ভি আর পি দের জরুরী মিটিং অনুষ্ঠিত হতে চলেছে বীরভূমে l বকেয়া বেতনের দাবিতে সরকারকে পথ অবরোধের হুঁশিয়ারি l

মিটিং আবার অনুষ্ঠিত হতে চলেছে বীরভূমে



সাথী ভাই ও বন্ধুগণ VRP der জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকট জনক । একদিকে চার পাঁচ মাস পারিশ্রমিক নেই অন্যদিকে কর্ম নিশ্চয়তা ও নেই । সবদিকেই যেন একটা অজানা শূন্যতা । নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে সত্যিই Vrp রা আজ বড়ো অসহায় । সংগঠন ও যেন ঝিমিয়ে পড়েছে। এক পা দুপা করেও আজকে আর সংগঠন হাঁটতে পারছে না। তার জন্য দায়ী অবশ্যই আমি আপনি । ভেবে দেখুন যারা একসাথে শপথ নিয়েছিলাম Vrp র কাজ টা একটা পর্যায় পর্যন্ত পৌঁছেই তবে বিশ্রাম নেব , কিন্তু সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারিনি আমরা, অথচ নিজেরা বিশ্রাম নেবার স্বপ্নে বিভোর । ভেবে দেখা দরকার ,নিজেদের দিকে আর ও একবার গভীর দৃষ্টি দিয়ে অনুসন্ধান করা দরকার । কি নেই এই সংগঠনের ? লোকবল? অর্থবল? সব ই আছে দরকার শুধু মনোবল দরকার সেই জোশ , যে জোশ যে মনোবল আপনাকে আমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে সেই উচ্চতায় যাবার ইচ্ছাতেই সংগঠন এর ভিত্তি স্থাপন করা হয়েছিল । আসুন না আর একবার আমরা আবার হাতে হাত মিলিয়ে পুরনো ইতিহাস ভুলে গিয়ে শুধু ভবিষ্যতের কথা ভেবে লেগে পড়ি । আমরা কি পারিনা? আসল লড়াই করেই তো আমরা একটা কাজের মধ্যে লিপ্ত আছি ।এখন তো শুধু ধরে থাকলেই আমাদের লক্ষ পূরণ সম্ভব , সেটা কি আমি আপনি পারব না? আসুন এবার আবার আমরা একসাথে বসে একমঞ্চে বসে নতুন ভাবে পথ চলার রাস্তা তৈরি করি । যে রাস্তা দিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে 25040 জন Vrp ও তাদের পরিবার । গর্বে বুক ফুলিয়ে আমি আপনি বলতে পারব আমার কাজ টা লাস্ট পর্যন্ত আমিই করতে পেরেছি । বর্তমান এ সংগঠনের কোনো ফান্ড নেই অথচ নতুন করে সব কিছু সাজিয়ে নিতে গেলে মুখোমুখি বসে একটা মিটিং খুব জরুরী । সকল খরচ দিয়ে সেই ব্যাবস্থা করতে চলেছে বীরভূম জেলা র বন্ধু গণ । রাত্রি কালীন মিটিং আবার অনুষ্ঠিত হতে চলেছে বীরভূমের *সাইথিয়া* তে । অংশগ্রহণের শপথ নিয়ে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখুন । আপনার অংশ গ্রহণের মাধ্যমে , ক্ষুরধার যুক্তি পরামর্শের মাধ্যমে সংগঠন নতুন করে তার ভাষা খুঁজে পাক। 25040 জন Vrp ও তাদের পরিবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাক। 

বিনীত আপনাদের সাথী 
সুজাউদ্দিন আহমেদ (VRP দের উন্নতিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া )
Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন