আজ দিনহাটা 2 ব্লক এর বড়শাকদল জিপির হেদার হাটের জনসভায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ সুব্রত বক্সি মহাশয়ের হাতে গ্রামীণ সম্পদ কর্মীদের(VRP) পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো সেই সঙ্গে VRP দের বর্তমান অবস্থা , বেতন বৃদ্ধি সহ স্থায়ী করণের বিষয়টি জানানো হয়েছে।
| দিনহাটা 2 ব্লক গ্রামীণ সম্পদ কর্মী |
এই মুহূর্তে দিনহাটা,শান্তিপুর,খড়দহ এবং গোসাবা রাজ্যের এই চারটি বিধানসভা উপনির্বাচন আছে, সুতরাং এই চার জায়গায় কিন্তু বড়ো বড়ো নেতা মন্ত্রী ভোট প্রচার করতে যাবে আর ঠিক সেই সুযোগ ঐ বিধানসভা এলাকার সকল ভি আর পি একত্রে লোকাল নেতাদের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি বড়ো বড়ো নেতা মন্ত্রীদের ভি আর পি দের দূঃখ দূর্দশার কথা তুলে ধরবেন এবং খুব সুন্দর একটি ডেপুটেশন লিখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পথ অনেকটা মসৃণ হবে।
স্মারক লিপি নিয়ে উনারা কি করছেন???
নেতা গুলো স্মারক লিপি শুধু সান্মানিক ভেবে নিচ্ছেন আর একদিকে রেখে দিচ্ছেন আদৌও কি তারা এই বেদনাময় জিনিস টা পড়ে দেখছেন আর যদি দেখছেন তাহলে এতদিন ধরে এতো নেতাকে এগুলো দেওয়া হলো কিন্তু এখনো কোনো feedback পাওয়া গেল না , ব্যাকুল মনে শুধু প্রশ্ন "আমরা কি এই ভাবে সফল হতে পারি??"
মুখ্যমন্ত্রীর কাছে অফিসিয়াল ইমেইল ও টুইট করা হয়েছে-
প্রিয় দিদি,
আমি ভিআরপি সুভাষ বর্মন l কোচবিহার 2 নং ব্লকের একজন সাধারন গ্রামীন সম্পদ কর্মী l
আমরা আপনার স্নেহ ধন্য গ্রামীণ সম্পদ কর্মী ( VRP ) । আমরা VBDC প্রকল্পে কাজ করি । তাছাড়া আপনার সকল স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে আমরা অগ্রভূমিকায় চির প্রস্তুত থাকি । কিন্তু দুঃখের বিষয় আমরা VBDC এর কাজ করে দীর্ঘ 5 মাস কোনো বেতন পায়নি । আমরা দুর্গা পূজার আগেও কোনো বেতন পাইনি । কালী পূজায় সবার মত আমরাও যাতে আনন্দ করতে পারি সেদিকটা একটু দেখবেন ।আমরা আপনার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কর্মী । একটু দেখবেন যাতে আমরা আমাদের বাকেয়া 5 মাসের বেতন পাই । আপনি কথা দিয়েছিলেন আমাদের যে অন্যান্য সরকারী কর্মচারী দের মত আমাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি l
আমরা জানি আপনি কথা দিলে তা অবশ্যই রাখেন । আমরা অপেক্ষায় রইলাম ।
পশ্চিমবঙ্গ গ্রামীণ সম্পদ কর্মীদের ( VRP ) পক্ষ থেকে
Subhash barman ( VRP )
Coochbebar