া যায় না তেমনি ঘোড়ার পরিবর্তে গাধাকে দিয়ে যুদ্ধও জেতা যায় না।


যদি সঠিক SAVRP লিডার চিনতে না শেখেন তবে চিরকাল মুখ থুবড়ে পড়বেন নিশ্চিত। কিন্তু একজন সঠিক এক্সপার্ট সোশ্যাল অডিট লিডারকে যদি চয়ন করেন তবে মুখ থুবড়ে পড়তে পারে দুর্নীতি সহনশীল সোশ্যাল অডিট বিরোধী দপ্তর।


যাইহোক,মূল আলোচনায় আসি।গত 02/10/2014 সালে ভারত সরকার মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় স্বচ্ছ ভারত মিশন নামে একটি প্রকল্প চালু করেন।আর সেই প্রকল্পের সঠিক রূপায়ণের জন্য ভারত সরকারের Ministry of Drinking Water & Sanitation এর কেন্দ্রীয় দপ্তর গত 07/08/2018 তারিখে "স্বচ্ছ ভারত মিশন(গ্রামীণ)" এর একটি সোশ্যাল অডিট ম্যানুয়াল ও অর্ডার পাঠায় দেশের সকল রাজ্যে ও সকল DM কে।সেই গাইডলাইন বা ম্যানুয়ালে নিয়মিত সোশ্যাল অডিট করার পরিস্কার নিয়মাবলী রয়েছে।

স্বচ্ছ ভারত মিশন


স্বচ্ছ ভারত মিশন গাইডলাইনের 9.3 সেকশনে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত সোশ্যাল অডিটের আয়োজন করবে এবং সহায়তা করবে SBM(G) প্রকল্পে।পঞ্চায়েতে ছয় মাস পর পর সোশ্যাল অডিট মিটিং অনুষ্ঠিত হবে।DSBM(G)এবং BPMU সোশ্যাল অডিটকে নিশ্চিত করতে দায়বদ্ধ থাকবে।SBM(G) গাইডলাইনের সেকশন 9.5 এ পরবর্তীতে আবার বলা হয়েছে যে, সোশ্যাল অডিট গ্রাম পঞ্চায়েতে বাস্তবায়নের জন্য দায়িত্ব দিতে হবে Specific Village level Body বা Committee বা SHG কে।এক্ষেত্রে পশ্চিম বঙ্গে SAVRP রয়েছে।আর এই প্রোগ্রামে সোশ্যাল অডিট কো-অর্ডিনেট করবে গ্রাম পঞ্চায়েত।


বন্ধুগণ, যারা বলেন VBDCP কাজ আপনাদের থাকবে না। তারা চুড়ান্ত ভুল বলেন। তার কতগুলো পয়েন্ট তুলে ধরছি। নোট করে রাখুন। 

রাজ্যে তো বহু SAVRP পন্ডিত আছে। কিন্তু আমি যেসব তথ্য দেই তা তো কেউ দেন না।কেমন পন্ডিত তারা একবার বিবেচনা করে দেখবেন।আসুন দেখি ,VBDCP এবং SBM(G) তে কিভাবে আমরা সোশ্যাল অডিট করি।"


1) পশ্চিমবঙ্গ WBSRDA Social Audit Unit ওয়েবসাইট Google Search করে নীচের দিকে ভালো করে দেখুন। ওখানে লেখা হয়েছে পশ্চিম বঙ্গে SAVRP রা MGNREGS, NSAP, PMAY(G)/BAY,NFSA এবং VBDCP এই পাঁচটি প্রকল্পের আমরা সামাজিক নিরীক্ষা করছি।অর্থাৎ VBDCP কাজটি আমাদের কাজ নয় এটা চুড়ান্ত ভুল ধারণা। কারণ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পেও সোশ্যাল অডিট করার গাইডলাইন আছে।আমরা তো শুধু VBDCP তে সার্ভে বা নিরীক্ষা করি।স্বাস্থ্য দপ্তরের সোশ্যাল অডিট নিয়ে অন্যদিন আসব।


2)পশ্চিমবঙ্গে আমরা VBDCP সার্ভে বা সমীক্ষা করি সারাবছর।কিন্তু ভালো করে ভেবে দেখুন।এই VBDCP এর সাথে সাথে আমাদের দিয়ে স্বচ্ছ ভারত মিশনের কাজগুলিও করার চেষ্টা হয়।যেমন-- প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে "Weakly Cleanliness " নামে একটি কর্মসূচি VBDCP গাইডলাইনে জুড়ে দেওয়া আছে যা SBM(G) এর কাজ।


3)VHSNC এবং VWSC কমিটিতে অনেক ব্লকে SAVRP কে রাখা হয়েছে। এটা কিন্তু SBM(G) সোশ্যাল অডিট গাইডলাইন মেনেই হয়েছে যা আপনাদের কখনো কোন আধিকারিক হয়তো ব্যাখ্যা করে দেননি। এই যে, ড্রেন,ক্যানেল,খাল, নর্দমা, কন্টেইনার পরিস্কার করার বিষয়টি VBDCP তে যুক্ত হয়েছে। এটাও কিন্তু স্বচ্ছ ভারত মিশনের কাজ।" 2021-22 এর VBDCP মাইক্রোপ্লানে যুক্ত করা হয়েছে Solid and Water Body Management হিসেবে একটি কর্মসূচি। বিষয়টি সুপারভাইজারদের জানার কথা।না জেনে থাকলে সুপারভাইজার থেকে পদত্যাগ করে নিন ।কারণ সে অযোগ্য সুপারভাইজার।


4)এছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লকে SAVRP কে দিয়ে স্যানিটেশন এর সার্ভে বা ইনকোয়ারি করিয়ে নেওয়া হয়। আসলে পরোক্ষভাবে SAVRP দের অন্ধকারে রেখে SAVRPকে দিয়েই অঘোষিত সোশ্যাল অডিট SBM প্রকল্পেও আমরা করে থাকি নিজের অজান্তেই।এ সবকিছু গাইডলাইন উচ্চ আধিকারিকগণ জানেন।কিন্তু বোকা SAVRP দের বোঝানোর দরকার তারা মনে করেন না।লেখা দীর্ঘায়িত হচ্ছে তাই আজ এটুকুই জেনে রাখুন।এমনিতে হয়তো "ভাঙ্গা চুড়া বদল" ফেরিওয়ালাদের বাড়ির যা বই পুথি ছিল তা হয়তো বেচে দিয়ে বাদাম গেয়েছেন।তাই বেশি লিখলে তো পড়বেন না জানি।বিভিন্ন তথ্যের পাশাপাশি আমি একটু চাবুক মারি ঘুমন্ত SAVRP কে।মার্জনা করবেন সেজন্য।দশ হাজারি ফেসবুক VRP গ্রুপে লেখাটি পোস্ট দেব। কিন্তু দেখবেন,300/400 ভি আর পি লেখাটা পড়বে। বাকি সব ফাঁকিবাজরা এগুলো পড়বেও না। কারণ এরা খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। ফাটাকেষ্ট যাকে বলে আর কি!যাইহোক, আসুন না, এই লেখাটা পড়ে পক্ষে হোক আর বিপক্ষে হোক একটু হাততালি নতুবা গালাগালি দিয়ে যান।নীচে শর্টকাট গাইডলাইন রাখছি।দেখে রাখুন প্রমাণ স্বরূপ।ধন্যবাদ সবাইকে।


আমি ধনঞ্জয় চক্রবর্ত্তী এসব লিখছি জন্য আমাকে ফেসবুক লিডার বলে ব্যঙ্গ করতেই পারেন।কিন্তু সূর্যকে তার আলো ছড়াতে পৃথিবীতে আসতে হয় না। সে 15 লক্ষ কোটি কিলোমিটার দূর থেকেই সৌরজগৎ চালায়।মনে রাখবেন, গায়ের জোরের থেকে বুদ্ধিবল অনেক বেশি শক্তিশালী।স্থান কাল পাত্র বিবেচনা যার থাকে সে বেশি ভুলভাল পথে চলে না।

তথ্য দানে--ধনঞ্জয় চক্রবর্ত্তী।


Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন