সুধি আমার সংগ্রামী VRP বন্ধু, ব্লক কমিটি এবং জেলা কমিটি সকলকে অত্যন্ত দুঃখের স হিত জানাচ্ছি যে VRP দের অস্তিত্ব আজ বিপন্ন আগামীদিনে হয়তো VRP পদটাও আর কারো থাকবে না। তার কারণ আমি বিগত এক সপ্তাহ ধরে যে তথ্য তুলে নিয়ে আসতে পেরেছি সেগুলো নিম্নে ব্যাখ্যা করলাম।
| Village Recourse Person |
Arfat Mollah:-
(1) সর্বপ্রথম দায়ী রাজ্য কমিটি, তার কারণ রাজ্য কমিটির সদস্যদের নিজেদের মধ্যে কোনো মিল নেই আছে শুধু গোষ্ঠী কোন্দল। আর মিউজিক্যাল চেয়ারের মতো যে যখন পারছে পদে বসে পরছে সাধারণ VRP রা কিছুই জানতে পারছে না।
(2) রাজনৈতিক দলের মতো তিন চারটি গোষ্ঠী করে বসে আছে যে যার খেয়াল খুশি মতো নিজেদের ক্ষমতা দেখাতে ব্যস্ত সাধারণ VRP দের কথা কেউ ভাবে না।
(3) রাজ্য কমিটি সঠিক কোনো পরিকল্পনা করে এগিয়ে আসে না, নিজেরা পদ নিয়ে চুপচাপ বসে থাকে।
(4) রাজ্য কমিটি কোনো সময় সকল VRP দের স্বার্থে সব VRP সংগঠনকে একই ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করে না নিজেদের পদ হারিয়ে যাবার ভয়ে।
(5) রাজ্য কমিটি কোনো সময় VRP দের সঠিক কথা বলে না, এবং কোনো কিছুর সঠিক আপডেট দিতে চাইনা। রাজ্য কমিটির মিটিংয়ে কি আলোচনা হয় সেগুলো VRP দের সামনে প্রকাশ করে না।
(6) রাজ্য কমিটি কোনোদিন জেলা কমিটির সাথে যোগাযোগ রাখে না এবং জেলা কমিটি গুলোকে কোনদিন রাজ্য কমিটির মিটিংয়ে ডাকে না এবং জেলা কমিটির মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না।
(7) রাজ্য কমিটিকে আজ কেনো সাধারণ VRP রা বিশ্বাস করে না তার কারণ রাজ্য কমিটি কোনো জমা খরচের হিসাব দিতে চাইনা। সাঁইথিয়া মিটিংয়ে সাপ ব্যাঙ কি আলোচনা হলো তার কোনো আপডেট দিলো না।
(8) উত্তর ২৪ পরগনা জেলা কমিটি নিজেদের প্রচেষ্টায় যতটুকু সম্ভব তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর নাম কিনছে রাজ্য কমিটি এগুলো কেমন ব্যবহার সাধারণ VRP রা প্রশ্ন তুলতেই পারে, তাহলে রাজ্য কমিটির কি ক্ষমতা থাকলো.?
(9) এর আগেও রাজ্য কমিটি আন্দোলনের ডাক দিয়েছে তার জন্য সাধারণ VRP রা চাঁদা দিয়েছে আজ কেনো চাঁদা দিচ্ছে না, এই গাফিলতি নিশ্চয় রাজ্য কমিটির, সাধারণ দের নয়, রাজ্য কমিটির পদক্ষেপ ঠিক নেই অথবা রাজ্য কমিটি সঠিক ভাবে জেলা কমিটির সাথে যোগাযোগ করে না অথবা নিজেদের গোষ্ঠী কোন্দল অথবা জমা খরচের হিসাব না দেওয়ার জন্য আজ সংগঠনই সম্পুর্ন দায়ী।
(10) এই মুহূর্তে রাজ্য কমিটির উচিত রাজ্য কমিটির সকল সদস্য এবং VRP দের সমস্ত সংগঠন এবং সকল জেলা কমিটি গুলোকে নিয়ে একটি বৃহৎ মিটিং করা। সেই মিটিংয়ে সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং শক্তিশালী একটি রাজ্য কমিটি গঠন করা। এটা রাজ্য কমিটি করতে চাইছে না নিজেদের পদ হারিয়ে যাবার ভয়ে। কিন্তু রাজ্য কমিটি এটা বুঝতে পারছে না যে এইভাবে করলে VRP দের সাফল্য অনিবার্য। আর যদি এইভাবে না করে তাহলে সবাই জানবেন VRP দের বিপদে ফেলছে এই রাজ্য কমিটি।
(11) রাজ্য কমিটি টাকা নিয়ে ভাবছে অথচ লক্ষ লক্ষ টাকা উঠে আসবে যদি রাজ্য কমিটির সকলকে নিয়ে চলার মানসিকতা থাকে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এবং সাধারণ VRP দের সামনে জমা খরচের হিসাব দেখায়। কিন্তু এগুলো রাজ্য কমিটি করতে চাইনা আর মিথ্যা করে প্রচার করে যে সাধারণ VRP রা চাঁদা দিতে চাইনা।
(12) রাজ্য কমিটির কাছে অনুরোধ করছি এই মুহূর্তে আপনাদের সংগঠনের প্যাডে একটি মিটিং ডেকে গ্রুপে পোস্ট করুন সেখানে সকল জেলা কমিটি এবং আরও যে সব সংগঠন আছে তাদের ডেকে একটি সঠিক সিদ্ধান্ত করুন এবং শক্তিশালী কমিটি গঠন করুন তারপর মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেটা আবার গ্রুপে পোস্ট করুন তারপর দেখুন টাকা কিভাবে উঠে আসে তবে কোনো গোষ্ঠী কোন্দল করবেন না সবাই সুষ্ঠু ভাবে চলার চেষ্টা করবেন।
(13) এবার আমি জেলা কমিটি গুলোকে বলবো আপনারা কেনো রাজ্য কমিটির বিরুদ্ধে কথা বলেন না ? আপনারাও কি VRP দের ভালো চান না.? যদি ভালো চান সব জেলা কমিটিকে বলবো সবাই একসাথে হয়ে রাজ্য কমিটির কাছে অনুরোধ করুন খুব দ্রুত মিটিং ডাকতে আর সেখানে যেনো জেলা কমিটিকে গুলোকে ডাকা হয় তার দাবি জানান। আর যদি না ডাকে জানবেন আপনাদের কোনো মুল্যে দেয় না এই রাজ্য কমিটি।
(14) আর VRP দের যতগুলো সংগঠন আছে সেই সব নেতৃত্বের কাছে অনুরোধ করবো যদি রাজ্য কমিটি আপনাদের ডাকে অবশ্যই আপনারা মিটিংয়ে হাজির হবেন। কেউ রাগারাগি করবেন না মিটিংয়ে হাজির থেকে সঠিক ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং VRP দের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এই আশা রাখি।
(15) অবশেষে আমি সাধারণ VRP দের কাছে অনুরোধ করবো জনগনই শেষ কথা বলে এবং শেষ খেলা খেলে আপনারা সবাই নিজেদের স্বার্থে সর্বশক্তি দিয়ে গর্জে উঠুন না হলে আমাদের অস্তিত্ব থাকবে না, আপনারা ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করুন সত্যের পথে এগিয়ে আসুন সবাই মিলে বলুন যাতে রাজ্য কমিটি সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং সকল জেলা কমিটি এবং অন্যান্য VRP দের সব সংগঠনকে এক ছাদের তলায় নিয়ে এসে লড়াই করে তারপর দেখুন এক বছরের মধ্যে VRP দের সাফল্য আসবে। আর যদি রাজ্য কমিটি পদে বসে পদ হারিয়ে যাবার ভয়ে এইভাবে না করে তাহলে যে ব্যক্তি বা যে কমিটি আপনাদের পাশে এগিয়ে আসবে তাকে সর্বশক্তি দিয়ে সহোযোগীতা করুন দেখবেন অনেক কমিটি আপনাদের জন্য এগিয়ে আসবে।
আমার এই ব্যাখ্যা বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে লেখা, বর্তমানে যা পরিস্থিতি চলছে সেটাই VRP দের সামনে তুলে ধরলাম, আমি কাউকে আঘাত করে বলিনি বা কাউকে অপমান করতে চায়নি, আমরা সাধারণ VRP রা চাই সবাই একসাথে লড়াই করলে আরও শক্তিশালী হওয়া যাবে এবং দ্রুত সাফল্য আসবে, আর যদি সব সংগঠন একসাথে না লড়াই করতে পারেন তাহলে সাধারণ VRP দের পাশে যে ব্যক্তি বা যে সংগঠন VRP দের জন্য এগিয়ে আসবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে বা তাদের সবরকম ভাবে সহোযোগীতা করবো এটাই শেষ কথা। এই বলে আমার ব্যাখ্যা শেষ করলাম। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভি আর পি ঐক্য জিন্দাবাদ।