বাংলা আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের আওতায় সমস্ত গরিব মানুষ এই সুবিধা পাবেন।
বাংলা আবাস যোজনা 2022-23 কারা আবেদন করতে পারবেন:
এই বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করার জন্য যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি হল:
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যাদের পাকা বাড়ি নেই, তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৩) তাছাড়া যে সমস্ত ব্যক্তির বছরের ইনকাম ১ লক্ষ টাকা বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।
৪) এবং আবেদনকারীর বিপিএল, রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক।
৫) আপনার নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা বা রেকর্ড থাকতে হবে।
৬) আবার সরকারি চাকরিজীবীরা বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করতে পারবেন না।
বাংলা আবাস যোজনা কত টাকা পাওয়া যাবে:
প্রকল্পের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলা আবাস যোজনার আওতায় প্রত্যেক আবেদনকারী পাবে ১ লক্ষ কুড়ি হাজার টাকা, কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির যে পরিমাণ টাকা আসবে প্রায় 45 হাজারের ওপর এবং দ্বিতীয় কিস্তির টাকা আসবে প্রায় 45 হাজারের মতো। এরপর তৃতীয় কিস্তির টাকা বরাদ্দ হবে বাড়ি কমপ্লিট এর পর 30 হাজার টাকা। এই টাকা জব কার্ডের মাধ্যমে আপনাকে ১০০ টি মেনটেন এর টাকা ব্যাংক একাউন্টে দেয়া হবে।
বাংলা আবাস যোজনা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১) আবেদনকারীর আধার কার্ড এবং প্যান কার্ড।
২) বাংলা আবাস যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম (যদি অনলাইনে এপ্লাই করেন)।
৩) আপনার ফ্যামিলি রেশন কার্ড।
৪) বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।
৫) স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র।
৬) আবেদনকারীর একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো।
বাংলা আবাস যোজনার আবেদন পদ্ধতি:
এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য যোগাযোগ করতে হবে। বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন (Bangla Awas Yojana Application) এর নথিপত্রগুলো গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিসে গিয়েও জমা করতে পারবেন।