সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে একটি গুরুত্বপূর্ণ জরুরী সভার আয়োজন করা হয়েছে

           রাজ্য কমিটির সভার বিজ্ঞপ্তি


সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে একটি গুরুত্বপূর্ণ জরুরী সভার আয়োজন করা হয়েছে l উক্ত সভায় সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রত্যেকটি সদস্য এবং প্রত্যেকটি জেলার মাননীয় সেক্রেটারি ,প্রেসিডেন্ট, কেশিয়ার বৃন্দকে উপস্থিত থাকতে আবেদন জানানো হচ্ছে l




ভি আর পি দের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক l এদিকে চার পাঁচ মাস পরিশ্রমিক নেই l অন্যদিকে কর্ম নিশ্চয়তা নেই সব দিকেই যেন একটা অজানা যাত্রা l নুন আনতে পান্তা ফুরায় সত্যিই VRP-রা আজ বড় অসহায় l সংগঠন ও যেন ঝিমিয়ে পড়েছে l একসাথে শপথ নিয়েছিলাম VRP-র কাজটা একটা পর্যায় পর্যন্ত পৌঁছে তবেই বিশ্রাম নিব l কিন্তু সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারিনি আমরা l কি নেই এই সংগঠনের লোকবল ? অর্থ বল?


আসুন আবার একবার আমরা হাতে হাত মিলিয়ে পুরনো ইতিহাস ভুলে গিয়ে শুধু ভবিষ্যতের কথা ভেবে নেমে পড়ি l যে রাস্তা দিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে 25 হাজার 40 জন VRP ও তাদের পরিবার l গর্বে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা কাজটা লাস্ট পর্যন্ত করতে পেরেছি l


বর্তমানে সংগঠনের নতুন করে সবকিছু সাজিয়ে দিতে গেলে মুখোমুখি বসে একটা মিটিং খুব জরুরী l সকল খরচ দিয়ে সেই ব্যবস্থা করতে চলেছে বীরভূম জেলার ভিআরপি গণ l রাত্রিকালীন মিটিং আবার অনুষ্ঠিত হতে চলেছে বীরভূমে l অংশগ্রহণের শপথ নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন l


আপনার অংশগ্রহণের মাধ্যমে যুক্তি পরামর্শের মাধ্যমে সংগঠন নতুন করে ভাষা খুজে পাক l 25040 জন VRP ও তাদের পরিবার নতুন করে বাঁচার রাস্তা খুজে পাক l



আলোচ্য বিষয় -

i)সংগঠন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা

ii) আন্দোলনের রূপরেখা তৈরি 

iii) বিবিধ


Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন