আমরা VRP রা আজ ভীষণ দুঃখি সামাজিক ও সরকার বঞ্চিত সরকারি কর্মী
এ আমরা কোন দেশে বাস করি VRP রা?আমাদের কি নেই কোন আত্ম সন্মান?নেই কোন ন্যায় বিচার!নেই কোন মানবিক দৃষ্টি।নেই সমাদর ও সহানুভূতি!গত 8 বছর ধরে সরকারের দ্বারে দ্বারে করছি আমরা ভিক্ষাবৃত্তি।VRP কি মানুষ নয়?এদের কি সংসার ও পরিজন নেই?এদের কি কোন বেঁচে থাকার অধিকার নেই?পূজা পার্বন ঈদ মহরম কিছু নেই?এদের কি কোন ক্ষুধা চাহিদা নেই?এদের কি কোন শিক্ষা ও স্বাস্থ্যের দরকার নেই? কেন আজ আমাদের এই বঞ্চনা উত্তর খুঁজে পাই না আমরা। দপ্তরে দপ্তরে করি আমরা শত শত দরখাস্ত- দেখা সাক্ষাৎ। উত্তর দেবার দায় নেই কারও। দায়িত্ব রয়েছে যার কোন দায় কি নেই তার?
যে VRP বছরে 365 দিন পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ নিয়ে কাজ করে সমাজের মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য।তাদের নেই পাঁচ মাস ধরে নূন্যতম সান্মানিক।কাজে একদিন সামান্য গাফিলতি হলে VRP দের মেলে শোকজ চোখ রাঙানি ও বঞ্চনা।আর সান্মানিক দেবার সময় মনে থাকে না কারও।তবুও দেয় তো নূন্যতম সান্মানিক।করি তো আমরা স্বেচ্ছাসেবা। কিন্তু বিনিময়ে পাই আমরা আদেশ ও বদনাম।সুনাম VRP দের কেউ করে না। সুপারিশ VRP দের হয়ে কেউ করে না।VRP নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে চলে পেটে কাপড় বেধে চোখের জল লুকিয়ে।কেউ তা বুঝতে পারে না।ব্লক স্তরে মৌখিক অর্ডারে VRP করে বহুবিধ কাজ কেউ তার কৃতজ্ঞতা স্বীকার করে না।কোনদিন কোন মন্ত্রী VRP দের সুনাম করে না।
VRP আজ এমন আত্মগ্লানী নিয়ে বাঁচে যা কাউকে বলা যায় না। তাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। কি জানি! নিজের ক্ষুধার কথা বলতে গেলেই পেতে হয় সরকার বিরোধী তকমা।আসে নানা রাজনৈতিক চাপ ও বঞ্চনা।রাজ্য জুড়ে বেছে বেছে ক্ষুরধার VRP লিডারদের বসিয়ে দেওয়া হচ্ছে ব্লক থেকে।কেন তারা VRP নিয়ে বেশি কথা বলে এই তাদের দোষ।সুনাম তো কখনও কেউ করেই না VRP দের বরং বদনাম মেলে ঝুরি ঝুরি। বদনাম তো হবেই। ভালো কাজের মানুষদের বদনাম বেশি হয় একথা কেউ স্বীকার না করলেও এটাই বাস্তব সত্য। কোটি কোটি টাকা নয় ছয় হয় তার হিসাব নেই।আর VRP র জোটে না নুন ভাত।কনকারেন্ট অডিটের নামে চলছে বিরাট ধাপ্পাবাজি।কেউ বলার নেই, দেখার নেই।সোশ্যাল অডিটের মতো সুন্দর সিস্টেম আমাদের পছন্দ নয়।তাই আইন থেকেও সোশ্যাল অডিট বন্ধ এই দেশে।
কেউ বলতে পারেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কোন্ কোন্ সরকারি কর্মচারী তাদের সান্মানিক বা কাজের বেতন পায়নি? যখন সবার বোনাস লাগে পূজায়, তখন VRP দের কাজের মজুরিই মেলে না। এর থেকে বড় দুঃখ আমাদের আর নেই। আমাদের চোখের জল মোছার কেউ নেই এদেশে। অনাহুত শ্রমিক আমরা।অনাকাঙ্ক্ষিত কর্মী আমরা। আমরা কাউকে ঘুস দিয়ে নিয়োগ হইনি তাই আমাদের নিয়ে ভাববার কেউ নেই।তৃণমূল স্তরের কর্মী আমরা কিন্তু নেই আমাদের সাথে মা মাটি মানুষ।কিন্তু আমরা VRP রা অবশ্যই ছিলাম ও আছি মা মাটি মানুষের সাথে।আমরা VRPরা সরকারের সব সময় সাথে আছি। সরকারি সব প্রকল্প আমরা তুলে ধরি মানুষের কাছে।কিন্তু আমাদের ভগ্ন বঞ্চিত হৃদয়ের প্রশ্ন-- আমরা বঞ্চিত কেন?কেউ কেন আমাদের কথা ভাবে না?
---SAVRP সমব্যথী ধনঞ্জয় চক্রবর্ত্তী