কেন্দ্রীয় প্রতিনিধি দলের অনুসন্ধানে আবাস বাড়ি সমীক্ষায় ধরা পড়েছিল । গরমিল । আবাস যোজনায় বাড়ি বরাদ্দের আগে সমীক্ষায় গিয়ে ভুল ছবি ও তথ্য দেওয়ার অভিযোগের প্রেক্ষিতেই জেলার দুই গ্রামীণ সম্পদ কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করলেন বিডিও । ভগবানপুর ১ ব্লকে প্রায় ১০০ জন গ্রামীণ সম্পদ কর্মী ( ভিআরপি ) রয়েছেন । সম্প্রতি তাঁদের দেওয়া আবাস প্লাসের তালিকা ধরে তথ্য সমীক্ষার কাজ করেছিল ব্লক প্রশাসন । জিপিএস ক্যামেরা দিয়ে আবাস গ্লাসের পোর্টালের তালিকাভুক্ত ব্যক্তির অক্ষাংশে ও দ্রাঘিমাংশ সমেত বাড়ির ছবি ও তথ্য আপলোড করতে হয়েছিল সমীক্ষককে । একাধিক ক্ষেত্রে গ্রামীণ সম্পদ কর্মীরা সঠিক ভাবে জিও ট্যাগিং না করে , অন্যের বাড়ি ছবি আরেক জনের নামে পোর্টালে নথিবন্ধ করা হয়েছে বলে অভিযোগ ।
![]() |
| Village Recourse Person |
কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভাবে আবাস প্রবাসের বাড়ি সমীক্ষা করেছিলেন সাত গ্রামীণ সম্পদ কর্মী । মির্জাপুর গ্রামে আবাস গ্লাসের বাড়ি সমীক্ষায় বিস্তর গরমিলের অভিযোগ সামনে আসে । সূত্রের খবর দ্বিতীয় দফায় ৫ জানুয়ারি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধিরা ভগবানপুর ১ আবাস যোজনার বাড়ি সমীক্ষার কাজ পরিদর্শনে আসেন । ব্লক অফিস থেকে বেরোনোর মুহূর্তে একশো দিনের কাজের বয়েকা ও আবাস বাড়ি না । পাওয়ার দাবিতে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিনিধিদের । পরে সেই কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় মির্জাপুর - সহ একাধিক গ্রামে আবাস যোজনায় তালিকাভুক্ত বাড়ি সমীক্ষার কাজ প্রতিনিধিরা । করেন সেখানেও জিও ট্যাগিংয়ের সঙ্গে তালিকাভুক্ত বাড়ি মালিকের কোনও ছবি ও তথ্য মিলছিল না বলে খবর । বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অস্বস্তিতে পড়তে হয় ব্লক এবং জেলা প্রশাসনকে । ব্লক স্তরে সেই তদন্ত শুরু করে দুই গ্রামীণ সম্পদ কর্মী মমতা মাইতি ও সোমা বর্মণকে চিহ্নিত করেন বিডিও বিশ্বজিৎ মণ্ডল । ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি বিডিও অনির্দিষ্টকালের জন্য কাজ থেকে দু’জনকে বরখাস্ত করেছেন । কেন তাঁরা আবাস গ্লাসের সমীক্ষায় ভুল তথ্য দিয়েছেন , তার জবাব তলব করা হয়েছে । দুই গ্রামীণ সম্পদ কর্মীকে কাজ থেকে বরখাস্ত করায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ভগবানপুর ১ বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন , “ মির্জাপুরে আবাস গ্লাসে বাড়ি সমীক্ষায় গিয়ে ভুল বাড়ির ছবি ও তথ্য দেওয়ার অভিযোগ ছিল এই দুই গ্রামীণ সম্পদ কর্মীর বিরুদ্ধে । আইন বিরুদ্ধ কাজ করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য দু'জনকে সাসপেন্ড করা হয়েছে । ”
