এ বার অষ্টম শ্রেণি পর্যন্ত দুপুরের খাবার , মিড ডে মিলে বড়ােসড়াে পরিবর্তন
| মিড ডে মিল |
নয়াদিল্লি : মিড ডে মিল প্রকল্পের প্রকৃতি এবং নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মােদী সরকার । বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই পরিবর্তনগুলি অনুমােদিত হয় । প্রকল্পটির সম্প্রসারণের সময় , মন্ত্রীসভা এর নাম প্রধানমন্ত্রী পােষণ শক্তি নির্মাণ স্কিম ( PM Poshan Shakti Nirman Scheme ) pala siyo নিয়েছে ।
মন্ত্রীসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন , মিড ডে মিল স্কিমকে পিএম নিউট্রিশন স্কিমের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে । নতুন স্কিমে , অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের দুপুরের খাবার দেওয়া হবে । মন্ত্রী বলেন , এই প্রকল্পটি সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য প্রযােজ্য হবে । বর্তমানে পরিকল্পনাটির মেয়াদ স্থির করা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত । এর জন্য ১.৩০ লক্ষ কোটি টাকা খরচ হবে । নতুন প্রকল্পের মূল লক্ষ্যই হল শিশুদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া । সরকারের মতে , ১১.২০ লক্ষ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশােনা করে এমন শিশুরা নতুন প্রকল্পের সুবিধা পাবে । নতুন প্রকল্প হবে নার্সারি বা প্রাক - প্রাথমিক স্তর থেকে শুরু করে ক্লাস অষ্টম শ্রেণি পর্যন্ত ।
অনুরাগ ঠাকুর বলেন , প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রায় ১১.৮০ কোটি ছাত্র - ছাত্রীরা এবং নার্সারির শিশুরাও এর সুবিধা পাবে । নতুন স্কিমে সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । নতুন প্রকল্পের একটি বিশেষ দিক হল এতে ' তিথি ভােজন ধারণাটির প্রচার করা হবে ।