সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন ঐক্যের বার্তাবাহী রাজ্য কমিটির সভার আপডেট

 ঐক্যের বার্তাবাহী রাজ্য কমিটির সভার আপডেট সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে গতকাল 12 ই জুন 2022 তারিখ রবিবার হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লকের খন্নানে আহ্বায়ন লজে একটি রাত্রিকালীন সভা সংঘটিত হয় । সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সহ রাজ্যের সমস্ত কমিটিকে ঐক্যবদ্ধ করতে সভার আহ্বান জানানো হয় । এই সভা শুরু হয় রাত্রি ৪ ঘটিকায় এবং সভা শেষ হয় ভোর 5 টা 25 মিনিট নাগাদ । এই সভায় সভাপতিত্ব করেন আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বিশ্বজিৎ ঘোষাল মহাশয় । 


বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন


শুরুতেই সভার সভাপতি মহাশয় সমস্ত কমিটি কে দ্বিধাদ্বন্দ্ব মতভেদ ভুলে গিয়ে এক ঐক্যবদ্ধ কমিটি করার আহ্বান জানান । সেই বার্তায় অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সহমত পোষণ করেন , পাশাপাশি আমন্ত্রিত সকল কমিটিও ঐক্যের বার্তা প্রদান করলে বিষয়ভিত্তিক আলাপ - আলোচনার জন্য সবিস্তারে আলোকপাত করেন মাননীয় সঞ্চালক মিজানুর রহমান মহাশয় । সভার সভাপতি মহাশয় এর উদ্বোধনী ভাষণে ঐক্যের বার্তাই সাড়া দেন মাননীয় তারক কর্মকার মহাশয় এবং মাননীয় মোশারফ হোসেন মহাশয় এবং সহ উপস্থিত সমস্ত রাজ্য নেতৃত্ব বৃন্দ তা জোরালো সমর্থন করেন সারা রাজ্যে এক ও অদ্বিতীয় কমিটি গঠনের জন্য । দীর্ঘ সময় ধরে বিষয়ভিত্তিক আলোচনা চলতে থাকে প্রত্যেক জেলার সুচিন্তিত ক্ষুরধার বুদ্ধিদীপ্ত আলোচনার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপিত হয় । পরবর্তী সময়ে সাংগঠনিক কিছু কার্যকলাপ নিয়ে আলাপ - আলোচনা করেন হরিসাধন রুইদাস , অমিত সরকার , মাননীয় মিজানুর রহমান এবং ধনঞ্জয় চক্রবর্তী মহাশয় বক্তব্যের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব উপস্থাপন করেন যেগুলি সিদ্ধান্ত আকারে সকলের জোরালো সমর্থন এর ভিত্তিতে গৃহীত হয়েছে । 

Village Resource persons


গৃহীত সিদ্ধান্ত নিম্নরূপ : 1. সারা রাজ্যে এক এবং অদ্বিতীয় ওয়ার্কিং টিম গঠিত হয় । এই ওয়ার্কিং টিম এর বৈধতা থাকবে 60 দিন পর্যন্ত তারমধ্যে স্থায়ী কমিটি গঠিত হবে । 60 দিনের মধ্যে স্থায়ী কমিটি নির্বাচিত করে তাদের নেতৃত্বে কলকাতার বুকে বৃহত্তম আন্দোলন হবে । সারা বাংলা VRP দের একটি সাংগঠনিক সংবিধান প্রস্তুতকরা হবে । দায়িত্বে থাকবেন প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি । প্রধান দায়িত্বে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল , ধনঞ্জয় চক্রবর্তী এবং ইলিয়াসুর রহমান । 2. 10 জুলাই 2022 তারিখের মধ্যে প্রত্যেকটি জেলাকে জেলা কনভেনশনে শেষ করতে হবে এবং সহ মতের ভিত্তিতে বড় জেলা ( 14 টি বা তার বেশি ব্লক আছে ) গুলি থেকে চারজনের এবং ছোট জেলা ( 14 টির কম ব্লক ) গুলি থেকে তিনজনের রাজ্য কমিটির প্রতিনিধি নির্ধারণ করতে হবে । জেলা সম্মেলন গুলিতে অবশ্যই বিধায়ক , সাংসদ , মন্ত্রী দেরকে প্রধান অতিথি হিসাবে বা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে হবে । 3. 45 দিনের মধ্যে ক্রমান্বয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্যোগ জারি থাকবে । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা 7 জনের একটি টিম গঠন করা হবে । এদের খরচ জেলাকে বহন করতে হবে । এর ফান্ড গঠন হোক । 4.13-06-2022 তারিখ থেকে রাজ্য স্তরের সমস্ত কমিটি নিষ্ক্রিয় থাকছে । 5. পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই ভাবে গঠিত হবে , ওয়ার্কিং কমিটি 31 জনের । উপদেষ্টা কমিটি 21 জনের । 21 জনের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যগণ তাদের প্রয়োজন অনুসারে প্রত্যেক জেলা থেকে Co - Ordinator সদস্য নির্বাচিত করবে এবং IT Personnel নির্বাচন করবে । 6. জেলা কমিটি ও ওয়ার্কিং কমিটির উপদেষ্টা কমিটি , এবং শৃঙ্খলা রক্ষা কমিটি । শৃঙ্খলা রক্ষা কমিটির অন্তর্ভুক্ত কো অর্ডিনেশন কমিটি , IT পারসোনেল এই রীতি মেনেই গঠন করতে হবে । জেলা কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে কোন রকম ভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না যোগ্য ব্যক্তিকে কমিটিতে স্থান দিতে হবে । 7. সারা বাংলার জেলা থেকে আগত সমস্ত দক্ষ যোগ্য নেতৃত্ব বৃন্দের সমাহারে এবং জোরালো সমর্থন এর ভিত্তিতে একটি ওয়ার্কিং টিম গঠিত হলো এই ওয়ার্কিং টিমের সদস্য নির্বাচিত হলেন অভিজিৎ জানা ( পশ্চিম মেদিনীপুর ) , হরিসাধন রুইদাস ( হুগলি ) , টারজান আলী ( দক্ষিণ দিনাজপুর ) , কমল দেবনাথ ( উত্তরদিনাজপুর ) , কাজল মন্ডল ( বীরভূম ) , ফারুক উল ইসলাম ( পূর্ব বর্ধমান ) , বিশ্বজিৎ মৈত্র ( নদিয়া ) , তারক কর্মকার ( মুর্শিদাবাদ ) , পূর্ণেন্দু ব্যানার্জি ( পুরুলিয়া ) , রহমতুল্লা খাঁ ( দক্ষিণ 24 পরগনা ) , মিজানুর রহমান ( উত্তর 24 পরগনা ) , রেজাউল আনসারী ( পশ্চিম বর্ধমান ) , প্রসেনজিৎ ঘাটা ( পূর্বমেদিনীপূর ) , মোশারফ হোসেন ( মুর্শিদাবাদ ) , ধনঞ্জয় চক্রবর্তী ( দক্ষিণ দিনাজপুর ) , জামির হোসেন ( দক্ষিণ 24 পরগণা ) । এই টিমের সঙ্গে 15 ই জুন 2022 গুগোল মিটের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে , উত্তরবঙ্গের সমস্ত জেলা গুলি সহ হাওড়া , মালদা , অনুপোস্থিত জেলাগুলি থেকে প্রতিনিধি সংযুক্ত করতে হবে এবং এও সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা জেলা কমিটির পক্ষ থেকে 72 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে ওয়ার্কিং টিম এর কাছে আপনাদের জেলা থেকে কোন নেতৃত্বকে ওয়ার্কিং টিমের সদস্য করতে চান ওনার নাম পাঠাবেন । কাউকে বাদ দিয়ে নয় সমস্ত যোগ্য দক্ষ নেতৃত্ব বৃন্দ সমাহারে গঠিত হবে এই ওয়ার্কিং টিম । 8. আগামী 11/12 / 13 জুলাই 2022 পঞ্চায়েত ভবন অভিযান করার প্রস্তাব গৃহীত হয়েছে । বর্তমান ওয়ার্কিং টিম পঞ্চায়েত ভবন অভিযানের জন্য পারমিশন সহ যা যাবতীয় কার্যক্রম আগামী দিন থেকেই শুরু করতে চলেছে । 9. আগামী সাত দিনের মধ্যেই 12 তারিখের সভায় নির্বাচিত ওয়ারকিং টিম মেম্বার সহ 72 ঘণ্টার মধ্যে সঙ্গে যুক্ত হওয়া কাউকে বাদ দিয়ে নয় রাজ্যের সমস্ত দক্ষ যোগ্য নেতৃত্ব দের কে নিয়ে ওয়ার্কিং টিম মেম্বারদের মধ্যে শৃঙ্খলা রক্ষা , উপদেষ্টা এবং কোঅর্ডিনেশন টিম গঠন করা হবে । . 10. সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ , ফেসবুক , টেলিগ্রাম , টুইটার এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওয়ার্কিং টিম কড়া নজরদারি চালাবে । যে কোন সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী , ওয়ার্কিং টিম বিরোধী , সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কোন অভিমত প্রকাশ করা যাবে না । এই জাতীয় কোন মন্তব্য ব্লক কমিটি জেলা কমিটি রাজ্য ওয়ারকিং টিমের অনুমোদন ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনরকম অভিমত ব্যক্ত করতে পারবেন না , যদি এরূপ বিরূপ অভিমত ব্যক্ত করেন তৎক্ষণাৎ সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গৃহীত হবে । এবং অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ইমেইলের মাধ্যমে , ইমেল আইডি shgsks.org@gmail.com | 11. সমস্ত স্তরের নেতৃত্তের কাছে বিনীত ভাবে আবেদন ঐক্যের কথা মাথায় রেখেই গ্রুপ থেকে লেফট নেওয়া বন্ধ করুন । 12. আগামী কর্মসূচির কথা মাথায় রেখে আর্থিক লেনদেনের বিষয়ে কনভেনার এর উপরেই দায়িত্ব সমর্পিত থাকবে । 13. স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে তথা পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে একটি শর্ত আবশ্যিক 1 ব্যক্তি 1 পদ ( জেলা ও রাজ্য স্তরের জন্য প্রযোজ্য ) । 1 14. অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলোচনার ক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং টিমের কনভেনার কে জানাতে হবে । 15. জেলা সম্মেলনের কথা মাথায় রেখে সারা রাজ্যের 10 জন ওয়ার্কিং টিম মেম্বার নিয়ে একটি টিম গঠিত হবে যা সারা রাজ্যের প্রত্যেকটি জেলার সম্মেলন মনিটরিং করবেন । এই 10 জনের নাম গ্রুপে ওয়ার্কিং টিমের পক্ষ থেকে থুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে । 16. ঐক্যের বার্তাবাহী সারা রাজ্যব্যাপী কাউকে বাদ দিয়ে নয় সকল যোগ্য নেতৃত্ব কে সঙ্গে নিয়ে যে ওয়ার্কিং টিম গঠিত হয়েছে , এই ওয়ার্কিং টিম প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার রাত্রি ন'টায় একটি গুগল মিট এর মাধ্যমে আলাপ - আলোচনা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । 17. রাজ্যের সকল দক্ষ যোগ্য নেতৃত্ব কে নিয়ে গঠিত ওয়ার্কিং টিমের যে কোন সদস্য যে কোনো কর্মসূচি গ্রহণ করতে অবশ্যই ওয়ার্কিং টিম কে জানিয়ে করবেন । 18. রাজ্যের সমস্ত নেতৃত্ব বিভিন্ন যে কর্মসূচি গুলি গ্রহণ করেছিলেন , সেই কর্মসূচীগুলি চালিয়ে যাবেন অর্থাৎ রাজ্যের মন্ত্রী কিংবা সাংসদ দের সাথে সাক্ষাৎ । এবং নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তরকে যে চিঠি প্রদান করা হয়েছে সে বিষয়ে অগ্রগতি হয়েছে এই বিষয়ে ওয়ার্কিং টিমের সদস্যগণ কার্যক্রম চালিয়ে যাবেন । 19. রাজ্যের হেভিওয়েট বা প্রভাবশালী মন্ত্রীকে প্রধান অতিথি করে রাজ্য সমাবেশ করা হবে নির্দিষ্ট তারিখ ঘোষিত হবে ওয়ার্কিং টিমের পক্ষ থেকে । 


মিজানুর রহমান এবং মো : মোসারাফ হোসেন জয়েন্ট কনভেনার সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি 



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন