বাংলার গ্রামাঞ্চলে ডেঙ্গু মশা মারতে বরাদ্দ ২২ কোটি টাকা

   

ঢুকে পড়েছে ডেঙ্গু 


  বর্ষা এসে গিয়েছে । তারও আগে রাজ্যে ঢুকে পড়েছে ডেঙ্গু । ইতিমধ্যেই জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় কমবেশি ডেঙ্গুর প্রকোপের খবর মিলেছে । হাত গুটিয়ে বসে নেই রাজ্যও । বাহক মশাকে নির্বংশ করতে বাংলার গ্রামাঞ্চলের জন্য প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করা হল । তিন ধরনের মশা মারার ওষুধ কিনতে সরকার এই জানা গিয়েছে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে । এমনই স্বাস্থ্যদপ্তর সূত্রে । এর মধ্যে দুই ধরনের জৈব ওষুধ ও এক ধরনের রাসায়নিক ওষুধ আছে । সূত্রের খবর , ৬০ হাজার ১৫৬ লিটার রাসায়নিক ওষুধ কেনা হচ্ছে । অন্যদিকে ৭৩ হাজার ৬৪৪ এবং ৫৯ হাজার ৯৭৬ কেজির দু'ধরনের জৈব ওষুধ কেনার সিদ্ধান্ত হয়েছে । স্বাস্থ্যদপ্তরের ওষুধ , যন্ত্রপাতি ও নির্মাণ সংক্রান্ত সংস্থা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেডকে দ্রুত এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে । দপ্তর সূত্রের খবর , ২২ কোটির মধ্যে প্রাথমিকভাবে ৮ কোটি ৫৫ লক্ষ ৬৮ হাজার ৮৬৬ টাকার অনুমোদন মিলেছে । বাকি ১৩ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৮৫৫ টাকার অনুমোদনও যথাসময়ে মিলবে । প্রসঙ্গত , জলপাইগুড়ির বাগরাকোটে কিছুদিন আগে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যাবৃদ্ধি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছিল । স্বাস্থ্যকর্তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন , ডেঙ্গু যাতে রাজ্য প্রশাসনের শিরঃপীড়ার কারণ না হয়ে ওঠে , সেজন্য গোড়া থেকে যথাবিহিত ব্যবস্থাগ্রহণ করতে হবে । কোন এলাকায় কী ধরনের ডেঙ্গু – ডেন ১ , ২ , ৩ নাকি ৪ টাইপের , তা জানা গেলে কিছুটা সুবিধা হয় । গতবারেও একই ধরনের ডেঙ্গু হলে অন্তত কিছুটা স্বস্তি মেলে । তা না হলে প্রস্তুতি জোরদার করতেই হয় । কারণ , ভাইরোলজিস্টদের মতে , সেক্ষেত্রে রোগ হলে তা জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে । বাগরাকোটের আক্রান্তদের রক্তের নমুনার সেরোটাইপিং করে দেখা গিয়েছে , সেখানে দেখা গিয়েছিল ডেন -২ ধরনের ডেঙ্গুর উপদ্রব । রাজ্যের আরও বেশ কিছু জায়গা থেকে রক্তের নমুনার সেরোটাইপিং করা হচ্ছে । জুন মাসের মধ্যেই সেই রিপোর্ট মিলতে পারে । তখন গোটা রাজ্যের চিত্র আরও স্পষ্ট হবে — শনিবার এমনই জানিয়েছেন দপ্তরের এক পদস্থ কর্তা ।


তথ্যসূত্র- BARTAMAN NEWSPAPER

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন