খোলা চিঠি....
মাননীয়া মুখ্যমন্ত্রী.. মমতা ব্যানার্জী
![]() |
| VRP মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি |
গ্রামীণ সম্পদ কর্মী' Village Resource Person (VRP) সামান্য 175 টাকা দিনপ্রতি পারিশ্রমিকে কাজ করে,এই টাকার বেশীর ভাগটাই সার্ভে যেতে রাস্তা খরচে চলে যায়। আবার এই টাকা প্রতিমাসে পাওয়া যায় না।তিন মাস/চার মাস অন্তর পাওয়া যায়।সব সরকারি বেসরকারী ক্যাজুয়াল সকল ধরনের কর্মচারিদের ইদ/মহরমে এবং দূর্গাপূজো/দীপাবলী'তে বোনাস দেওয়া হয়।
একমাএ গ্রামীণ সম্পদ কর্মী Village Resource Person (VRP) কর্মীদের পূজোয় বোনাস দেওয়া হয় না।
মাননীয়া সরকার বাহাদুরের কাছে আমার প্রশ্ন:- আমরা চুক্তিভিত্তিক/কনট্রাক্টচুয়াল,স্থায়ী না অস্থায়ী কর্মচারী? আমরা Social Audit কাজে নিয়োগ হয়েছি...!(446₹+Ta100₹+Da100₹ Social Audit করলে পাই)(বর্তমানে সারা বৎসর VBDCP এর কাজে/পতঙ্গবাহিত রোগপ্রতিরোধি সার্ভে কাজে স্বাস্থ্য দপ্তরের কাজে যুক্ত।
মাননীয়া সরকার বাহাদুর শ্রীমতি মমতা ব্যানার্জী মহাশয়া আমরা কোন শ্রেনীর (কেটাগড়ি) কর্মচারী A.B.C.D.দয়া করে জানাবেন প্লীজ।
আপনি ঘোষনা করেছেন রাজ্যের সব সরকারি বেসরকারী ক্যাজুয়াল সবাই পূজোয় বোনাস পাবে, তাহলে গ্রামীণ সম্পদ কর্মী'রা কেন পূজোয় বোনাস পাবে না..??
জোরশোর ভাবে প্রচার করা হচ্ছে অর্ডার ও দেওয়া হয়েছে..। Social Audit ও VBDCP এর কাজ চলবে,,,দায়িত্ব র সঙ্গে কাজের প্রচন্ডচাপ। পূজোর ছুটি বাতিল।
আমরাও তো মানুষ! আমাদের ঘরে ও মা বোন, পরিবার পরিজন আছে,আমাদের ও শখ আল্হাদ আছে,পূজোয় ঠাকুর দেখতে যাওয়া,আনন্দ করা।নতুন নতুন পোশাক পরা ইচ্ছে হয়।তাহলে আমরা (VRP)কেন বঞ্চিত অবহেলিত?? কেন বোনাস পাব না,,,!
আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন VRP কর্মীদের সিস্টেমে এনে মাসিক বেতনের ব্যবস্থা করবেন।সেই প্রতিশ্রুতি ও পূরণ করলেন না।
সত্যিই আমরা বড়ো কষ্টে আছি!।এই চরম দ্রব্যমূল্যের বাজারে দিনপ্রতি 175₹ টাকায় কোন ভাবেই সংসার চলে না।খুব দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে,,!!!
আপনি মানবিক জনদরদী মুখ্যমন্ত্রী,একমাএ আপনিই পারেন আমাদের এই চরম দারিদ্র তা থেকে মুক্তি দিতে...! আমাদের আর্থিক অনটন থেকে মুক্তি দেন, দয়াকরে বাঁচান দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে,পরে বাঁচতে পারি তার একটা ব্যবস্থা করুন! কোন ভাবেই সংসার চলছে না। আমাদের সুপারিশ করার আর কেউ নেই..!!
মাননীয়া আপনি ভালো থাকবেন।
আপনার অনুগত-
রাজ্যের 25040 জন VRP কর্মীরদের পক্ষে-
মিন্টু রাজ সরদার
