বর্তমানে বাংলার গৃহবধূদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস । অনেকেই এই টাকা দিয়ে তাদের বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজকর্ম করে থাকে । সচ্ছল সংসারে এর গুরুত্ব অতটা না থাকলেও একটি সাধারণ পরিবারে এই প্রকল্পের টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রতি মাসের 1 তারিখ থেকে সকলের একাউন্টে এই টাকা ঢুকতে শুরু করে । কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও একাউন্টে আসেনি মার্চ মাসের টাকা । এই নিয়েই ভীষণভাবে চিন্তিত রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা ।
প্রসঙ্গত 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতিমাসে লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে।সেইসাথে 2022 সালে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয় । অনেক নতুন আবেদনকারী এই ফেব্রুয়ারি মাসে তাদের নাম লিখিয়েছেন । কিছু কিছু লোকের SMS চলে এসেছে , কিছু কিছু লোকের এখনো কোন SMS আসেনি।তাদের একাউন্টে এই টাকা কবে ঢুকবে এই নিয়ে তারাও বর্তমানে চিন্তিত রয়েছেন ।
প্রথমেই আলোচনা করছি যারা আগে টাকা পাচ্ছিলেন তারা কবে এই টাকা পাবেন । আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের রাজ্যে এবারের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেটি দুটি ধাপে হচ্ছে । প্রথম ধাপে 15 ফেব্রুয়ারি থেকে 21 শে ফেব্রুয়ারী পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে 1 মার্চ থেকে 7 ই মার্চ পর্যন্ত চলবে । আবার ৪ তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত চলবে সার্ভিস ক্যাম্প।এইসব কারণেই এই মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে । তবে জানা যাচ্ছে 10 তারিখ থেকেই এই টাকা সকলের একাউন্টে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে । 15 তারিখ সার্ভিস ক্যাম্প শেষ হলে সকলের একাউন্টে এই টাকা ঢুকে যাবে ।
এবার দেখে নেওয়া যাক যারা নতুন আবেদন করেছেন তারা কবে এই টাকা পাবে । এক্ষেত্রে জানা যাচ্ছে যে 7 তারিখ দ্বিতীয় ধাপের ক্যাম্প শেষ হলেই নতুন সকল আবেদনকারীদের নাম তৎপরোতার সাথে পোর্টালে তোলা হবে । এই কাজ যত দ্রুত শেষ হবে তত তাড়াতাড়ি নতুন আদেবনকারীদের একাউন্টে এই টাকা দেওয়া হবে । মার্চ মাসে নতুন আবেদন কারীদের টাকা খুব কম লোকের কাছে আসতে পারে । তবে এপ্রিল মাস থেকে তারা নিয়মিত এই টাকা পাবে বলে জানা যাচ্ছে ।