পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ( AWW ) শূন্য পদ পূরণের জন্য প্যানেল তৈরীর উদ্দেশ্যে ওন্দা আইসি . ডি . এস . প্রকল্পে বর্তমানে কর্মরতা ও নিম্নে উল্লিখিত যোগ্যতাসম্পন্না অঙ্গওনয়াড়ি সহায়িকাদের ( AWH ) কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে । শূন্যপদ বিবরন : আই সি . ডি . এস . প্রকল্পের নাম ওন্দা অতিরিক্ত ( Onda Additional ) UR » শূন্যপদের বিভাজন ST S SC মোট ১৩ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশপ্রকল্পআধিকারিককরণ ওন্দা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প , ওন্দা , বাঁকুড়া
![]() |
| অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি |
যোগ্যতাবলী :
১।প্রার্থীকে অবশ্যই ওন্দা ব্লকের স্থায়ী বাসিন্দা হতেহবে । ২। প্রার্থীকে অন্ততঃ পাঁচবছর নিরবিচ্ছিন্ন ভাবে ওন্দা আইসি . ডি . এস . প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজের অভিজ্ঞতা 1/3 থাকতে হবে । তাপ্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে । ৪। বয়সসীমা ৬৫ বছরের মধ্যে হতে হবে । ৫। বয়স , কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে ০১/১২/২০২২ তারিখ অনুযায়ী ।
দরখাস্ত পূরণের নিয়মাবলী :
১ ) বিজ্ঞপ্তির সঙ্গে আবেদন পত্রের নমুনা দেওয়া হল । এই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে । নমুনা আবেদনপত্রের ফটোকপি করে তাতে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে । উৎসাহী অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ পরিষ্কার সাদা কাগজে নিজ হস্তে এই দরখাস্ত পূরণ করে অফিসে কাজের দিনগুলিতে , ০৫/১২/২০২২ থেকে আগামী ১৯/১২/২০২২ তারিখের মধ্যে সকাল ১২ টা থেকে বৈকাল ৪ টার মধ্যে জমা দিবেন ।
জমা দেওয়ার স্থান : - শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় , ওন্দা আই.সি. ডি . এস প্রকল্পের অফিসে । ২ ) দরখাস্তের সঙ্গে যে সমস্ত কাগজপত্রজমা দিতে হবে এবং যা করণীয় । ক ) অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্রের প্রত্যয়িত নকল । খ ) বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যয়িত নকল । গ ) বি . ডি . ও . ওন্দা ব্লক , সভাপতি ওন্দা পঞ্চায়েতসমিতি , স্থানীয় পঞ্চায়েতপ্রধান , স্থানীয় বিধায়ক বা মহকুমা শাসকের দেওয়া বাসস্থান সংক্রান্ত মূল ( Original ) প্রমাণপত্র ( জেরক্স কপি গ্রাহ্য হবে না ) । ঘ ) দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাঁটা নিজের সাম্প্রতিককালের একটি পাসপোর্ট সাইজের ছবি । অতিরিক্ত আরও একটি ছবি জমা দিতে হবে ও তার পিছনে নিজের স্বাক্ষর থাকতে হবে । ঙ ) নিজের নাম ঠিকানা লেখা ও পাঁচ টাকা মুল্যের একটি ডাক টিকিট যুক্ত একটি খাম দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে । চ ) তপঃ জাতি / তপঃ উপজাতি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল শংসাপত্র যাহা মহকুমা শাসকদ্বারা জারি করা হতে হবে । ছ ) নিজের হাতে পূরণ করা দরখাস্ত এবং উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র একটি খামে ভরে অফিসে জমা দিতে হবে । খামেরউপর লিখতে হবে অঙ্গনওয়াড়িকর্মী পদে পদোন্নতির জন্য আবেদন । নিজস্ব গ্রাম পঞ্চায়েতে ও নিজস্ব কেন্দ্রে যেখানে বর্তমানে সহায়িকা হিসাবে কর্মরতা আছেন তার নাম ও কেন্দ্রের নম্বর ( এগারো সংখ্যা ) জমা দেওয়া খামের উপর উল্লেখ করবেন ।
নিয়োগ প্রক্রিয়া : আবেদনপত্র যাচাই করনের পর বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । প্রার্থী বাছাই ও প্যানেল তৈরীর জন্য মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে । ৩৫ নম্বরের লিখিত পরীক্ষা , ৫ নম্বরের মৌখিক পরীক্ষা এবং কাজের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর । লিখিতপরীক্ষার বিষয় নিম্নরুপ : পাটিগণিত ইংরাজী পুষ্টি , জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয় সাধারণজ্ঞান - ১০ নম্বর - ১০ নম্বর - ১০ নম্বর ৫ নম্বর ৩৫ নম্বর মোট
আবেদনপত্র বাতিলেরকারণসমূহ : ১ ) আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পরে জমা করলে । ২ ) আবেদনপত্র অসম্পূর্ণ এবং সঠিক নির্দেশ অনুযায়ী না থাকলে । ৩ ) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বয়স , কাজের অভিজ্ঞতা যদি ০১/১২/২০২২ অনুযায়ী প্রযোজ্য না হয় । ৪ ) একই আবেদনকারীর দ্বারা একাধিক আবেদন পত্র জমা পড়লে । ৫ ) আবেদনপত্রে সাম্প্রতিককালের রঙিন - ফটো না থাকলে । ৬ ) আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষর এবং ঘোষণাপত্র সংযুক্ত না থাকলে । ৭ ) উপযুক্ত নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত না থাকলে । ৮ ) অন্যান্য যে কোন অমিল যদি ক্রুটিনির সময় পাওয়া যায় সেক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীপদ খারিজ হতে পারে । ৯ ) অসম্পূর্ণ আবেদনপত্র সম্পূর্ণরূপে অগ্রাহ্য । ১০ ) ফটো , শংসাপত্র , ডাকটিকিট যুক্ত খাম , ইত্যাদি না থাকলে এবং অসম্পূর্ণ ও অপরিচ্ছন্ন দরখাস্ত বাতিল করা হবে ।
সাধারণশর্তাবলী : ক ) প্যানেলে নাম নথিভুক্ত হওয়াই অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির নিশ্চয়তা নয় । খ ) নির্বাচিত প্রার্থীদের কর্মী পদে যোগদানের পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ইস্তফা দিতে হবে । গ ) অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি সরকারী চাকরি নয় । এটি সম্পূর্ণরূপে অস্থায়ী । ঘ ) অঙ্গনওয়াড়িকর্মী হিসাবে ওন্দা ব্লকের যে কোন কেন্দ্রে নিয়োগ হতে পারে । ঙ ) প্রত্যেকপ্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষা উভয়েই উপস্থিত থাকা বাধ্যতামুলক । নতুবা তাঁর প্রার্থীপদ বাতিল বলিয়া গণ্য হবে । চ ) আবেদনপত্র যাচাই এবং পরীক্ষা করার পর বৈধ আবেদনকারীদের নাম সি . ডি . পি . ও , অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে । ছ ) লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচী সি . ডি . পি . ও অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে । জ ) সমস্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় যাচাই করা হবে । ঝ ) কোনো TA / DA লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য দেওয়া হবে না । ঞ ) নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো প্রার্থীর উত্তীর্ণতা সম্পূর্ণরূপে অস্থায়ী ( Provisional ) এবং উল্লিখিত শর্তাবলী সাপেক্ষ । ট ) যে কোন সময়ে পরীক্ষার ধরণ পরিবর্তনকরণ অথবা পুনরায় ইনটারভিউ - করণ অথবা নিয়োগ প্রক্রিয়াটির কোনো ধাপ অথবা সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি বাতিলকরণের অধিকার সম্পূর্ণরুপে কমিটির হাতে ন্যস্ত থাকবে । ঠ ) সরকারী নির্দেশ ও আইনঅনুযায়ী সংরক্ষিত শূণ্য পদসংখ্যা পরিবর্তিত হতে পারে , এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে । এই নিযুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ণ ও সমাজকল্যাণ বিভাগের সংশ্লিষ্ট সকল আদেশনামা এবং সংরক্ষণের ক্ষেত্রে ৫০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত সরকারী আদেশনামা প্রযোজ্য ।
