| Village Recourse Person |
18/10/2021
আজ আমরা সারা বাংলা গ্রামীণ কর্মী সংগঠনের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত SAVRP দের সহযোগিতায় কালিয়াচক 3 নং ব্লক এর বীরনগর চামাগ্রাম প্রাইমারী স্কুল ও চামাগ্রাম হাই স্কুলে গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকার দুর্গত মানুষদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিলাম। আমাদের SAVRP দের পক্ষ থেকে ছোট্ট একটা প্রচেষ্টা। তাদের এইটুকু সাহায্য করতে পেরে আমরা খুবই গর্বিত। আপনারাও এগিয়ে আসুন এই দুর্দশাগ্রস্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
বেদনা দায়ক-গঙ্গাভঙ্গন এর পাশে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন।এ দিন মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের বিননগর ১ গ্রামপঞ্চায়েত অনেক বাড়ি গঙ্গাভঙ্গন এর কবলিত হয়ে পড়াই অনেক পরিবার ঘড় ছাড়া হয়ে পরে বর্তমান চামাগ্রাম উচ্চবিদ্যালয়,চামাগ্রাম প্রাইমারি স্কুল এ
আশ্রয়নিয়েছেন।দুঃখজনক এই দৃশ্য দেখার মতন না।
তবুও তাদের সাথে কিছু সময় ও কথোপথন এর মধ্যে দিয়ে ভাব আদানপ্রদান হয় মালদা জেলার গ্রামীন সম্পদ কর্মীদের।এছাড়া ও উনাদের মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্তা ও করে।অবাল বৃদ্ধবর্ণিত প্রত্যেকই স্বস্তি বোধ করেন ও হাসির ঝালোক লক্ষ করা যায়। প্রসঙ্গত উল্ল্যেখ পরিচয় পর্বে জানা যায় প্রমীন সম্পদ কর্মীগণ গত জুন থেকে অগাস্ট 2021 মোট 4 মাস সাম্মানিক এখনো তারা পাই নি। সংঘটন অঙ্গীকার করে যে আবার মাঝে মধ্যেই গঙ্গাভঙ্গন দুর্গত মানুষের পাশে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সারা বাংলা গ্রামীন সম্পদকর্মী সংঘঠন।মালদা জেলা কমিটি।