| উত্তর 24 পরগনা জেলা কমিটি |
সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজকে গ্রামীন সম্পদ কর্মীরা মিলিত হয়ে পঞ্চায়েত ভবন এবং নবান্নের উদ্দেশ্যে পাড়ি দেন।
ভি আর পি দের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক নিরীক্ষা কাজের মাধ্যমে তাদের স্থায়ীকরণ , মাসিক 15000 টাকা সেলারি, 62 বছর বয়স পর্যন্ত কর্ম নিশ্চয়তা, সচিত্র পরিচয় পত্র প্রদান এবং সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা l
পঞ্চায়েত ভবন এর প্রত্যেকটি আধিকারিকের সঙ্গে VBDC এবং সোশ্যাল অডিট নিয়ে দপ্তরের আধিকারিকের সাথে কথা বলেন এবং সেইসঙ্গে চিঠি আদান প্রদান করেন l সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক VRP এর উদ্দেশ্যে বলা হয়েছে যে ,পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে কথা বলে তেমন সুফল না পাওয়া গেলেও সাংগঠনিকভাবে সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াইয়ের ময়দানে শামিল হতে হবে , এমনটাই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে l
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সবার সাথে সবার সাংগঠনিক মতপার্থক্য থাকার কারণে গ্রামীন সম্পদ কর্মী দের পদোন্নতি সম্ভব নয় l তাই সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে সামনের সারিতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন l