| উত্তর 24 পরগনা VRP |
রাজ্যকমিটির পক্ষথেকে ও উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হাওড়া কে নিয়ে আজ আবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িসহ অভিষেকের দপ্তর সহ মমতা ব্যানার্জির ভাইয়ের অফিস সহ সমস্ত অফিসে ছুটে চলেছেন গ্রামীন সম্পদ কর্মীরা। এই ভাবেই ভি আর পি দের কর্মসূচি সরকারের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঐদিন দিনহাটা 2 ব্লক এর বড়শাকদল জিপির হেদার হাটের জনসভায় সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ সুব্রত বক্সি মহাশয়ের হাতে গ্রামীণ সম্পদ কর্মীদের(VRP) পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল l সেই সঙ্গে VRP দের বর্তমান অবস্থা , বেতন বৃদ্ধি সহ স্থায়ী করণের বিষয়টি জানানো হয়েছে।
এই মুহূর্তে দিনহাটা,শান্তিপুর,খড়দহ এবং গোসাবা রাজ্যের এই চারটি বিধানসভা উপনির্বাচন আছে, সুতরাং এখানেও এই চার জায়গায় বড়ো বড়ো নেতা মন্ত্রী ভোট প্রচার করতে যাবে আর ঠিক সেই সুযোগ ঐ বিধানসভা এলাকার সকল ভি আর পি একত্রে লোকাল নেতাদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করার চিন্তাভাবনা করছেন গ্রামীন সম্পদ কর্মী l সরাসরি বড়ো বড়ো নেতা মন্ত্রীদের ভি আর পি দের দূঃখ দূর্দশার কথা তুলে ধরবেন l
প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন জায়গায় VRP-রা ডেপুটেশন জমা করছেন এবং বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন কিন্তু এখনও পর্যন্ত পাঁচ মাস বকেয়া বেতনের কোন রকম সমস্যার সমাধান হয়নি l এই নিয়ে গ্রামীণ সম্পদ কর্মীরা ভীষণ চিন্তিত l
রাজ্যকমিটির পক্ষথেকে ও উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হাওড়া কে নিয়ে। আজ আবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িসহ অভিষেকের দপ্তরে কথা বলেছেন এবং এর ফিডব্যাক আমাদের এই ওয়েবসাইটে প্রকাশিত হবে তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল কে ফলো করুন l