Village Resource Person কোর্ট পারমিশন নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ হোক

 অনেক স্বপ্ন ছিল পূজার মধ্যে মাইনে পেলে মা-বাবা ভাই সবার জন্য নতুন প্যান্ট জামা কাপড় নিয়ে এসে দেব কিন্তু এবারও তা পারলাম না খুব কষ্ট হচ্ছে লিখতে তবুও লিখছি কিন্তু এরকম বেঁচে থাকার চেয়ে নবান্নের সামনে কে সুসাইড করা অনেক ভালো। আজ সাত বছর থেকে কমিটিকে কোনদিন আমরণ অনশন রাস্তা 

বেছে নিতে দেখলাম না!

Roy bahadur



শুনুন, শুনুন শুনুন, আজ  আমি আপনাদের  একটা বিরল প্রজাতির  প্রাণী সম্পর্কে জানাবো। 

প্রাণীটির নাম হল ভি আর পি (ভিলেজ রিসোর্স পারসন),নাম শুনে অবাক হচ্ছেন তাই তো ! এদের মানুষের মত দুটি চোখ,  দুটি কান, একটি নাক, একটি মুখ  সবকিছুই আছে কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না। এরা চারপাশের মানুষ এবং বর্তমান সরকার এর চোখে হাস্যকর, অবহেলিত, ঘৃণার পাএ। জানেন এরা কি খায় শুনলে অবাক হবেন, এরা খায় লাঞ্ছনা-গঞ্জনা আর অপমান অপবাদ ইত্যাদি। এই খাবার গুলো খুব দামি পয়সাওয়ালা লোকেরা এগুলো নিজেরা কিনে খেতে পারে না বরঞ্চ এরা অন্যদের খাওয়াই। এই আজব প্রাণীর কাজকর্ম কি জানেন তাহলে একটু মন দিয়ে শুনুন ঃ

১. এরা পতঙ্গ বাহিত রোগ (V.B.D.C) কাজের মাধ্যমে সমাজের মশা নিধন কাজে (ড্রেন পরিস্কার, নোংরা আবর্জনার স্তুপ পরিস্কার ,গ্রামের বা শহরের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ও আনাচে-কানাচে সর্বোপরি 24×7 জনকল্যাণ কাজে নিজেকে নিয়োজিত রাখে। কিন্তু সরকার পক্ষ ভাবছে এই কাজটি বাস্তবায়িত করছে আশাকর্মী নামক একপ্রকার সরকারি কর্মী।

২. সামাজিক নিরীক্ষা (সোশ্যাল অডিট) একটি অর্থবর্ষে ১৫ + ১৫ দিন করে বছরে ৩০ দিন। এখানে মূলত ভারত সরকারের বৃহত্তম প্রকল্প MGNREGA,( একশো দিনের কাজ), PMAYG ( প্রধানমন্ত্রী আবাস যোজনা) , NSAP( বিধবা ভাতা, বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা) এইসমস্ত জনহিতকর কার্যে নিযুক্ত থাকে।

৩. কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে Award of Excellence -২০২১ সম্মানে ভূষিত হয়েছে বাংলার দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পেরই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প  হল লক্ষীর ভান্ডার প্রকল্পের রূপ প্রদান করেছে এই ভি আর পি নামক প্রানীরা, তাছাড়া তো সরকারের আরও ১০-১২ টি প্রকল্পেও কাজ করেছে।

৪. বাড়ি বাড়ি টয়লেট সার্ভে, বায়োডাইভারসিটি,  বিভিন্ন পেনশনের ডাটা এন্ট্রি, ভোটার লিস্ট এন্ট্রি, MNB সার্ভে, ODF PLUS সার্ভে  ইত্যাদি জনকল্যাণমুখী কাজ করে

 বর্তমান সরকার ভাবে এরা ROBOT,এদের পেটে কোনোরকম  খিদে নেই,  কোনো আত্মসম্মান নেই। এদের মা-বাবা,  স্ত্রী,  পুএ, কন্যা ,আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন বলে কিছু নেই, এদের পূজো পার্বণ সুখ-দুঃখ আশা-আকাঙ্ক্ষা বলে কিছু নেই  এরা ঠিক কলুর বলদের মতো।

এই পুজোতে সরকারি সমস্ত কর্মচারীরা নিজের বেতন এবং বোনাস পেয়ে গেল, পশ্চিমবঙ্গের আপামর মহিলাদের একাউন্টে এদের হাত ধরে রূপায়িত হওয়া লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্গ্রিম টাকা ঢুকে গেল। কিন্তু মানুষরূপী এই আজব নির্জীব প্রাণীদের প্রাপ্য বেতন থেকে সরকার এদেরকে বঞ্চিত করে রেখেছে। এই পুজোতে সবাই যখন শপিং মলে কেনাকাটায় ব্যস্ত, তখন এরা নিজেদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না, লজ্জা আবরণের বস্ত্র টুকু তুলে দিতে পারছে না পরিবারের হাতে। এরা এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে মানসিক অবসাদে ভোগে এরা মাঝে মাঝে ভাবে আত্মহত্যা করি কিন্তু ভয়ে করতে পারে না পরিবারের সকলের করুন মুখ ভেসে ওঠে ,পাছে সমাজ কিছু বলবে ভেবে।

এই লেখার মাধ্যমে  সমগ্র V.R.P দের আত্ম- নিপীড়িত,করুন দুর্দশাগ্রস্ত চিত্র তুলে ধরলাম ধন্যবাদ🙏

তপন থান্দা

ভি আর পি নানুর ব্লক, বীরভূম জেলার   ।   -




Village Resource Person



VRP রা অনেক আন্দোলন করে VBDC কাজটি সরকারের কাছ থেকে আদায় করেছে ! এই কাজটি আদায় করার সময় কোনো বিডিও কিংবা জয়েন্ট বিডিও কিন্তু VRP দের হেল্প করেনি ! কিন্তু এই কাজটি চালু হওয়ার পর এখন বিডিও আর জয়েন্ট বিডিওরা নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে VRP দের দিয়ে প্রচুর খাটিয়ে নিচ্ছে !

   VRP দের প্রতি মাসে 30 দিনের কাজের ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছেন ! কোনো বিডিও বা জয়েন্ট বিডিও সেটা করেনি ! সুতরাং VRP রা মাসে 30 দিন কাজ করবে নাকি 15 দিন কাজ করবে সেটা মমতা ব্যানার্জি বুঝবেন আর VRP রা বুঝবে ! এই দুই পক্ষের মাঝে কোনো বিডিও বা জয়েন্ট বিডিওর দাদাগিরি দেখার কি দরকার ???

   যেসমস্ত বিডিও বা জয়েন্ট বিডিওরা VRP দের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে VBDC কাজটি করিয়ে নিচ্ছেন তাদের আসলে লজ্জা অনুভব করা উচিৎ !!!

Sushanta barman



লক্ষির ভাণ্ডার প্রকল্পের অগ্রিম টাকা দিয়ে দিতে পারছে। আর আমাদের 3 মাসের টাকা নাকি তবুও আবার পুজোর সময় ।

এটা কি মানবিক সরকার ?

এটা কি জনদরদী সরকার ?



কোর্ট পারমিশন নিয়ে

 অনির্দিষ্টকালের জন্য

 অবস্থান বিক্ষোভ হোক ।।

✊🏻✊🏻✊🏻


যে সকল ভি আর পি তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার চোখে আজ জল ছাড়া কিছু নাই।


বকেয়া বেতন ও বোনাস না পাওয়ায় পূজার আগে বাংলার প্রত্যেক ডিএম অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করলে কেমন হয়।


পঞ্চায়েত সচিব মহাশয়া কাজের সময় আমাদের মনে রাখে বোনাসের সময় আশাদের।হাই বিচিত্র কী সচিব?



আর অন্যান্য সরকারি কর্মচারীরা বেতন ও বোনাস নিয়ে পূজা কাটাবে।আর VRP রা মুখে বুড়ো আঙ্গুল দিয়ে VBDC কাজ করে যাবে।কি সরকারের নীতি।সত্যি প্রসাংশার যোগ্য।


কোনো BDO কে দেখেছেন যে cm dm দের মিটিং বলতে vrp দের বিষয়ে কিছু বলতে কাজ করার সময় বলতে হবে না।কি ভাবে কাজ করিয়ে নিতে হবে।যে এই ছেলে গুলো কিভাবে এই সরকারের কত জনকল্যাণমূলক প্রকল্পকাজ করে।


175টাকা মজুরি দিয়ে ব্লক VRP দের থেকে 1000টাকার কাজ করিয়ে নিচ্ছে।


কলকাতার বুকে এত বড়ো আন্দোলনের ফল কি এটাই??????


VBD এবং অডিট এর দিকে তাকিয়ে থাকলে প্রতিটা পুজো ই এরকম কাটবে,

তাই সকলেই বিকল্প ব্যাবস্থা দেখুন।


পুজোর আগে কোন কোন ব্লক পেমেন্ট পেলে July August একটু জানাও আমাদের তো এখনো পেমেন্ট হলো না।


স্বাস্থ্য,রেশন,ভাতা,আর করানো হচ্ছে, V.B.D।'আশা,সহ সমস্ত কর্মীরা পূজোর বোনাস পাচ্ছে,তবে বঞ্চিত VRP।কেউ কি বলতে পারেন, এদের অপরাধটা কি? (এটা তো V.R.P.দের অপমানিত করা হচ্ছে।)



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন