প্রতি ,
মমতা বন্দ্যোপাধ্যায়
মাননীয়া মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
সর্বপ্রথম আপনাকে প্রণাম জানাই । প্রত্যন্ত গ্রামাঞ্চলে VBDC ও Social Audit এর কাজ করে সামান্য তম পারিশ্রমিক পাওয়া একজন VRP , সরকারের জনমুখী প্রকল্প দুয়ারে সরকার সহ সমস্ত কাজ এ নিয়মিত অংশগ্রহণ করে থাকি । আমার এলাকায় প্রতিদিন 50 টি পরিবার এর কাছে গিয়ে পতঙ্গ বাহিত রোগ সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্পের প্রচার ও সরকারের সদিচ্ছার কথা তুলে ধরি । এককথায় এগিয়ে বাংলার বার্তা বাহক আমরাই । কোনো ছুটি ছাড়াই মাসের ৩০ দিনই কাজ করে দিনপ্রতি ১৭৫ টাকা হিসাবে মাত্র ৫২৫০ টাকা পাই , এই টাকা পেতেও তিন থেকে পাঁচ মাস অপেক্ষা করতে হয় । বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সিস্টেমে এই পারিশ্রমিকে একদম সংসার চালাতে পারছি না । চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবন যাপন করছি । জানি করোনা র থাবা ও চরম আর্থিক অনটনের মধ্যেও আপনি রাজ্যের সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ।
এমতাবস্থায় আপনার প্রতি করজোড়ে অনুরোধ ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো নুন্যতম মাসিক বেতন ও চুক্তিভিত্তিক কর্মচারীর মর্যাদা দিয়ে এই অসহায় অবস্থা থেকে উদ্ধার করে সারা জীবন আপনার পাশে থাকার সুযোগ করে দিন ।