দিনহাটা ২নং ব্লক গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে সবাইকে মহানবমী এবং বিজয়ার শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন আগামী 17/10/2021 ইং আমরা এক বিরাট কর্মযজ্ঞে সামিল হতে চলেছি। অর্থাৎ আগামী 17ই অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রিয়পাত্র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় আমাদের ব্লকের জি নয়ারহাট জিপির অন্তর্গত আবুতারা ফুটবল ময়দানে নির্বাচনি সভা করতে চলেছেন। যেহেতু উনি আমাদের ঘরে এসে মিটিং করতে চলেছেন তাই এই সুযোগটাকে আমরা কখনোই হাতছাড়া করতে চাই না। উক্ত সভাটিকে সাফল্য মণ্ডিত করার দায়িত্ব VRP-দের হাতেই অর্পন করা হয়েছে। তাই দিনহাটা ২নং ব্লক গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে কিছু গাইডলাইন প্রকাশ করা হচ্ছে।
সভার স্থান- আবুতারা হাই স্কুল (ফুটবল ময়দান)
সময়- বিকাল 4টা
নির্দেশিকা সমূহ-
1. ব্লকের প্রত্যেক VBD কর্মীকেই যথা সময়ে উপস্থিত থাকতে হবে।
2. 60 জন মহিলা VBD কর্মী হলুদ শাড়ি পড়ে উপস্থিত থাকবে।
3. মিটিং চলাকালীন কোনোরুপ শ্লোগান দেওয়া চলবে না।
4. মিটিংয়ে কোনোরুপ বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
5. বিবিধ
কোচবিহার জেলার সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এর পক্ষ থেকে NBSTС এর Сhаirmаn এবং প্রাক্তন সা়ংসদ মাননীয় পার্থ প্রতিম রায় কে বিজয়া দশমীর শুভেচ্ছা ও দিনহাটা ২ ব্লক আবুতারার হাই স্কুলে ফিরহাদ হাকিম ববি এর মিটিং নিয়ে আলোচনা করলেন। উনি কথা দিলেন ভিআরপি দের সমস্যা গুলো ববি হাকিম এর মারফত দিদির কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কুচবিহার জেলা সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের সহ-সভাপতি অনুকূল বর্মন বলেন তাদের বৈঠকে আশ্বাস পেয়েছেন।
এদিন অবশ্য দেখা গেল দিনহাটা উপ-নির্বাচন উপলক্ষে আবুতারা হাই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় ভি আর পি দের সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরাহাকিমকে শুভেচ্ছা বিনিময়ের জন্য এবং ডেপুটেশন দেওয়া যার মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গ্রামীন সম্পদ কর্মী দের দাবিদাবা তুলে ধরা।
সূত্র মারফত খবর গ্রামীন সম্পদ কর্মী কয়েক মাস বেতন না পাওয়ার কারণে পূজার পরবর্তীকালে বড় রকমের আন্দোলনের হুঁশিয়ারি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যা ইতিমধ্যে গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের রাজ্য সভাপতি পরিবর্তন করে অস্থায়ী নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত গ্রামীন সম্পদ কর্মীদের।
আরো বিস্তারিত জানুন খবরের সাথে