অমিত সরকার রাজ্য কমিটির পক্ষ থেকে আপডেট
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত লক্ষ্মী পূজার দিন আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর আধিকারিক এর কথা হয় সেখান থেকে জানা গেল এখনো পর্যন্ত VBDC এর উপরে বকেয়া টাকা পাবার বিষয়ে কথা বার্তা চলছে আশা রাখছি আমাদের আলোচনা ব্যার্থ হবে না l
আজকের দিনেও দাঁড়িয়ে আমি জানার চেষ্টা করেছি উনার কাছ থেকে । কিন্তু এখনো পর্যন্ত জানতে কনফার্ম হয়নি যে জেলা গুলো তে অনারিয়াম ছেড়েছে বলে । আজ সকালের দিকে দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয় । তিনি আমার কাছ থেকে সবকিছু শুনে নেওয়ার পরে দেখছি বললেন কিন্তু উদ্ভূত পরিস্থিতির সাথে সাথেই তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ( এটা অনেকটা দুঃখজনক )
কাল থেকে দপ্তরগুলো পুজোর ছুটির পর খুলবে । রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে লাগাতার অভিযান কর্মসূচি চালানোর জন্য । ( আপনারা মতামত দিন ) আগামীকাল অথবা মঙ্গলবার পঞ্চায়েত ভবনে যাওয়ার কথা হচ্ছিল জুলফিকার ও কৌশিক এর সঙ্গে । পাশাপাশি জেলাগুলো যদি যেতে চান অবশ্যই গ্রুপে জানান l
যেমনটা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রিয় ভাই জুলফিকার ও কৌশিক অনবরত চেষ্টা করে যাচ্ছে , বিভিন্ন স্মারক সংবর্ধনার মধ্য দিয়ে , প্রতীকী বিজয়ার শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তেমনি ভি আর পীর চাহিদা ও বর্তমান পরিস্থিতির কথা জানানোর চেষ্টা করা চলছে রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলো অত্যন্ত কর্মতৎপরতায় । এ ব্যাপারে রাজ্য কমিটির পক্ষ থেকে বিশেষ করে দিনাজপুর , ( দিনহাটা ) উত্তর 24 পরগনা , মালদার বন্যার্ত মানুষের মানবিক সেবা দিয়ে বা ছবির অন্তরালে থেকে যারা কাজ করে চলেছেন সকলকে l
বাজাজ EMI ইএমআই কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করুন আর পান যান 75 হাজার টাকা
রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় এর সঙ্গে দেখা করার জন্য গত সপ্তমীতে আমি তার পি এর সঙ্গে কথা বলি এবং ওই দিনই একজন সমাজকর্মীর কে দিয়ে সরাসরি ফিরহাদ হাকিম এর সঙ্গে কথা বলানো হয় । সমাজকর্মী আমাকে জানিয়েছিলেন পুজোর পরে কথা বলা বা বসার ব্যবস্থা করে দেবেন মন্ত্রীর সঙ্গে । আমি থেমে থাকিনি । আমি সরাসরি মুখ্যমন্ত্রী কে আমাদের বিষয়ে জানানোর জন্য অনেক নেতা মন্ত্রী থেকে শুরু করে লাস্ট লি একজন ধর্মগুরুর শরণাপন্ন হই । সবকিছু শোনার পর তিনিও আগামী সপ্তায় উনার বাড়িতে যেতে বললেন ।
INTTUC তে যুক্ত হওয়ার প্রক্রিয়া সুজা উদ্দিন আহমেদ সামলাচ্ছেন । এ ব্যাপারে সবিস্তার হরি বাবু অমিত দা ও রাজু আলীর সঙ্গে দীর্ঘক্ষন আলোচনার ক্ষেত্র তৈরি হলো । কিন্তু যুক্ত হওয়া বা আফিলিয়েশন পাওয়া প্রক্রিয়া থমকে যাবে যদি না আপনারা সহমত পোষণ করেন বা মতামত পোষণ করেন । সেজন্য বলব জেলা ভিত্তিক এই গ্রুপে সবিস্তার নিজস্ব জেলার মতামত আপনারা সাদরে রাখুন ।
বর্তমান সময় কালে সমস্ত দিক বিচার বিবেচনা করে নরমপন্থী না চরমপন্থা কোন দিক অবলম্বন করে VRP র উদ্দেশ্য সাধনে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটাই আলোচনার বিষয়বস্তু নির্ধারণে সকল রাজ্য কমিটির সদস্য কে আহবান করছি ।