পুরনো সম্মান ফিরে পেতে চলেছে গ্রামীন সম্পদ কর্মীরা l Concurrent Social Audit Calendar Financial Year 2021-22


Concurrent Social Audit


সমগ্র রাজ্য জুড়ে শুরু হতে চলেছে নিয়মিত সামাজিক নিরীক্ষা। ‌যেখানে কনকারেন্ট সোশ্যাল অডিট চলছে পর্যায়ক্রমে সমগ্র ব্লকে  ওই অডিট হবে বলে জানা গেছে দপ্তর থেকে।

আভাস মিলেছে ভবিষ্যতে আরও কিছু প্রকল্প সংযোজন হতে চলেছে।‌


গতকাল  সামাজিক নিরীক্ষা বিভাগের আধিকারিকের সঙ্গে আমার বেশ কিছু ক্ষন ফোনালাপ হয়। 


 আরো একটা আশার খবর এই মুহূর্তে শোনার জন্য সকলে উদগ্রীব হয়ে আছেন.....

কারণ কাজ করে সাম্মানিক বা পারিশ্রমিক না পেলে তার মত দুঃখ-দুর্দশা আর কিছুই হতে পারে না। ‌ উপরন্ত ভি আর পি দের অবস্থা খুবই সঙ্গীন। কারণ এই সামান্য সম্মানীক এ কাজ করলেও মাসের পুরোটা দিনই VBDC তে সময় ব্যয় করতে হয়। 

যাতে করে গ্রামীন সম্পদ কর্মী দের অন্যত্র অ্যাডিশনাল কাজ করার সময় সুযোগ থাকেনা। ‌


 তাই বিগত তিনমাস ধরে অত্যন্ত কর্মতৎপরতার সঙ্গে রাজ্য কমিটির প্রতিনিধিরা  বার বার বকেয়া বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দপ্তর, মন্ত্রী, আমলা দের কাছে দরবার করে আসছে। এ বিষয়ে শীঘ্র ই  রেজাল্ট আসবে, বকেয়া বেতন সংক্রান্ত সমস্যা মিটবে বলে জানা গেছে । 

যদিও দুর্ভাগ্যজনকভাবে VBDC তে VRP রা কাজ পাওয়ার পর দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যা এই সর্বপ্রথম। তাই VRP দের মধ্যে কাজ টা থাকবে কিনা সন্দেহের দানা বেঁধেছিলো। দপ্তর থেকে সে বিষয় আমাদের  অমূলক কল্পনাকে নস্যাৎ করে তথ্যসমৃদ্ধ বক্তব্য পরিবেশিত হয়েছে। 


রাজ্য কমিটির পক্ষ থেকে  কিভাবে  বাংলার অবহেলিত গ্রামীন সম্পদ কর্মী দের কর্মক্ষেত্রে স্থায়িত্বের সম্মান ও সম্মানজনক বেতন পরিকাঠামো তৈরি হয় সে চেষ্টা নিরান্তর চালিয়ে যাওয়া হচ্ছে..... 


জীবন জীবিকার তাগিদে যোগ্যতমের উদবর্তনে  সম্পদ কর্মী রিলে রেস চলছে, এ রেসে আপনি ও সামিল হন।‌


আমাদের চেষ্টা চলতে থাকবে

আপনারা  পাশে থাকুন ।


 অনুরোধ.........

 SBGSKS রাজ্য কমিটি             

 মিজানুর রহমান

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন