ভি.আর.পি কর্মীদের দীর্ঘদিন কোনো বেতন নেই কবে হবে বেতন ?

 

পূর্ব বর্ধমান :চার - চারটি মাস শেষ হয়ে পাঁচ মাসে পা  রাখলেও পূর্ব বর্ধমান সহ সারা রাজ্যের ভি.আর.পি ( গ্রামসম্পদ কর্মী ) কর্মীদের কোনো বেতন নেই । এর ফলে বেশ ফাঁপরে পড়েছেন ভি.আর.পি কর্মীরা । পঙ্কজ ঘোষ চলছে না তাঁদের সংসার । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার ভি.আর.পি নবকুমার নন্দির কথায় , তাঁরা জেলা পরিষদ থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে বার বার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি ,তবে বর্ধমান -১ ব্লকের ভি.আর.পি রাকেশ সাঁতরার কথায় , তাঁদের মাসে বেতন তো মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যা একটা অদক্ষ শ্রমিকেরও অর্ধেক ৷ এই বেতনে প্রায় এমনিতেই তাঁদের সংসার চলে না তার উপর চার মাস পার হয়ে গেলেও তাঁদের বেতনের কোনো নেই ।

VRP salary


 আউশগ্রামের খবর ভি.আর.পি নিশাকর মেটে বলেন যে , তাঁর পরিবারে ছয় - ছয়টি প্রানী আর রোজগেরে হলেন তিনি একা । তাছাড়া বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা - বাবা । তাঁদের খাওয়া খরচ তো দূরের কথা , তাঁদের ওষুধেই মাসে প্রায় এই টাকাটা খরচ হয়ে যায় এরপরেও যদি এইভাবে মাসের পর মাস তাঁদের বেতন সরকার আটকে রাখে তাহলে তাঁদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই ৷ জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে ভি.আর.পি দের বেতনের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন , জেলাতে খুব শীঘ্রই ফান্ড ঢুকে যাবে আর তারপরেই ভি.আর.পি - দের বেতন দেওয়া হবে ।






Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন