ই-শ্রম কার্ড শ্রমিকদের জীবন পথে এক দারুন উপহার
কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিকদের একটি ডেটাবেস তৈরিকরার উদেশ্যে ই শ্রম পোর্টাল চালু করেছে ।এখানে দেশের সমস্ত অসংগঠিত শ্রমিকরা নিজেদের নাম অনলাইনে নথিভুক্ত করছে ,ইতিমধ্যেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় 9 কোটি মানুষ । এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে তাঁদের একটি ই শ্রম কার্ড সাথে সাথেই অনলাইনে দিয়ে দেওয়া হচ্ছে । এই কার্ডে 12 সংখ্যার একটি UAN নাম্বার ও দেওয়া হচ্ছে । এই কার্ডের মাধ্যমেই ভবিষ্যতে এই সমস্ত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে । এই কার্ডের উপযোগিতা ও শর্ত সম্পর্কে বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো ।
একনজরে
ই – শ্রম কার্ড করলে কী টাকা কাটে,কাটলে কত টাকা
কারা কারা করতে পারে
কার্ডে কোনো ভুল হলে কী সংশোধন করা যায়
কার্ডটি কী বাতিল করা যায়
ই-শ্রম কার্ডের সুবিধা 3000 ও 5000 টাকা প্রতি মাসে কিভাবে পাবেন
ই-শ্রম কার্ড করলে কী টাকা কাটে,কাটলে কত টাকা
আসলে ই-শ্রম কার্ডের মাধ্যমে এক লক্ষ টাকা ও দুই লক্ষ টাকার যে আর্থিক সহায়তা প্রদান করা হয় সেই টাকাটি দেওয়া হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বীমার মাধ্যমে । ই-শ্রম কার্ড করলে আবেদনকারীর নামটি এই সুরক্ষা বীমায় সয়ংক্রিয় ভাবে উঠে যায় । এই বীমা যোজনার বাৎসরিক প্রিমিয়াম হলো 12 টাকা । তাই কার্ড ধারকের একাউন্ট থেকে প্রতি বছর 12 টাকা করে কাটবে । তবে প্রথম বছরের টাকাটি সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে, তাই যারা কার্ড করেছে তাঁদের একাউন্ট থেকে এবছর কোনো টাকা কাটছেনা ।
কারা কারা করতে পারে
ইনকাম ট্যাক্স প্রদান করে এবং ESIC,EPFO তে যাদের নাম আছে তারা বাদে বাকি সকলেই এই কার্ডটি করতে পারে । একজন মোটরবাইক চালক হলেও আপনি এই কার্ডটি করতে পারবেন । সর্বোপরি সমস্ত কৃষক/শ্রমিক/লেবার/টোটো-অটো চালক/ড্রাইভার/কন্ডাকটর/নির্মাণ কর্মী/প্রাইভেট টিচার/আশা কর্মী/অঙ্গনওয়াড়ি কর্মী/রিকশাচালক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল খাবার শ্রমিক, হেড লোডারস, ইট ভাটা শ্রমিক, মুচি, রাগ বাছাইকারী, গৃহকর্মী, ওয়াশার পুরুষ, গৃহ ভিত্তিক কর্মী, নিজস্ব হিসাব কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল শ্রমিক সকলেই এই কার্ডটি করতে পারেন ।
কার্ডে কোনো ভুল হলে কী সংশোধন করা যায়
এই ই -শ্রম কার্ডে কোনো ভুল হলে সংশোধন করতে পারবেন । যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার ও আধার কার্ড দিয়ে লগইন করে আপনি খুব সহজেই এই কার্ডের ভুল সংশোধন করতে পারবেন ।
কার্ডটি কী বাতিল করা যায়
কার্ডটি বাতিল করার এখনো কোনো পদ্ধতি চালু করা হয়নি ।অনেকে যা জেনেবুঝে আবেদন করে ফেলেছেন, তাই পাবর্তীতে এই এই বিকল্পটি চালু হতে পারে ।
ই-শ্রম কার্ডের সুবিধা 3000 ও 5000 টাকা প্রতি মাসে কিভাবে পাবেন
আসলে ই শ্রম কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে. যার মধ্যে একটি সুবিধা সরকারের পক্ষ থেকে কার্ডে যুক্ত করে দেওয়া হয় । যার থেকে দুর্ঘটনা বীমা হিসাবে এক লক্ষ ও দুই লক্ষ টাকা পাওয়া যায় । আর বাকি সুবিধা গুলো নিজে থেকে যুক্ত করতে হয় । কিভাবে আপনারা 3000 ও 5000 টাকা প্রতিমাসে পাওয়ার সুবিধা নিবেন তা নিচে আলোচনা করা হলো ।
3 হাজার টাকা প্রতিমাসে
ই-শ্রম কার্ডের মাধ্যমে Pradhan Mantri Maandhan Yojana তে আবেদন করলে আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। আপনার 60 বছর বয়স হওয়ার পর যতদিন বাঁচবেন ততদিন এই টাকা পেতেই থাকবেন । এর জন্য আপনাকে ই-শ্রম কার্ড দিয়ে PMSMY এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । আপনার বয়স অনুসারে এখানে প্রতি মাসে আপনাকে একটি অর্থ রাশি জমা করতে হবে । এই অর্থরাশি আপনার একাউন্ট থেকে কেটে নেইয়ার ব্যবস্থা আছে । বয়সসিমা 18 থেকে
40 বছর ।
5 হাজার প্রতি মাসে
আর এই ই- শ্রম কার্ডের মাধ্যমে 5000 টাকা প্রতি মাসে পেতে আপনাকে ই-শ্রম কার্ডের মাধ্যমে অটল পেনশন যোজনায় আবেদন করতে হবে । এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 1000 থেকে 5000 টাকা পেয়ে যাবেন. এই টাকা পাওয়ার জন্য ও আপনাকে আপনার বয়স অনুসারে একটি টাকা জমা করতে হবে ।