দুয়ারে রেশন প্রকল্পটি ডিলার এসোসিয়েশন পক্ষে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া সম্ভব হবে না l রাজ্য কমিটির কাছে সকল ভি আর পি দের পক্ষ হইতে একটি প্রশ্ন ???

 রাজ্য কমিটির কাছে সকল ভি আর পি দের পক্ষ হইতে একটি প্রশ্ন করছি, দয়া করে প্রশ্নটির উত্তর না দিয়ে এড়িয়ে যাবেন না।



     দুর্গোৎসব শেষ হলো লক্ষ্মী পুজো শেষ হলো এবার কি তাহলে কালীপূজার আগে বকেয়া সব পেমেন্ট পাওয়া যাবে.? আর যদি পাওয়া যাবে না বলে মনে হয় তাহলে কি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সেটা পরিস্কার করে বলুন, নাকি এইভাবে কালীপূজা টাও পার হয়ে যাবে।


      যাইহোক কালীপূজার আগে যাহাতে পেমেন্ট পাওয়া যায় তার জন্য আন্দোলনের ডাক দিন তবে সেটা পঞ্চায়েত ভবন অথবা কালিঘাটে করতে হবে মনে থাকে যেনো তাহলে মিডিয়া কভারেজ ভালো পাওয়া যাবে। নবান্ন অভিযান করে লাভ হবে না, কারণ নামেই নবান্ন অভিযান কিন্তু নবান্নের ধারে কাছেও যেতে পারবো না। সেই মাঝপথেই রাণী রাসমণি রোডে পুলিশ আটকে দেবে তারপর সন্ধ্যা পর্যন্ত বসে থেকে বলবে বাড়ি চলে যান সেই আন্দোলন করে লাভ হবে না।


 দু-চারদিনের মধ্যে যদি বকেয়া পারিশ্রমিক না পাওয়া যায় তাহলে সাহস করে খুব শীঘ্রই কালীপূজার আগেই এবং বিধানসভা উপ নির্বাচনের আগেই পঞ্চায়েত দপ্তরের সামনে অথবা কালিঘাটে আন্দোলনের ডাক দিন তাহলেই ফলাফল ভালো পাওয়া যাবে।


দুয়ারে রেশন প্রকল্পটি ডিলারদের দিয়েই করানোর কথা ছিল, কিন্তু বর্তমানে ডিলার এসোসিয়েশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া সম্ভব হবে না। সুতরাং এই দুয়ারে রেশন কাজটি যাহাতে ভি আর পি দের দেওয়া হয় তার জন্য পুনরায় খাদ্য মন্ত্রীর সাথে যোগাযোগ করুন।



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন