বন্ধুরা , পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা দুয়ারে সরকার ক্যাম্প 2022 - র মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পুরানো প্রকল্পের পরিষেবা নিতে পারবেন । সবমিলিয়ে আঠারো টির বেশি প্রকল্পের সুবিধা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প - এর মাধ্যমে নিতে পারবেন । আমরা এই video আপনাদের জন্য " দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান " প্রকল্পের কর্মসূচির তারিখ , প্রকল্পগুলির সংক্ষিপ্ত বিবরণ , আবেদন ফর্ম সহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া চেষ্টা।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প তারিখ ২০২২ সালে ০২/০১/২০২২ থেকে ৩০/০১/২০২২ তারিখ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে । জমা দেওয়া সকলের আবেদনপত্র অনুসন্ধান চলবে পরবর্তী মাসে । এরপরেই যাচাইয়ের পর যোগ্য প্রাপকদের শংসাপত্র ও সুবিধা প্রদান করা হবে । তবে অনেকের মনে ২০২২ সালে দুয়ারে সরকার কবে হবে ? এই নিয়ে প্রশ্ন আছে ।
পশ্চিমবঙ্গের সকল প্রকল্পের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে বিনামূল্যে দুয়ারে সরকার প্রকল্প ফর্ম পাওয়া যাবে ক্যাম্প থেকে প্রাপ্ত ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম গৃহীত হবে না।এটি মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন ।
দুয়ারে সরকার প্রকল্প গুলি কি কি :
স্বাস্থ্য সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানের দপ্তরের অধীনস্থ এই স্বাস্থ্য সাথী প্রকল্প । স্বাস্থ্য সাথী কার্ড আছে এমন পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন । পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্য মিলিয়ে 2000 টিরও বেশি হসপিটালে এই স্বাস্থ্য সাথী কার্ড গ্রহন করা হবে ।
কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পটির দায়িত্বে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যান দপ্তর । দুটি ভাগে অবিবাহিতা মেয়েদের আর্থিক সাহায্য দেওয়া হয় এই কন্যাশ্রী প্রকল্পে ।
কন্যাশ্রী 1 এই প্রকল্পে অবিবাহিত মেয়েরা প্রতি বছরে 1000 / - টাকা আর্থিক সাহায্য পাবে । পশ্চিমবঙ্গ সরকার স্বকৃত নিয়মিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা তদুর্ধ শ্রেণিতে পাঠরতা এবং 13 বছর থেকে 18 বছরের মধ্যে বয়স হলে তবেই এই প্রকল্পের সাহায্য পাওয়া যাবে ।
কন্যাশ্রী 2 - এই প্রকল্পে অবিবাহিত মেয়েরা এককালীন 25,000 / - টাকা আর্থিক সাহায্য পাবে । 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম বয়স এবং সরকার স্বকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরতা হলে তবেই এই প্রকল্পের সাহায্য পাওয়া যাবে ।
রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানের দপ্তরের অধীনস্থ আরও একটি প্রকল্প হল রূপশ্রী প্রকল্প । 18 বছরের বেশি বয়স এমন কোনো মেয়ের পারিবারিক আয় যদি ১.৫০ লক্ষ টাকার কম হয় , তবে সে প্রথম বিবাহের জন্য এককালীন 25,000 / - টাকা অনুদান পাবে ।
খাদ্য সাথী প্রকল্প দুয়ারে সরকার ২০২২ এ অন্যতম গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের এই খাদ্য সাথী প্রকল্প । নতুন ডিজিটাল রেশন কার্ড প্রদান এবং রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ করা হবে । এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত যেকোনো ধরনের সংশোধনের কাজ করা হবে ।
শিক্ষাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের যৌথ দায়িত্বপ্রাপ্ত এই শিক্ষাশ্রী প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেণির তপশিলি জাতি ও আদিবাসী শিক্ষার্থীদের বছরে 800 / - টাকা করে স্কলারশিপ দেওয়া হয় ৷
তপশিলি জাতি , আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্র পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে তপশিলি জাতি , আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্রের আবেদনপত্র জমা নেওয়া হবে । তপশিলি জাতি , আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের জন্য নির্দিষ্ঠ সুযোগ সুবিধাগুলি পেতে সাহায্য করবে এই সার্টিফিকেট ।
জয় জোহার / তপশিলি বন্ধু পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনি কল্যান দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের যৌথ দায়িত্বপ্রাপ্ত আদিবাসী মানুষদের জন্য জয় জোহার এবং তপশিলি জাতির মানুষদের জন্য তপশিলি বন্ধু পেনশন প্রকল্প । এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সের মানুষদের প্রতি মাসে 1000 / টাকা করে পেনশন দেওয়া হয় ।
মানবিক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনস্থ এই মানবিক প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য প্রতি মাসে 1000 / - টাকা করে ভাতা প্রদান করা হয় ।
100 দিনের কাজ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ একটি প্রকল্প 100 দিনের কাজ ৷ এই প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যেকটা পরিবার বছরে 100 দিন পর্যন্ত কাজ পাবে । Apply for New job card
ঐক্যশ্রী স্কলারশিপ / ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঐক্যশ্রী ৷ এই প্রকল্পে ছাত্রছাত্রীদের তিন ধরনের স্কলারশিপ দেওয়া হয় ৷ পশ্চম শ্রেনি থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রি - মেট্রিক স্কলারশিপ , একাদশ শ্রেনি থেকে পিএইচডি পর্যন্ত পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং কারিগরি বা বৃত্তিমূলক পড়াশোনার জন্য মেরিট কাম মিনস স্কলারশিপ । দুয়ারে সরকার 2021-2022 শিবিরে এই প্রকল্পের পুনর্নবীকরণের দরখাস্ত করা যাবে ।
নতুন প্রকল্প / পরিষেবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের অধীনে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছে । যে সমস্ত মহিলারা মাসিক উপার্জন নেই তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবে তফসিলি জাতি আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক ১০০০ টাকা এবং অন্যান্য মহিলারা ৫০০ টাকা সহায়তা পাবে ।
পশ্চিমবঙ্গ ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিকভাবে কোনোরকম অসুবিধার সম্মুখীন যাতে না হয় তাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড - এর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর ৷ পশ্চিমবঙ্গের কোনো ছাত্র বা ছাত্রী মনে করলেসর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ নিতে পারে এই প্রকল্পের মাধ্যমে ৷
কৃষকবন্ধু ( নতুন ) প্রকল্প রাজ্যের কৃষকদের সহায়তা করার জন্য এই কৃষকবন্ধু ( নতুন ) প্রকল্প 2021 শুরু হয়েছে । কৃষকবন্ধু প্রকল্পে খারিফ ও রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ কেনার সুবিধার্থে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে ৷ যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তাঁদের দুই কিস্তিতে ন্যূনতম ৪ হাজার টাকা দেওয়া হবে । কৃষকবন্ধু প্রকল্পের ( মৃত্যুজনিত সহায়তা ) করার উদ্দেশ্যে ১৮-৬০ বয়সী কোনো কৃষক বা ভাগ চাষীর মৃত্যু হলে তাঁর আইনসম্মত উত্তরাধিকারী এককালীন ২ লক্ষ টাকা অনুদান পাবেন ।
বিনামুল্যে সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ শ্রমদপ্তরের অন্তর্গত এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের পাসবই আপডেট করা হবে ।
কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডে ছোটখাটো ভুলের সংশোধন পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের এই এই পরিষেবার মাধ্যমে রেকর্ডকৃত মালিক / রায়তের কাছ থেকে সরাসরি কেনা কৃষি জমি , উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরীর মালিকাধীন জমির মিউটেশন এবং জমির নথিপত্রে ছোটখাটো ছাপার ভুল সংশোধন করা হয় ।
ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা দুয়ারে সরকার প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট । লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প , কৃষকবন্ধু প্রকল্প , স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ইত্যাদি সুবিধা গ্রহণ করার জন্য ব্যাংকের বই থাকা দরকার । আজকের দিনেও অনেক মানুষ থাকে যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই তাদের সুবিধার জন্যই ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খোলার পরিষেবা দেওয়া ।
বৃদ্ধ / বয়স্ক ভাতা / বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতাঃ- দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই পেনশনের ফর্ম পেয়ে যাবেন , সেই ফর্ম ফিলাপ করে সেখানে জমা দিলে প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাবেন সরাসরি একাউন্টে ।
কুটির শিল্প ও মৎস্যজীবী ক্রেডিট Card
প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে
দুয়ারের সরকার ক্যাম্পের রেজিস্টার করার জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে:
আধার কার্ড
ভোটার কার্ড
আপনার মোবাইল নাম্বার
একটি পাসপোর্ট সাইজ ফটো
আপনি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলো ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আনতে হবে।