যারা বেকার তাদের জন্য এই প্রকল্প । প্রত্যেক মাসে আপনার Bank Account এ জমা পড়বে যুবশ্রী প্রকল্পের ১৫০০ টাকা।
আপনি যদি এখনো চাকরি না পেয়ে থাকেন এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে এর সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিতে হবে। আসুন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন যুবশ্রী প্রকল্প এর উদ্দেশ্য ও সুযোগ-সুবিধা এবং কীভাবে করবেন আবেদন ?
যুবশ্রী প্রকল্প এর উদ্দেশ্য
যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি প্রকল্প। যা সমাজের বেকার যুবকদের কথা মাথায় রেখে চালু করা হয়। ২০১৩সালে এই Prakalp চালু করেছিলেন রাজ্য সরকার। এই প্রকল্পের উদ্দেশ্যে হল বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করে কর্মউদ্যোগী করে তোলা.
যুবশ্রী প্রকল্পের সুবিধা গুলি কি কি?
এই প্রকল্পের দ্বারা যুব সামাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ঘটানো.
বেকার যুবকরা মাসিক ১৫০০ টাকা করে ভাতা আর্থিক সাহায্য পাবে।
প্রকল্পটির মাধ্যমে বেকার যুবকেরা আর্থিক সহায়তায় নিজস্ব ব্যবসায় শুরু করে আর্থিক ভাবে সাবলম্বী হতে পারবে।
কারা কারা যুবশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
•যে বছর আবেদন করবেন সেই বছরের 1st April তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে।
•আবেদনকারির নাম Employment Exchange Office এ নথিভুক্ত থাকা দরকার।
•আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
•আবেদনকারীকে বেকার হতে হবে। এবং বেকারত্ব হিসাবে Employment Bank এ নাম নথিভুক্ত থাকতে হবে।
•আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
•রাজ্য সরকার অধীনে কোন আর্থিক ঋন নিয়ে থাকলে সেই ব্যক্তি যোগ্য নয়।
যুবশ্রী প্রকল্পের জন্য কি কি কাগজ পত্র প্রয়োজন (Documents)?
•উচ্চ মাধ্যমিকের(H. S) রেজাল্টের জেরক্স কপি.
•অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট এর জেরক্স কপি.
•ভোটার আই কার্ড (Voter ID Card) জেরক্স কপি.
•প্যান কার্ড (Pan Card) জেরক্স কপি.
•Bank Account Details ( পাস বুকের প্রথম পৃষ্ঠার কপি).Account টি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর হতে হবে.
যুবশ্রী প্রকল্পে আবেদন করার পদ্ধতি (Apply Online Yuvashree Prakalpa Scheme In West Bengal 2021)
প্রথমে EmploymentBank এর Website যান.
Website থেকে আবেদনপত্র (ANNEXURE-১) এবং বেকারত্বের জন্য (Annexure-2) Form Download করুন।
Form টি পূরণ করুন এবং যে সব তথ্য চাওয়া হচ্ছে তা Form এর সঙ্গে দিয়ে SDO অফিসে জমা করুন ।
যুবশ্রী প্রকল্পের ভাতা যে ভাবে পাবেন
যেসমস্ত আবেদনকারী যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) তালিকায় নাম উঠবে, তাদের Phone Number বা দেওয়া E-mail Id তে জানানো হবে। প্রথমে এক লক্ষ প্রার্থীকে জানানো হবে। তবে তাদের এই বেকার ভাতা পাওয়ার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একাউন্ট থাকতে হবে, কারন এই Account এ যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) এর বেকার ভাতার টাকা পাঠানো হবে সরাসরি।