গ্রামীন সম্পদ কর্মী দের দাবি পঞ্চায়েত দপ্তরের সব কর্মচারীদের বেতন বেড়ে দ্বিগুণ হয়ে গেলো একমাত্র VRP রাই পড়ে পড়ে মার খাচ্ছে
এর মুল কারণ সংগঠনের দুর্বলতা বা যোগ্য নেতৃত্বের অভাব অথবা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারা তলায় তলায় অন্য কোনো কাজে ঢুকে পড়েছেন যার জন্য VRP কাজের প্রতি তাদের অবহেলা রয়েছে। আজকে রাজ্যে কমিটির উপর সাধারণ VRP দের এই কারনে আস্থা নেই কারণ তারা সাধারণ VRP দের চাহিদা মাথায় রেখে আন্দোলন করে না, নিজেদের মতো করে আন্দোলনের রুপরেখা তৈরি করে এই জন্যই VRP দের তিন চারটি সংগঠন তৈরি হচ্ছে, আজ যদি রাজ্য কমিটি সাধারণ VRP দের চাহিদা মতো আন্দোলন শুরু করতে পারে বা সকল জেলা কমিটি গুলোর সাথে আলোচনার মাধ্যমে আন্দোলন করে তাহলে কখনই VRP দের তিন চারটি সংগঠন তৈরি হবে না l সংগঠন থাকবে একটাই আর সেটা নিজেদের সাফল্য ছিনিয়ে নিয়ে আসার জন্য। গ্রামীন সম্পদ কর্মী দের যখন সফলতা আসছে না তাহলে বিভিন্ন ভাবে আন্দোলন তৈরি করতে হবে কখনও নরমপন্থী কখনও আবার চরমপন্থী ভাবে সেটা রাজ্য কমিটি বোঝে না। কিন্তু রাজ্য কমিটি বছরে একবার আন্দোলন করে চুপচাপ বসে যায় তারপর আবার তাদের ঘুম ভাঙ্গাতে হয়।
পত্র বিপ্লব খুব ভালো উদ্দ্যোগ কিন্তু এই পত্র বিপ্লব যদি তিন জায়গায় করা যায় সেটা ভালো হবে নাকি এক জায়গায় করলে ভালো হবে.? গ্রামীন সম্পদ কর্মী দের মতে যদি চিঠি তিন জায়গায় করা হয় তাহলে ভালো হবে (১) মুখ্যমন্ত্রীকে নবান্নের ঠিকানায় (২) মুখ্যমন্ত্রীকে কালিঘাটের ঠিকানায় এবং(৩) পঞ্চায়েত মন্ত্রীকে তার অফিসের ঠিকানায় তবে সংগঠনের প্যাডে চিঠি করে শেষে নিজের নিজের সই করে দিলে ভালো হবে তাহলে সরকার ভাববে এদের সংগঠন আছে। আর একটি বিষয় আমরা কি পারবো না চরমপন্থী আন্দোলন করতে.? আমরা কি কখনই পারবো না পঞ্চায়েত দপ্তরের সামনে ধর্নায় বা অনশনে বসে যেতে, আমরা কি পারবো না কালিঘাটে আন্দোলন করতে এই প্রশ্ন সাধারণ ভি আর পি দের কাছে রইলো।
অবশেষে যারা শুধুমাত্র VRP কাজের সাথে যুক্ত বা যে সমস্ত VRP শুধুমাত্র এই কাজের উপর নির্ভর করে আছে তাদের মধ্যে থেকে সাহসী, বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন, সৎ এবং লড়াকু VRP দের নিয়ে শক্তিশালী একটি সংগঠন তৈরি করার কথা ভাবছেন l তারপর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন ইউনিয়নের সাথে যোগাযোগ করে কলকাতার পঞ্চায়েত দপ্তরের সামনে অথবা কালিঘাটে বারবার করে ধর্নায় বসে পড়লে এক বছরের মধ্যে সফলতা আসবেই এমনটাই মনে করছেন l অন্যথায় VRP দের সফলতা আসবে না। অন্যান্য বামপন্থী সংগঠনরা আন্দোলন করে সফলতা নিয়ে আসছে আর VRPরা তৃনমূলপন্থী সংগঠন হয়েও কিছু করতে পারছ না এটাই সবচেয়ে বড় লজ্জার। তবে সবাই পত্র বিপ্লবে অংশ গ্রহণ করবেন এই অনুরোধ সংগঠনের।