VRP দের নিয়মিত মাসিক বেতন চালু করার আবেদনপত্র
আজকে আমরা তিনজনে (আমি, রাজু আলী, হাফিজুর রহমান)কালীঘাট এ সিএম অফিস, সল্ট লেক এর পঞ্চায়েত দপ্তর এ আধিকারিক দের সাথে VRP দের সমস্যা গুলো সমাধানের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে Vrp রা কিভাবে পরিশ্রম করছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম । যদিও উনারা ইতিমধ্যেই জানেন বিষয় গুলো।
সিএম আমাদের কাছে সব কিছু তাই প্রথমে সিএম এর বাড়ির অফিস এ গিয়েছিলাম পরে পঞ্চায়েত দপ্তরের আধিকারিক এর সাথে সাক্ষাৎ করলাম। পঞ্চায়েত দপ্তর থেকে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মহাশয়ের সাথে ফোনে কথা বলে তার উদ্দেশ্যে একটা চিঠি উনার pa কে দিয়েএলাম
আলোচনার বিষয় ছিল মুলত
1. 3/4 মাস পারিশ্রমিক বন্ধ কেন?
2. পারিশ্রমিক বাদ দিয়ে অবিলম্বে মাসিক বেতন চালু করা
3. কর্মনিশ্চয়তা
সিএম অফিসের প্রতিক্রিয়া
VRP দেরকে VBDC তে Recruitment টা সিএমও থেকেই করা হয়েছে
যেহেতু এত সংখক ছেলে মেয়ে র ভবিষ্যৎ জড়িয়ে আছে এই বিষয় টা অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে সিএম কে জানানো হবে। এর পরে প্রয়োজনীয় কথাবার্তা বলে চিঠি টা দিয়ে আমরা বেরিয়ে আসি।
পঞ্চায়েত দপ্তরের আধিকারিক শ্রীমতী সুক্তিসিতা ভট্টাচার্যের প্রতিক্রিয়া
1. প্রশ্নের উত্তরে তিনি বললেন আর কয়েক দিন পর সকল জেলাতে পেমেন্ট পাঠানো হবে। এবারে একটু অসুবিধা হয়েছে।
2. প্রশ্নের উত্তরে তিনি বললেন মাসিক বেতন চালু করার ব্যাপারে সিএম কে Direct হস্তক্ষেপ করতে হবে।
ব্লক থেকে পেমেন্ট পেতে VRP দের বিশাল অসুবিধা হচ্ছে আমরা এটা ভালো ভাবে বোঝানোর পর তিনি বললেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT system এর মাধ্যমে জেলা থেকে সরাসরি যাতে Vrp দের একাউন্ট এ টাকা পৌঁছায় সে ব্যাপারে জেলা গুলোর সাথে কথা বলে প্রয়োজনীয় instructions দিয়ে দেবেন।
পঞ্চায়েত মন্ত্রী কয়েকদিন পর ফোন করে উনার সাথে দেখা করতে বললেন।
এই ছিল সারাদিনের আপডেট
রাজ্য কমিটির ফান্ড একদম শুন্য । নদীয়ার হাফিজুর রহমান ও বর্দ্ধমান জেলা এই দুই দিক থেকে আজকের প্রোগ্রামের পুরো খরচ বহন করা হয়েছে তাই তাদের অসংখ্য ধন্যবাদ।
![]() |
| VRP দের নিয়মিত মাসিক বেতন চালু করার আবেদনপত্র |
মাননীয়া শুক্তিসীতা ভট্টাচার্য্য
সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ( V.R.P ) [ রাজ্য কমিটি ] লেজিঃ না ১৯৩৪ ২৫ ২০১৯
প্রতি , মাননীয়া শুক্তিসীতা ভট্টাচার্য্য স্পেশাল সেক্রেটারি পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার
বিষয় : VRP দের নিয়মিত মাসিক বেতন চালু করার আবেদনপত্র । সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর ২৫০৪০ জন VRP কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই শতকোটি প্রণাম । আপনি জানেন আমরা SAVRP রা রাজ্য জুড়ে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে মাসে 30 দিন বাড়ী বাড়ী তথ্য সংগ্রহ এর কাজ করি । এছাড়াও বিডিও দের মৌখিক আদেশে ব্লকে ব্লকে কৱােণা মােকাবিলা , দুয়ারে সরকার এর কাজ এর পাশাপাশি রাজ্য সরকার এর প্রত্যেকটি জনমুখী প্রকল্প সম্পর্কে সরকারের সদিচ্ছার বার্তা রাজ্যের প্রতিটি বাড়ীতে তুলে ধরি ও তারা যাতে সেই প্রকল্প গুলাের সুবিধা পেতে পারে সে বিষয়ে সরাসরি সহযােগীতা করে থাকি । বিনিময়ে দিন প্রতি ১৭৫ টাকা হিসাবে মাসে 30 দিনে মােট Rs.5250 টাকা পারিশ্রমিক পাই , সেটা ও আবার প্রতি মাসে পাই না । বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই পারিশ্রমিকে একদম সংসার চালাতে পারছি না । তার উপর সময়মতাে পারিশ্রমিকের এই টাকাটাও না পাওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে আছে 25040 জন VRP ও তাদের পরিবার । এই অসুবিধার কথা দীর্ঘ দিন ধরে আপনাকে বারংবার জানিয়ে আসছি কিন্তু এই সমস্যা আজও সমাধান হলাে না । এমতবস্থায় আপনার প্রতি আবারাে অনুরােধ করছি সম্মান জনক মাসিক বেতন যাতে প্রতি মাসে নির্দিষ্ট দিনে পাই সে বিষয়ে নিশ্চিত পদক্ষেপ নিয়ে savrp দের এই অসহায় অবস্থা থেকে উদ্ধার করে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকতে বাধিত করবেন ।
চিফ সেক্রেটারি
প্রতি , এডিশনাল চিফ সেক্রেটারি পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন দপ্তর । পশ্চিমবঙ্গ সরকার সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর ২৫০৪০ জন VRP কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই শতকোটি প্রণাম । আমরা ২০১৬ সালে লিখিত পরীক্ষা ও interview এর মাধ্যমে রাজ্য সরকারের সােশ্যাল অডিট dept এ নির্বাচিত গ্রামীন সম্পদ কর্মী গণ । সােশ্যাল অডিট এর জন্য নিযুক্ত হলেও বর্তমানে আর সােশ্যাল অডিট নিয়মিত হচ্ছে না এবং এর পাশাপাশি রাজ্য জুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ( V.B.D.C ) এর বাড়ী বাড়ী সার্ভে র কাজে মাসে 30 দিন করে কাজে যুক্ত আছি ।। এছাড়া বিডিও দের মৌখিক আদেশে রাজ্য জুড়ে কৱােণা মােকাবিলা , দুয়ারে সরকার এর কাজ সহ সরকারের প্রত্যেকটি জনমুখী প্রকল্প সম্পর্কে সরকারের সদিচ্ছার কথা প্রতিটি বাড়ীতে তুলে ধরি ও তারা যাতে সেই প্রকল্প গুলাের সুবিধা পেতে পারে সে বিষয়ে সরাসরি সহযােগীতা করে থাকি । বিনিময়ে দিন প্রতি ১৭৫ টাকা হিসাবে মাসে 30 দিনে মােট 5250 টাকা পাই , সেটা আবার প্রতি মাসে পাই না । এই সামান্য টাকায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একদম সংসার চালাতে পারছি না । তার উপর সময়মতাে পারিশ্রমিকের টাকাটাও না পাওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে আছে 25040 জন vRP ও তাদের পরিবার । এমতবস্থায় আপনার প্রতি অনুরােধ খেয়েপরে বেচেঁ থাকার মতাে সম্মান জনক মাসিক বেতন সহ 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা র বিষয়ে নিশ্চিত পদক্ষেপ নিয়ে savrp দের এই অসহায় অবস্থা থেকে উদ্ধার করে নিম্ন লিখিত একটি দাবী কে মান্যতা দিয়ে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকতে বাধিত করবেন । আমাদের দাবী -VRP দের 15000 টাকা মাসিক বেতন দিয়ে 60 বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা দিতে হবে ।
সুব্রত মুখােপাধ্যায়
প্রতি সুব্রত মুখােপাধ্যায় মাননীয় পঞ্চায়েত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার , সর্বপ্রথমে আপনাকে বাংলার সকল গ্রামীন সম্পদ কর্মীদের ( SAVRP ) পক্ষ থেকে শতকোটি প্রনাম জানাই ।আমরা 2016 সালে সরকারি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সােশাল অডিট দপ্তরে গ্রামীণ সম্পদ কর্মী ( SAVRP ) হিসাবে নিযুক্ত হয়েছি।বর্তমানে সারা বাংলায় 25040 জন SAVRP SOCIAL AUDIT এর কাজে নিযুক্ত হলেও বর্তমানে savrp দের সােশ্যাল অডিট করানাে হচ্ছে না । পাশপাশি VBDC প্রােগ্রাম এ মাসে 30 দিন ডেঙ্গু নিয়ন্ত্রণ এর কাজ করি যার পারিশ্রমিক দিন প্রতি 175 টাকা এবং সারা মাসে 5250 টাকা পাই । সেটাও আবার প্রতি মাসে পাই না । তাছাড়া বর্তমান বাজার মূল্য তে এই টাকা দিয়ে সংসার চালানাে একদম ই সম্ভব হচ্ছে না । কোনাে ক্রমে বেঁচে আছি আমরা ও আমাদের পরিবার । চরম হতাশাগ্রস্ত হয়ে গত তিনবছরে আপনাকে বারে বারে আমাদের দুরাবস্থার কথা জানিয়ে আসছি কিন্তু কোনাে সুরাহা হচ্ছে না । প্রতি মাসে নিয়মিত পারিশ্রমিক না পাওয়াতে বাংলার সকল Vrp পরিবার পরিজন নিয়ে চরম অর্থিক সংকটে র মধ্যে রয়েছে । এমতাবস্থায় আবারাে আপনার প্রতি অনুরােধ savrp দের খেয়ে পরে বেচেঁ থাকার মতাে সম্মানজনক মাসিক বেতন এর ব্যবস্থা করে আমাদের পাশে দাঁড়ালে আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবাে ।
