মিন্টু রাজ সরদার অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন VRP দের সামনের সারিতে এগিয়ে যাওয়ার জন্য

 সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী দের উদ্দেশ্যে মিন্টু রাজ সরদার এর বক্তব্য



প্রিয় VRP বন্ধুরা জানিনা আপনারা কেমন আছেন,কিভাবে ঘর পরিবার চলছে! গ্রুপ খুললেই শুধু  অভিযোগ,আবেদন নিবেদন,অনুরোধ মিটিং মিছিল আন্দোলন  ইত্যাদি ইত্যাদি।কিন্ত কাজের কাজ 95% VRPরা করেন না! হাতেগোনা কয়েকটি জেলায় দু'চারজন ছেলেমেয়ে বিভিন্ন অফিস আদালতে য়ায়,বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে গিয়ে VRPদের দূঃখ দূর্দশার কথা জানায়।বেশীর ভাগ VRP ঘরে বসে ফুটানিমারে,কেউবা লেপের তলা থেকে,কেউবা রকের আড্ডায় বসে।জমিনি লড়াই কেউ মাঠে নেমে করে না! সময়ও তো বেশীর ভাগই দেন না। টাকা পয়সা তো দূরকি বাত।যে সমস্ত VRP ছেলে মেয়েরা নিজেদের চেষ্টায় কোন প্রগাম করে,, তাদের উৎসাহ না দিয়ে বিরোধীতা করে,ফোনে নিজেদের পোষা পাচাটা চামচা ও কিছু তোলা- বাজদের দিয়ে প্রগাম যাতে করতে না পারে তার জন্যে ষড়যন্ত্র করে!এই ভাবে VRPরা শেষ হতে চলেছে,,,।কেউ বলছে আমি উমুক,আমি তুমুক, আমাকে বা আমাদের না জানিয়ে এ সব করছে,, আমি ফালানা,আমি ঢিকানা আর কতকি,

   ভাবতে অবাক'লাগে যারা এসব বলছে,তারা তো নিজেরা কিছু করতে পারছে না।উপরসে বিরোধীতা করছে,!! সেই সব ছেলেমেয়ে'দের যারা কিছু করছে,,,করার চেষ্টা করছে,,,

   রাজ্যের সকল VRP বন্ধুদের  উদ্দেশ্যে বলছি,,যে যেখান থেকে পারেন,যে ভাবে পারেন,যতটুকু সামর্থ ও যোগ্যতা আছে ততটুকু করুন,VRP দের যাতে ভালো হয়,VRP কর্মীরা ও তার পরিবার পরিজনরা  যাহাতে দুবেলা দুমুঠো অন্ন খেয়েপরে বাঁচতে পারে,VRP কর্মীরা যাহাতে সিস্টেমে আসতে পারে,একটা নূন্যতম মাসিক  বেতন পেয়ে,বৃদ্ধপিতা মাতা,পরিবার পরিজনদের নিয়ে ভালোভাবে সম্মানের সঙ্গে বাঁচতে পারে সেই চেষ্টাই করুন।কোন ভাষণবাজ বা তোলা'বাজদের কথা শুনবেন না দয়া করে।অন্যদের ভরষা'য় পড়ে থাকবেন না। (পরের কাঁধে বন্ধুক রেখে চালাবার অভ্যাস ত্যাগ করুন যারা যতজন সঙ্গে আছে তাদের নিয়েই এগিয়ে চলুন।


 (যে  সকল  বন্ধু  VRP দের ভালোর জন্যে এগিয়ে আসবে,সে যেই হোক, যে কোন সংগঠন হোক,যে কোন ব্যক্তি হোক,, যে বা যারা VRP কর্মীদের কিছু ভালো করার চেষ্টা করবে,,দক্ষিণ 24 পরগনা জেলা সদা সর্বদা পাশে ছিলাম,আছি এবং আগামীতে থাকব।)

        দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষে-

                       মিন্টু রাজ সরদার

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন