রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি কর্মীরাও পাবেন উৎসব বোনাস , জারি নির্দেশিকা

 রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি কর্মীরাও পাবেন উৎসব বোনাস , জারি নির্দেশিকা  



রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের উৎসব বোনাস পাওয়া নিয়ে জটিলতা কাটাতে নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বছর অক্টোবর মাসে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরকারের দপ্তরগুলিতে যে তথ্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ করা হয়েছে , তাঁদের সরাসরি সরকারের অধীনে আনার ব্যবস্থা করে । এরপর বিভিন্ন দপ্তর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের সরাসরি নিজেদের আওতায় নিয়ে আসে । আগে এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীদের বেতন সংশ্লিষ্ট এজেন্সি দিত । সরকার এজেন্সিগুলিকেই বেতনের টাকা দিত । কিন্তু সরকার নির্ধারিত বেতন এই কর্মীদের অধিকাংশকে দেওয়া হচ্ছে না , এটা জানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারের অধীনে তাঁদের নিয়ে আসা হয় । 

এই তথ্য প্রযুক্তি কর্মীরা এবারই প্রথম পুজো বোনাস পাবেন । স্থায়ী কর্মীদের সমহারে সরকার নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস দেওয়ার বিজ্ঞপ্তি অর্থ দপ্তর জারি করেছে । কিন্তু এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়ে পরে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আসা কর্মীদের বোনাস পাওয়া নিয়ে কিছু প্রশ্ন ওঠায় সমস্যা তৈরি হয়েছিল । এটা দূর করতে অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে , এই ধরনের কর্মীরা এবছরে অন্তত ৬ মাস কাজ করে থাকলেই বোনাস পাওয়ার যোগ্য হবেন । পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন , পুজোর আগে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের মুখে হাসি ফোটাবে এই উদ্যোগ । তবে পুজোর ছুটির আগে তাঁরা যেন টাকা পেয়ে যান , সেটা অবশ্যই দেখতে হবে ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন