নিজস্ব সংবাদদাতা : কোচবিহার 19 Jun 2021 2021- 22 অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার l জাতীয় স্বাস্থ্য মিশন এর যে বাজেট বরাদ্দ 2021 22- অর্থবর্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া চিকিৎসা বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ রয়েছে l এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য বাজেট কতজন আক্রান্ত, কত জনের মৃত্যু এই নিয়ে কোনো তথ্য দেয়নি রাজ্য l ডেঙ্গু ও চিকুনগুনিয়া তথ্য দেয়নি রাজ্য সরকার l কেন্দ্র তরফ থেকে রাজ্য সরকারকে সেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে কারণ হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে 2018 সাল থেকে ডেঙ্গি এবং চিকুনগুনিয়ায় রাজ্য কতজনের আক্রান্ত হয়েছেন কতজন মারা গেছেন সেই সংক্রান্ত কোনো তথ্য কেন্দ্র কে দেয়া হয়নি l
ন্যাশনাল vector-borne ডিজিজ প্রোগ্রামের আওতায় এই সংক্রান্ত তথ্য রাজ্য-কেন্দ্রকেই দিয়ে থাকে 2017 ডেঙ্গুর প্রাদুর্ভাব এরপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এই সংক্রান্ত তথ্য তারা কেন্দ্রকে আর দেবে না এবং 2018 থেকে চলতি বছর 2021 এখনো ডেঙ্গির
কোন তথ্যই রাজ্য-কেন্দ্রকেই দেয়নি l চিকুনগুনিয়া তথ্য 2017 সালে দেওয়া হলেও তারপর থেকে কেন্দ্রকে আর কোন তথ্য দেয়া হয়নি বলে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে l আর ঠিক এই কারণেই ডেঙ্গির ক্ষেত্রে কেন্দ্র যে বাজেট বরাদ্দ করে সব রাজ্যের জন্য, সেই বাজেট বরাদ্দ ছেঁটে ফেলা হয়েছে l এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন এই খাতে তিন থেকে চার কোটি টাকা কেন্দ্র দিয়ে থাকে, রাজ্যের সেখানে খরচ হয় প্রায় 300 কোটি টাকার কাছাকাছি l প্রায় 3 থেকে 4 কোটি টাকা কেন্দ্র যদি না দেয় তাতে রাজ্যের কোন যায় আসে না l রাজ্য তার নিজের মতো করে বাজেট বরাদ্দ তৈরি করে নেবেন কিন্তু এই কেন্দ্রীয় বাজেট নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যেটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর স্বাস্থ্য ভবনের থেকে সচিব পর্যায়ে করা চিঠি কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে l
