১ সেপ্টেম্বর থেকে সমস্ত ট্রেজারি থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করার নির্দেশ নবান্নের

 রাজ্য সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে । 

১ সেপ্টেম্বর থেকে সমস্ত ট্রেজারি থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালু  করার নির্দেশ নবান্নের 


১ সেপ্টেম্বর থেকে সমস্ত ট্রেজারি থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে বলে অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে । এই প্রক্রিয়া কীভাবে চলবে , ওই বিজ্ঞপ্তিতে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে । 

অর্থ দফতর সূত্রে জানা গেছে , সরকারি কর্মীদের বেতনসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে প্রাপ্য টাকা অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় । ই - প্রদান পোর্টালের মাধ্যম এই ব্যবস্থা কয়েক বছর ধরে চলছে । তবে কিছু ক্ষেত্রে চেক দেওয়ার বিকল্প ব্যবস্থা চালু রয়েছে।ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত না - থাকার কারণে অল্পকিছু ক্ষেত্রে ট্রেজারিগুলি চেক দিয়ে থাকে । ২০১৫ সালে অর্থদপ্তরের এক নির্দেশিকা অনুযায়ী , ‘ সিটিএস -২০১০ ’ চেকের মাধ্যমে টাকা মেটানোর ব্যবস্থা রয়েছে । রাজ্য সরকার এখন তার বদলে ডিজিটাল চেক ক্লিয়ারিং ব্যবস্থা চালু করতে চাইছে । বিভিন্ন ট্রেজারিতে এই ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হয়ে গিয়েছে ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন