VBDC কর্মীদের তিন মাসের পেমেন্ট পূজার আগেই পাওয়া যাবে

 

VBDC কর্মীদের বেতন


তিন মাসের পেমেন্ট পূজার আগেই পাওয়া যাবে যদি সব জেলা কমিটি গুলো একদিন করে কলকাতার পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিয়ে আসে। রাজ্যে কমিটি একদিন গেছে তারপর থেকে যদি সব জেলা কমিটি গুলো একদিন করে কলকাতা পঞ্চায়েত দপ্তরে যেতো পেমেন্টের বিষয়ে কথা বলতে এতদিন সব জেলায় পেমেন্ট হয়ে যেতো। এখনও সময় আছে রাজ্যে কমিটির আশায় বসে না থেকে সব জেলা থেকে একদিন করে কলকাতা পঞ্চায়েত দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসুন তাহলে পেমেন্ট হয়ে যাবে, তার কারণ হলো ২২ টি জেলা থেকে যখন ২২ দিন ধরে কলকাতার পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিতে যাওয়া হবে তখন ঐ দপ্তরের আধিকারিক গন বা মন্ত্রী বাধ্য হয়ে বলবে VRP ছেলে মেয়ে গুলো বারবার করে আসছে খুব বিরক্ত করছে ওদের পেমেন্টটা আগে ছেড়ে দেওয়া হোক। ইতিমধ্যে দুটি জেলা এই ধরনের পদক্ষেপ নিয়েছে, উত্তর ২৪ পরগণা জেলা কমিটি এবং পূর্ব বর্ধমান জেলা কমিটি তাদেরকে সাধুবাদ জানাই এবং সমগ্র VRP জাতির পক্ষ হইতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি জেলা কমিটি গুলোকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।


 তবে কলকাতা পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন দিতে যাওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করে যেতে হবে।

        

 (১) প্রতিদিন একটি করে জেলা কমিটিকে যেতে হবে।            

 (২) যাওয়ার আগে জেনে নিতে হবে আগের দিন কোন জেলা কমিটি গেছে।

 (৩) যে জেলা কমিটি আগের দিন ডেপুটেশন দিয়ে এসেছে তারা কিভাবে ডেপুটেশন দিয়েছে এবং কার কার সাথে সাক্ষাৎ করেছে ফলস্বরূপ কি অভিজ্ঞতা হয়েছে।

 (৪) যদি কোনো ভুলভাল কিছু হয় পরের দিন যে জেলা কমিটি যাবে সেই জেলা কমিটি সেটা সংশোধন করে নিতে পারবে।

 (৫) আর একটি বিষয় মাথায় রাখতে হবে সব জেলা কমিটি যখন পরস্পর ডেপুটেশন দিতে যাবেন তখন তাদের লেখার ধরন বা বিষয়বস্তু যেনো একই থাকে।


       সুতরাং রাজ্যে কমিটির আশায় বসে না থেকে জেলা কমিটি গুলো নিজেরাই লড়াই করুন। ভূল বললে ক্ষমাপ্রার্থী। 

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন