⏩VRP দের আইনি পথে পরামর্শ ক্রমে পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।
কারণ এই সরকার 25000 VRP-দেরকে দাসত্ব ও দারিদ্র্যতার দিকে ঠেলে দিয়েছে।
![]() |
| VBDC monthly salary-8380 |
⏩আশ্চর্যকর অজুহাত দেওয়া হয়, ভেকটর কনট্রোল কাজে রাজ্য ও জেলা থেকে ফান্ড আসতে দেরী হয়, তাই মজুরি পেতে দেরী হয়।
ফান্ড কি গরুর গাড়িতে আসে?
শ্রম দপ্তরের নোটিশ VBDC কর্মীদের মাসিক সেলারি 8380 টাকা
⏩এই দেরী কি VRP দের প্রতি সরকারি অবহেলা ও অবজ্ঞার ফল?
নাকি পরিকল্পনার অভাব?
সরকারি পার্মানেন্ট স্টাফ, পঞ্চায়েত স্তরের সকল স্টাফ, আশা, সিভিক-দের পেমেন্ট হয় ফান্ড এলটমেন্ট ও ট্রেজারি-তে আসার পর,
সেখানে দেরী হয় না কেন??
সরকার বা প্রশাসন তার কর্মীদের যে যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, সেগুলো সবই আইনিভাবে বিচার্য বিষয়:
1. মাসে 30 দিন নয়, 26 দিন কাজ
2. রবিবার ও সরকারি ছুটি প্রদান
3. প্রভিডেন্ট ফান্ড ও 2 লক্ষ টাকার অবসরকালীন গ্রাচ্যুইটি
4.দৈনিক কমপক্ষে 322 টাকা বেতন বা
গ্রুপ-ডি সমতুল্য পদ হলে মাসিক 12000 টাকার বেতন
5. মাতৃত্বকালীন ছুটি ও মেডিকেল লিভ
6. প্রতি 3 বছর পর সরকারি নিয়মে বেতন বৃদ্ধি ইত্যাদি।
