মাননীয়া মুখ্যমন্ত্রী পছন্দ করছেন না কোন সরকারি বা চুক্তিভিত্তিক কর্মচারীগণ তার কাছে কিছু চান।

 মাননীয়া মুখ্যমন্ত্রী এই বক্তব্য শুনুন ।তিনি বলছেন রাজ্যের 56000 কোটি টাকা ঋণ শোধ করেও অতি কষ্টে রাজ্যের সবার বেতন চালাচ্ছেন।তিনি পছন্দ করছেন না কোন সরকারি বা চুক্তিভিত্তিক কর্মচারীগণ তার কাছে কিছু চান।কারণ তার দেবার মতো সামর্থ্য নেই। কারণ কেন্দ্রীয় বঞ্চনা যথেষ্ট হচ্ছে এ রাজ্যে।



VRP,VCT, Asha, ICDS ইত্যাদি কর্মীরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কাজ করে।কিন্তু কেন্দ্রীয় সরকার এদের জন্য একদম ভাবে না। জন্ম দিয়ে সব দায় ঝেড়ে ফেলেছে রাজ্য সরকারের উপর।একটি ঋণগ্রস্ত রাজ্য এইসব কর্মীদের যে এখনও বাঁচিয়ে রেখেছে তা কি যথেষ্ট নয়?


অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তো কোন টাকার অভাব নেই।তাদের প্রকল্পগুলো চলবে সারা দেশে অথচ যারা তাদের প্রকল্পে কাজ করে সেই কর্মীদের কথা তারা ভাববে না এটা কেমন স্বৈরাচারীতা?কেন কেন্দ্রীয় সরকার তাদের স্কীমের কর্মীদের এতো বঞ্চনা করে রাখে?রাজ্যগুলি কিভাবে এতো বেতন জোগাবে?পশ্চিমবঙ্গ সরকার যতটা না মানবিক তার শতগুণ অধিক নির্দয় কেন্দ্রীয় সরকার। কারণ তাদের স্কীমগুলি যারা বাস্তবায়ন করে দেশের জনগণের উপকার করে সেইসব কর্মীদের জীবন কিভাবে কাটবে সে নিয়ে কোন ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই।


পশ্চিমবঙ্গের সমস্ত ছোট ছোট কর্মীদের জীবন রক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঢেলে ভোট পাচ্ছে তার সরকার।কিন্তু দেশের প্রধানমন্ত্রীর দল পশ্চিমবঙ্গে মুখ থুবরে পড়েছে বার বার তার কারণ তাদের স্কীমের কর্মীদের জন্য কোন ভাবনা মোদীজি নেননি।মানুষের কথা যে ভাবে সেই তো ভোট পাবে। যে কখনো ভাবে না সে পশ্চিমবঙ্গে ভোট কখনো পাবে না। রাজনৈতিক দূরদর্শীতায় হাজার গুণ বেশি বিচক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে।


যদি আন্দোলন করতে হয়, তবে কলকাতায় নয়, দিল্লিতে করা উচিত। কারণ কেন্দ্রীয় সরকার কেন বঞ্চিত করে রাখছে তাদের স্কীমের কর্মীদের?



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন