![]() |
| Village Recourse Person |
ভিলেজ রিসোর্স পারসন (VRP) অর্থাৎ গ্রামীন সম্পদ কর্মী l 2016 সালে নিযুক্ত হয়েছিল একটি লিখিত পরীক্ষার মাধ্যমে l যেখানে মৌখিক পরীক্ষা সহ একাধিক শর্তাবলী অবলম্বন করতে হয়েছে এই ভিআরপি অর্থাৎ গ্রামীন সম্পদ কর্মী কে l
ভিআরপি কর্মীকে প্রথমত সোশ্যাল অডিট অর্থাৎ সামাজিক নিরীক্ষা কাজে নিয়োগ করা হয়েছিল l সোশ্যাল অডিট হিসেবে পি এম এ ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, বৃদ্ধ ভাতা ,প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও 100 দিনের কাজে survey বা অডিট করা ছিল সামাজিক নিরীক্ষা প্রধান উদ্দেশ্য l এতে দুর্নীতি ও স্বজনপ্রীতি কম হতো l এই সোশ্যাল অডিট বছরে মাত্র 15 দিন করে হত l পারিশ্রমিক বাবদ পারডে 482 টাকা করে হাজিরা দেয়া হয়েছিল l সারা রাজ্য জুড়ে ভিলেজ রিসোর্স পারসন দের মোট সংখ্যা ছিল 34000 l বহু ভিআরপি এই কাজ থেকে বাদ দিয়ে অন্য কাজ বেছে নিয়েছে তাই সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 25000 l সারা বছর ধরে 15 দিন করে কাজ করতে হতো l কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন নিবেদন এর মাধ্যমে একটি VBDC প্রকল্পের কাজে নিয়োগ করা হয় এবং প্রতি মাসে 3000 হাজার টাকা বাবদ পারিশ্রমিক দেওয়া হয়েছিল l যেখানে ডেইলি পারিশ্রমিক ছিল 150 টাকা করে 20 দিন l বর্তমানে VBDC কাজের দিন সংখ্যা বাড়িয়ে কুড়ি থেকে ত্রিশ দিন করা হয়েছে আর যেখানে 150 টাকা হাজিরা ছিল সেখানে 175 টাকা বাবদ এখন মাসে 5250 টাকা হাজিরা দেয়া হয় l কিন্তু দুঃখের বিষয় এই মাসিক পারিশ্রমিক মাসের টাকা মাসে দেওয়া হয় না চার মাস পাঁচ মাস অন্তর অন্তর দেওয়া হয় l এখন প্রশ্ন হল এই চার পাঁচ মাস কিভাবে সংসার চালায় এই সমগ্র রাজ্যের VRP-রা ??আর্থিক সংকটের মুখে সমগ্র রাজ্যের VRP l
![]() |
| Duare Sarkar Camp |
VRP দের অধিকাংশই ছিল উচ্চশিক্ষিত বিএড m.ed এবং বিএ পাস, এম এ পাস এই সমস্ত ছেলে মেয়েদের কে দিয়ে ড্রেন, মশার লার্ভা, জীবানুনাশক কেমিক্যাল ,এই কাজগুলি ছাড়াও মৌখিকভাবে দুয়ারে সরকার দুয়ারে দুয়ারে ভিজিট এবং সেইসঙ্গে রেশন কুপন ,করোনা মোকাবেলাবিলি ,বিদ্যালয়, অঞ্চল, বাজার রেশন দোকান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটাইজেশন এবং অন্যান্য বহুমুখী পরিকল্পনা কাজগুলো করিয়ে নিত l কিন্তু পারিশ্রমিক হিসেবে VBDC টাকাটাই প্রাপ্ত হতো l কিন্তু অন্যান্য যে সমস্ত মৌখিকভাবে কাজগুলো করিয়ে নিত সেই কাজগুলোর কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না l
![]() |
| লক্ষীর ভান্ডার ফরম ফিলাপ |
বর্তমানে ভিলেজ রিসোর্স পারসন দের শোচনীয় অবস্থা কন্টিনিউড চার মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না l এমতাবস্থায় VRP রা রাজ্য পঞ্চায়েত দপ্তরের এবং সেইসঙ্গে বিভিন্ন আধিকারিক কে আবেদন-নিবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয় নি l এখন VRP রা শুধুই আর্তনাদ করছে পেটে গামছা মুড়ি দিয়ে দুয়ারের সরকারে খাদ্য সাথী ফর্ম ফিলাপ ,লক্ষীর ভান্ডার ফরম ফিলাপ সহ একাধিক কাজ করে চলেছে এবং সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করেছে l কিন্তু অপর দিকে তাদের পরিবারের অন্য টুকু জোগাড় করতে হিমশিম খাচ্ছে l এই দ্রব্যমূল্যের বাজারে আজকে তাদের ডালভাত পর্যন্ত জুটছে না l
তাই সমগ্র রাজ্যের VRP-রা এক বিরাট আন্দোলনের ডাক দিচ্ছে l বাংলার জননী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিক কাজ করে চলেছেন এই ভি আর পি দের সাথে ,এমনটাই দাবি করেছেন সমগ্র রাজ্যের ভিআরপি l
ডেঙ্গু নিধনে ভিআরপি কে দিয়ে VBDCর কাজে লাগানো হয়েছে যাতে সারা রাজ্য জুড়ে ডেঙ্গু সর্তকতা এবং ডেঙ্গু জ্বর যাতে না হয় সেই বিষয়ে অবগত বা সতর্কবার্তা দেওয়া হচ্ছে ভি আর পি দের কাজ l এই কাজে ভি আর পি দের কোনো ছুটি নেই l প্রত্যেকদিন অর্থাৎ মাসে 30 দিনে কাজ করতে হয় l এই কাজ করতে গিয়ে জনসাধারণের কথা শুনতে হয় সেই সঙ্গে বিডিও সাহেব , অঞ্চল থেকে এবং অন্যান্যরা নানান কাজের চাপ সৃষ্টি করেন l ভি আর পি দের দাবি এই সমস্ত চাপ মাথায় নিয়ে সমস্ত কাজ মুখ বুজে করে নিতে হয় l VRP দের একাংশের দাবি আমরা সমস্ত কাজ করতে রাজি কিন্তু আমাদের পারিশ্রমিক মাসের টাকা মাসে দিতে হবে l



