রেশন নিয়ে এবার বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । এবার রেশন দোকানে মিলবে রান্নার গ্যাস ।

 

রেশন নিয়ে এবার বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । এবার রেশন দোকানে মিলবে রান্নার গ্যাস । দিল্লিতে রেশন দোকানের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এমনই খবর জানাল কেন্দ্রীয় সরকার এবং রেশন ডিলার দের প্রতিনিধিরা । প্রসঙ্গত উল্লেখ্য যে এই গ্যাস রেশন দোকানে মাধ্যমে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকেই রেশন ডিলারদের প্রতিনিধিরা দাবি জানিয়ে আসছিলেন , আজ তাদের সেই দাবিকেই মান্যতা দিল কেন্দ্রীয় সরকার । গ্যাস সিলিন্ডারের সাথে সাথে এবার তেল , ডাল , চা পাতা সহ অন্যান্য রান্নার মশলাও দেওয়ার কথা জানা যাচ্ছে রেশন দোকানের মাধ্যমে ।



ছোট - বড় , ধনী গরিব দেশের প্রায় সমস্ত নাগরিকদের কাছে বর্তমানে রান্নার গ্যাসের একটি সেলিন্ডার রয়েছে । উজ্জ্বলা যোজনা মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ইতিমধ্যে দেশের প্রত্যেকটি মহিলার কাছে এই গ্যাসের সিলিন্ডার পৌঁছে দিয়েছেন । এবার এই গ্যাস তোলার আরও সুবিধা করার জন্য এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে রেশন দোকানের মাধ্যমে ।


সূত্রের খবর মাত্র 400 টাকায় গ্যাস সিলিন্ডার তোলা যাবে কারণ এখানে 5 কেজি ওজনের সিলিন্ডার রাখার কথা ভাবা হচ্ছে । তবে এই দাম এখনও চূড়ান্ত করা হয়নি , সর্বনিম্ন 370 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত থাকতে পারে এই গ্যাস সিলিন্ডারের দাম । যেহেতু দিন দারিদ্র মানুষের কাছে সব সময় বড় গ্যাস কেনার টাকা থাকেনা সেই কারণেই অনেক লোক অনেক সময় এই গ্যাস কিনতে অসমর্থ হয় । তারাও যেন এই সিলেন্ডার নিতে পারে সেদিকে লক্ষ্য রেখেই নতুন এই পদ্ধতিতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার । গ্যাস দেওয়ার এই নতুন পদ্ধতি শুরু হলে দামের ক্ষেত্র কিছুটা ছাড় পাওয়ার যাবে বলে জানা যাচ্ছে । যেহেতু অন্যান্য গ্যাস ডিলারদের মাধ্যমে এই গ্যাস বাড়িতে পৌঁছালে অনেক বেশি খরচ হয়ে যায় তাই এবার সেই খরচ বাঁচিয়ে এই গ্যাসের দাম কম করার কথা শোনা যাচ্ছে । এতে দ্রব্যমূল্য বৃদ্ধির এই পরিস্থিতিতে কিছুটা হলেও রেহাই পাবে দেশের সাধারন মানুষ ।


এবার বাজেটে এই ঘোষণা হবে বলে জানা যাচ্ছে । এর পরেই এই পরিষেবা পাবে দেশের সাধারণ মানুষ ।



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন