সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী উত্তর 24 পরগনা জেলা সংগঠনের পক্ষ থেকে
| উত্তর 24 পরগনা জেলা সংগঠন |
সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী উত্তর 24 পরগনা জেলা সংগঠনের পক্ষ থেকে আজকের কর্মসূচি কম সময়ের হলেও পরিশ্রমে, আমরা এটাকে প্রচেষ্টাই পরিণত করতে পেরেছি। প্রথমে আমরা জেলা ডিএম অফিস সহ জেলা পরিষদ ভবন,ট্রেজারি দপ্তর এ চিঠি দিয়ে আধিকারিক কে জানিয়ে, বিগত দিনের বকেয়া বেতন সম্বন্ধে দেখতে অনুরোধ করলাম এবং বললাম প্রয়োজন পড়লে আমরা আবারও আসছি।
তারপর ছুটে গেলাম কলকাতার পঞ্চায়েত_ভবন এখানেও সোশ্যাল অডিট, VBDC ডিপার্টমেন্ট সহ মন্ত্রীমহোদয়কে চিঠি প্রদানের মধ্য দিয়ে। আবার তুলে ধরলাম এবং ম্যাডামের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষারত অবস্থা থেকে ,পড়ে খবর পেলাম ম্যাডাম VBDC নিয়ে মিটিংয়ে আছেন। আমাদের সাথে অন্য সময় দেখা করবেন। আমরা উনার দপ্তরে একাধিক আধিকারিককে বলে এসেছি, উনি উত্তর না দিলে আমরা আগামী সপ্তায় আবারো আসছি পঞ্চায়েত ভবন এ উনার কর্মপন্থা সহ সিদ্ধান্ত শুনতে, বকেয়া টাকা রাজ্যবাসী ভিআরপি কবে পাবো????
সেই সাথে আরেকটি বিষয় সোশ্যাল অডিট কে সামনের দিকে নিয়ে যেতে আমরা সামান্য কিছু খবর তুলে আনতে পেরেছি, যেটি আপনাদেরকে ব্লক নেতৃত্ব সভাপতি/সম্পাদক কিছুদিনের মধ্যে জানিয়ে দেবে এবং উত্তর 24 পরগনা জেলা সংগঠন এই বিষয়ে কিছু কাজ অর্থাৎ সোশ্যাল অডিট সম্পর্কে কিছু কাজ শুরু করবে।
বিচলিত হওয়ার কিছু নেই ,হারানোর কিছু নেই ।যদি তৈরি করতে নাই পারি, তাহলে সেই জিনিস তো এমনি হারিয়ে যাবে। তাই সংঘবদ্ধভাবে ও সহযোগিতার মাধ্যমে নিজের সংগঠন কে বাঁচিয়ে রাখুন আগামী দিন অবশ্যই সময় হলে বা সময় আপনার সাথে সহযোগিতা করবে।আর আপনি তার সুফল পাবেন।
ধন্যবাদান্তে
উত্তর 24 পরগনা জেলা কমিটি।